প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহায়তার জন্য বরাদ্দ অর্থ নিজেদের প্রয়োজনের জন্য ব্যয় করতে রাশিয়ার সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ইউরোপীয় নেতাদের রাজি করানোর চেষ্টা করছেন। এই তথ্য ওয়াশিংটন পোস্টের (ডব্লিউপি) এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বার্লিনে সমবেত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর নেতাদের সঙ্গে ফোনালাপে ট্রাম্প এই উদ্যোগ গ্রহণ করেন। ইউক্রেনের জন্য ব্যয় করা অর্থ নিজেদের প্রয়োজন মেটাতে ব্যবহারের সুযোগ তৈরি করতে ক্রেমলিনের সঙ্গে একটি চুক্তি করতে ইউরোপীয় নেতাদের উৎসাহিত করার চেষ্টা করছেন তিনি, এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যমটির সূত্রগুলো।
ওয়াশিংটন পোস্টের সূত্রগুলো জানায়, ফোনালাপে ট্রাম্প বলেন, ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের পেছনে ‘কোটি কোটি ডলার’ ব্যয় করছে। কিন্তু সেই অর্থ তারা নিজেদের ‘সুন্দর দেশগুলোর’ উন্নয়নে ব্যয় করতে পারে।
এর আগে, ১৯ নভেম্বর পলিটিকো সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছিল, ইউক্রেনকে আরও কয়েক বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার বিষয়ে জোটের সদস্য দেশগুলোর পরিকল্পনা নিয়ে ট্রাম্প সংশয় প্রকাশ করেছেন।
১৩ নভেম্বর ডাবলিনে অনুষ্ঠিত সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সঙ্গে কারিগরি পর্যায়ের আলোচনার জন্য একটি প্রতিনিধিদল অনুমোদন করেন। একই প্রতিনিধিদল ইইউ প্লাস ই৫ (EU+E5) কাঠামোর অধীনে ইউক্রেনকে সমর্থন দিতে আবুধাবিতে গিয়েছিল। এতে ইউরোপীয় কমিশন, ইউরোপীয় কাউন্সিল এবং ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর পাঁচ সদস্য দেশ—জার্মানি, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড ও যুক্তরাজ্যের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পূর্বে বলেছিলেন, রাশিয়া ও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা হলে ইউরোপীয়দের সঙ্গে আলোচনা প্রয়োজন হবে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইউরোপীয়দের আলোচনা করার আগ্রহের প্রসঙ্গে বলেছেন, ইউরোপীয়রা বুঝতে পারছে যে ট্রেন ছেড়ে যাচ্ছে, তাই তারা ‘শেষ বগিতে লাফিয়ে উঠতে’ চাইছে। তিনি আরও জানান, ইউরোপীয় নেতাদের বক্তব্য থেকে বোঝা যায়, তাদের কী ভূমিকা দেওয়া হতে পারে, সে বিষয়ে তারা এখনও স্পষ্ট ধারণা রাখেন না। তথ্যসূত্র: তাস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন