প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের পারফরম্যান্স আর্টিস্ট ডেভিড গ্যারিবাল্ডি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মাত্র ৪৩ দশমিক ৫ সেকেন্ডে স্ট্যাচু অব লিবার্টির ছবি এঁকে। নিউইয়র্ক শহরে অনুষ্ঠিত এক বিশেষ গতিচিত্র আঁকার অনুষ্ঠানে তিনি এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেন।
গ্যারিবাল্ডি ছবিটি আঁকেন নিউইয়র্কের ওয়াটারফ্রন্ট থেকে দৃশ্যমান স্ট্যাচু অব লিবার্টির পটভূমিতে। পুরো কাজটি সম্পন্ন করতে তার সময় লাগে মাত্র ৪৩ দশমিক ৫ সেকেন্ড।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার এই কৃতিত্বকে স্বীকৃতি দেয়। এই ঘোষণাটি সংস্থাটির ২২তম বার্ষিক ‘ওয়ার্ল্ড রেকর্ডস ডে’ উদ্যাপনের অংশ হিসেবে প্রকাশ করা হয়।
গ্যারিবাল্ডি জানান, তিনি প্রচলিত পারফরম্যান্স পেইন্টিংয়ের ধারণা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ গতিনির্ভর একটি চ্যালেঞ্জ তৈরি করার উদ্দেশ্যে কাজটি করেন। তিনি আশা প্রকাশ করেন যে, তার এই অর্জন অন্যদেরও বড় লক্ষ্য নির্ধারণে এবং তা অর্জনে অনুপ্রাণিত করবে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক মাইকেল এমপ্রিক পুরো রেকর্ড গড়ার প্রচেষ্টা সরাসরি পর্যবেক্ষণ করেন। তিনি মন্তব্য করেন, নিউইয়র্কের ওয়াটারফ্রন্টের মনোরম পরিবেশ এমন একটি রেকর্ড গড়ার জন্য আদর্শ স্থান ছিল।
সূত্র: সামা টিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন