০৩:০৫ পি.এম
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলি কালক্রমে ইতিহাসে রূপ নেয়। ইতিহাসের সাক্ষী হয়ে থাকে ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা, প্রথম অর্জন কিংবা মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসই আমাদের নতুন নতুন দিগন্তের দিকে নির্দেশ করে।
আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬। বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসের এই দিনটি গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়। আসুন, একনজরে দেখি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
আরও পড়ুন: পেট ফাঁপা ও গ্যাসের অস্বস্তি কমাতে সহায়ক খাবার ও মসলা
১৪৯৮ - পর্তুগালের বিখ্যাত নাবিক ভাস্কো দা গামার সমুদ্র অভিযান শুরু হয়।
১৭৯৩ - শিক্ষাব্রতী ধর্মযাজক উইলয়াম কেরি ইংল্যান্ড থেকে কলকাতায় এসে পৌঁছান।
১৮৬৬ - কেশব চন্দ্র সেনের নেতৃত্বে কলকাতায় ভারতবর্ষীয় আদি ব্রহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়।
১৯১৮ - মিত্রশক্তি ও জার্মানির মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।
আরও পড়ুন: রং চা ওজন কমাতে সাহায্য করে না, তবে স্বাস্থ্যকর জীবনযাপনে উপকারী
১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা ফ্রান্স দখল করে।
১৯৫২ - ক্যালিফোর্নিয়ায় প্রথম ভিডিও রেকর্ডারের কার্যক্রম প্রদর্শিত হয়।
১৯৫৩ - পোলিও রোগের ভাইরাস আবিস্কৃত হয়।
১৯৬৬ - নভোচারী এডুইন ইউগেন অলড্রিন ও জেমস এ লোভেল ‘জেমিনি-১২’ নভোযানে চড়ে চার দিনের সফরে মহাকাশে যাত্রা করেন।
আরও পড়ুন: বড়শি দিয়ে মাছ ধরতে পারলেই মিলবে লাখ টাকা ও স্কলারশিপ
১৯৬৮ - মালদ্বীপের প্রজাতন্ত্র গঠিত হয়।
১৯৭০ - ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।
১৯৭২ - বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা করা হয়।
১৯৮২ - দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা সদর দপ্তরে শহীদ আহমাদ কাসির ভয়াবহ বোমা হামলা চালান।
আরও পড়ুন: শীতের আগেই ঠোঁট ফেটে রক্ত পড়ছে? জেনে নিন ৭টি কার্যকর উপায়
১৯৮৯ - বার্লিন প্রাচীর ভাঙার কাজ শুরু হয়।
১৯৯১ - কিউবা থেকে সোভিয়েত ফৌজ প্রত্যাহারের ঘোষণা করা হয়।
১৯৯৫ - মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কমনওয়েলথ থেকে নাইজেরিয়ার সদস্যপদ বাতিল করা হয়।
১৯৯৬ - বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্য চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আরও পড়ুন: জেকে লাইফস্টাইলে তিন নতুন জ্যেষ্ঠ কর্মকর্তার নিয়োগ
জন্ম
১৪৯৩ - পারাচেলসুস, সুইস-জার্মান চিকিৎসক, উদ্ভিদবিদ ও জ্যোতিষী।
১৭৪৩ - কার্ল পিটার থাউনবেরগ, সুইডিশ উদ্ভিদবিদ, পতঙ্গবিশারদ ও মনোবিজ্ঞানী।
১৭৭১ - আধুনিক কোষতত্ত্বের জনক মারি ফ্রাঁসোয়া বিশা।
আরও পড়ুন: গভীর রাতে ঘুম ভেঙে গেলে এই ৩ কাজ মোটেও করবেন না
১৮২১ - ফিওদোর দস্তয়েভ্স্কি, খ্যাতনামা রুশ সাহিত্যিক।
১৮৬৪ - আলফ্রেড হারমান ফ্রিয়েড, নোবেলজয়ী অস্ট্রিয়ান সাংবাদিক ও সমাজকর্মী।
১৮৭২ - সংগীতজ্ঞ আবুল করিম খান সাহেব (সংগীতরত্ন)।
১৮৮৫ - ইংরেজ সাহিত্যিক ডি.এইচ. লরেন্স।
১৮৮৮ - মাওলানা আবুল কালাম আজাদ, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী।
১৯০১ - সোভিয়েত লেখক আলেকসান্দার ফাদায়েভ।
১৯০৭ - কবি সুফী মোতাহার হোসেন।
১৯০৮ - কথাসাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র।
১৯১৪ - হাওয়ার্ড ফাস্ট, আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।
১৯২৮ - হুমায়ূন রশীদ চৌধুরী, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ও কূটনীতিবিদ।
১৯২৮ - কার্লোস ফুয়েন্তেস, মেক্সিকান ঔপন্যাসিক।
১৯৩৯ - আব্দেল মাজিদ লাখাল, তিউনিশিয়ার অভিনেতা ও পরিচালক।
১৯৬৪ - অ্যালিসন ডোডয়, আইরিশ মডেল ও অভিনেত্রী।
১৯৭৪ - লিওনার্ডো ডিক্যাপ্রিও, আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
১৯৭৭ - মানিশ, পর্তুগালের সাবেক ফুটবলার ও ম্যানেজার।
১৯৮৩ - ফিলিপ লাম, জার্মান ফুটবলার।
১৯৯০ - জরজিনিও ওয়িজনাল্ডুম, ডাচ ফুটবলার।
মৃত্যু
১০২৮ - কনস্ট্যান্টিন অষ্টম, বাইজেন্টাইন সম্রাট।
১৮২৩ - অর্থনীতিবিদ ডেভিট রিকার্ডো।
১৮৫৫ - সারেন কিয়েরকেগর, ডেনীয় দার্শনিক ও তাত্ত্বিক।
১৯১৯ - পাভেল খিস্ট্যাকভ, রাশিয়ান চিত্রশিল্পী ও শিক্ষক।
১৯২৩ - সমাজসেবক ও রাজনীতিক আশ্বিনীকুমার দত্ত।
১৯৪৮ - পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ।
১৯৭১ - সোভিয়েত রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশ্চেভ।
১৯৭৩ - আর্টটুরি ইলমারি ভিরটানেন, নোবেলজয়ী ফিনিশ রসায়নবিদ ও একাডেমিক।
১৯৮৭ - প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী মণিকুন্তলা সেন।
১৯৯৯ - মোহাম্মদউল্লাহ, বাংলাদেশের রাষ্ট্রপতি।
২০০৪ - ইয়াসির আরাফাত, নোবেলজয়ী ফিলিস্তিনি রাজনীতিক ও ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষের প্রথম প্রেসিডেন্ট।
২০০৫ - পিটার ড্রুকের, অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক, তাত্ত্বিক ও শিক্ষাবিদ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন