ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইরানের হামলায় ৬ সেনা নিহত, সামনে এলো নতুন তথ্য


ইরানের হামলায় ৬ সেনা নিহত, সামনে এলো নতুন তথ্য

ইরানের হামলায় কুয়েতে ছয় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় পেন্টাগনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। হামলা থেকে বেঁচে যাওয়া এক মার্কিন সেনা কর্মকর্তা সেনাদের নিরাপত্তায় পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা না থাকার বিষয়ে আগেই সতর্ক করেছিলেন।

দেশটির সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই কর্মকর্তার উদ্বেগকে গুরুত্ব দেওয়া হয়নি। এর ফলে হতাহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

গণমাধ্যমটির হাতে আসা অভিযোগপত্রের অনুলিপি অনুযায়ী, গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন সেনাবাহিনীর মেজর স্টিফেন রামসবটম। এর আগে সিবিএস নিউজ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা

রোববার সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে রামসবটম বলেন, গত ১ মার্চের হামলাটি ছিল সেনাবাহিনী, সামরিক নেতৃত্ব এবং তার নিজের জন্যও একটি ‘কৌশলগত ব্যর্থতা’। তিনি জানান, ‘আমরা যথাযথভাবে পরিকল্পনা করতে পারিনি। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন।’

এ বছরের মার্চ মাসে কুয়েতের শুয়াইবা বন্দরে একটি অস্থায়ী সামরিক পরিচালনাকেন্দ্রে ইরানের হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর তারাই ছিলেন নিহত প্রথম মার্কিন সেনাসদস্য। আহত হন আরও কয়েক ডজন সেনা, যাদের মধ্যে রামসবটমও ছিলেন।

রামসবটমের অভিযোগ, আকাশপথের হামলা থেকে সেনাদের সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা না থাকার বিষয়টি তিনি একাধিক বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছিলেন। কিন্তু তাকে বলা হয়েছিল, ‘সুরক্ষা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।’

পরে সেখানে ড্রোন প্রতিরোধব্যবস্থা পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও সেটি কখনো পৌঁছায়নি। এমনকি ব্যবস্থাটি পাঠানোর অনুরোধ আদৌ করা হয়েছিল কি না, সেটিও নিশ্চিত নয় বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: কেন জেনসেন হুয়াংকে এনভিডিয়ার ফেরাতে একজোট মাস্কসহ সিলিকন ভ্যালির নেতারা?

অভিযোগপত্রে বলা হয়েছে, হামলার সময় স্থাপনাটিতে কোনো চিকিৎসক বা স্থায়ী চিকিৎসাকেন্দ্র ছিল না। সেখানে মাত্র একটি অ্যাম্বুলেন্স ছিল।

সিএনএনের এক সূত্রের তথ্য অনুযায়ী, স্থাপনাটি ঘিরে কংক্রিটের প্রতিবন্ধকতা থাকলেও ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষার ব্যবস্থা ছিল না। হামলার আগে সেনাদের সতর্ক করতে কোনো সাইরেনও বাজেনি।

এদিকে হামলার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, স্থাপনাটি সুরক্ষিত ছিল। তবে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে সেখানে আঘাত হেনেছে বলে স্বীকার করেন তিনি।

ঘটনার জবাবদিহি নিশ্চিত করতে হেগসেথকে গোপনীয় ব্রিফিংয়ে হাজির হওয়ার আহ্বান জানিয়েছেন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। একই সঙ্গে শুয়াইবা বন্দরের স্থাপনাটির নিরাপত্তা নিয়ে করা সব মূল্যায়ন প্রতিবেদন চেয়েছেন তিনি।

আরও পড়ুন: ১৪১ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস

এদিকে আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইরান যুদ্ধ পরিচালনায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তৃত তদন্ত শুরুর প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। ফলে সেনাদের নিরাপত্তা নিয়ে এই অভিযোগ ওয়াশিংটনে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন মাস ধরে নিখোঁজ নাসিমা, স্বামী-ছেলে অপেক্ষায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


তিন মাস ধরে নিখোঁজ নাসিমা, স্বামী-ছেলে অপেক্ষায়

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা থেকে নিখোঁজ রয়েছেন নাসিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূ, যিনি গত তিন মাস ধরে নিখোঁজ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

এদিকে, তার ছেলে মায়ের ফেরার অপেক্ষায় দিন গুনছেন এবং স্ত্রীকে ফিরে পেতে দিশাহারা স্বামী। থানায় এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ দুজনকে গ্রেফতার করলেও নিখোঁজ গৃহবধূর কোনো খোঁজ পাওয়া যায়নি।

চিকিৎসকের কাছে যাওয়ার পথে নিখোঁজ

পরিবারের সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশায় বাড়ি থেকে বের হন নাসিমা বেগম। একই অটোরিকশায় তার মেয়ে, ছেলের বউ ও নাতি পাসপোর্ট করার জন্য কুড়িগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে আজমাতা ব্রিজপাড় এলাকায় বাথরুমের চাপ অনুভব করলে নাসিমা অন্যদের চলে যেতে বলেন। পরে রাস্তার পাশে তার ননদ মায়ামনির বাড়িতে যান। সেখানে খাওয়াদাওয়া শেষে তাকে আবার অটোরিকশায় তুলে দেওয়া হয়।

সর্বশেষ আন্ধারীরঝাড় বাজারমোড়ে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাকে অটোরিকশা থেকে নামতে দেখা যায়। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজের পর মিলেছে রহস্যজনক তথ্য

নাসিমা বেগম নিখোঁজের ৮ থেকে ১০ দিন পর নাগেশ্বরীর রায়গঞ্জ বাজার এলাকার মিজানুর নামে এক ব্যক্তি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এক ব্যক্তি নাসিমা বেগমকে হস্তান্তর করতে রাজি আছেন।

তবে পরে অবস্থান পরিবর্তন করে মিজানুর জানান, অন্য একটি মেয়েকে পাওয়া গেছে, যিনি নাসিমা বেগম নন।

অন্যদিকে, পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নের চর ধাউরারকুটি গ্রামের ইউনুছ আলী দাবি করেন, নিখোঁজের দুদিন পর নাসিমা বেগমকে পাশের একটি বাড়িতে অচেতন অবস্থায় দেখেছিলেন। এ তথ্য পেয়ে নাসিমার ছেলে নাসিম মিয়া ওই বাড়িতে যাওয়ার আগেই তাকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়। পরে সন্দেহভাজন ওই পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান।

দিল্লিতে বিয়ে, সম্প্রতি দেশে স্থায়ী বসবাস শুরু

নিখোঁজ নাসিমা বেগমের স্বামী নজরুল ইসলাম নজু জানান, ১৯৯৩ সাল থেকে ব্যবসার সূত্রে তিনি ভারতের দিল্লিতে যাতায়াত করতেন। ১৯৯৭ সালে দিল্লিতেই নাসিমা বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নাসিমার বাপের বাড়ি দিল্লিতে হলেও তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের নাগরিক হিসেবে এ দেশেই বসবাস করছিলেন।

সম্প্রতি ভারতে বাঙালি বিতাড়নসহ নানা জটিলতার কারণে গত কুরবানি ঈদের ১০ দিন আগে দিল্লির সব সম্পদ বিক্রি করে সপরিবারে স্থায়ীভাবে বাংলাদেশে ফিরে আসেন তারা।

মায়ের অপেক্ষায় ১২ দিন দিল্লিতে ছিলেন ছেলে

নাসিম মিয়া জানান, গত ১৮ আগস্ট তার মা নিখোঁজ হওয়ার সময় জীবিকার প্রয়োজনে তিনি দিল্লিতে ছিলেন। মায়ের নিখোঁজের খবর পেয়ে ১২ দিন পর্যন্ত দিল্লিতে অপেক্ষা করেন তিনি। এ সময় সেখানে অবস্থানরত মামা, খালাসহ পরিচিতজনদের বাড়িতে মায়ের খোঁজ করেন। কিন্তু কোনো সন্ধান না পেয়ে ৩০ আগস্ট বাংলাদেশে ফিরে আসেন।

পরে ২০ সেপ্টেম্বর মিজানুরসহ ১০ জনের নাম উল্লেখ করে নাগেশ্বরী থানায় মামলা করেন তিনি। নাসিম মিয়ার অভিযোগ, তার মায়ের বাপের বাড়ি দিল্লিতে হওয়ায় পুলিশ বিষয়টিকে আশানুরূপ গুরুত্ব দিচ্ছে না।

নাসিমার স্বামী নজরুল ইসলাম নজু জানান, জীবিকার তাগিদে দিল্লিতে গিয়ে ভাঙারির ব্যবসা করতেন তিনি। জমা করা ভাঙারি বিক্রি হয়ে গেলে স্ত্রীকে নিয়ে বাংলাদেশে ফিরতেন। এখানে কিছুদিন থাকার পর অর্থসংকট দেখা দিলে আবার দিল্লিতে চলে যেতেন। এভাবে দীর্ঘদিন ভারতে যাতায়াত ও ব্যবসা করার পর কিছুদিন আগে সপরিবারে দেশে ফিরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

তিনি বলেন, তার স্ত্রী মাঝেমধ্যে নাগেশ্বরীতে গিয়ে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেন। সেই মানুষটি হঠাৎ এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় পুরো পরিবার দিশাহারা হয়ে পড়েছে। ছোট সন্তান মায়ের জন্য কান্নাকাটি করছে। স্ত্রীকে ফিরে পেতে চান তিনি।

ইউপি সদস্যের উদ্বেগ, পুলিশের তদন্ত চলছে

রামখানা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মাহাবুবার রহমান সরকার জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও দফাদারসহ সবাই মিলে নিখোঁজ নারীকে খুঁজছেন। জনাকীর্ণ এলাকা থেকে একজন মানুষের এভাবে নিখোঁজ হয়ে যাওয়া এবং পুলিশ প্রশাসন তার সন্ধান বের করতে না পারা অত্যন্ত আশ্চর্যজনক।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ওসি মো. এনামুল হক প্রধান জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এটি অপহরণ নাকি নিখোঁজের ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাদী অপহরণ মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। এখনো ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। নিখোঁজ নারীকে উদ্ধারে বিভিন্নভাবে চেষ্টা চলছে।

বর্তমানে নিরুপায় পরিবারটি প্রতিদিন দিল্লি ও বাংলাদেশের পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ রাখছে। নাসিমা বেগমকে খুঁজে পেতে প্রশাসনসহ সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছে পরিবারটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনভিডিয়া সংকট কাটিয়ে উঠতে ব্যর্থ, বিশ্ববাজারে শেয়ারদরে পতন অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


এনভিডিয়া সংকট কাটিয়ে উঠতে ব্যর্থ, বিশ্ববাজারে শেয়ারদরে পতন অব্যাহত

প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়ার সংকট কাটিয়ে উঠতে ব্যর্থ হওয়ায় সোমবার এশিয়ার অধিকাংশ পুঁজিবাজারে দরপতন ঘটেছে। প্রধান নির্বাহী জেনসেন হুয়াং পদত্যাগ করার পর প্রযুক্তি খাতে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, তা এখনও অব্যাহত রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এ সপ্তাহে এনভিডিয়ার আর্থিক প্রতিবেদন প্রকাশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ারবাজারে প্রবেশের কারণে বিনিয়োগকারীদের দৃষ্টি বর্তমানে এআই খাতের দিকে রয়েছে।

এছাড়া ভূরাজনৈতিক পরিস্থিতির দিকে বিনিয়োগকারীরা সতর্ক নজর রাখছেন। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার দিনের শুরুতে এশিয়ার বিভিন্ন পুঁজিবাজারে কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ারের দর কমতে শুরু করে। এনভিডিয়াকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার প্রভাব বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জেনসেন হুয়াং গত বৃহস্পতিবার পদত্যাগ করেন। বিবাহবহির্ভূত একাধিক সম্পর্কের তথ্য প্রকাশের পর তিনি পদ ছাড়েন। এসব সম্পর্কের মধ্যে চীনা গুপ্তচর সন্দেহে থাকা এক নারীর সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে।

৬৩ বছর বয়সী হুয়াংয়ের পদত্যাগে বিশ্বের অন্যতম বৃহৎ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের ব্যাপক সম্প্রসারণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এ খাতের প্রবৃদ্ধি বিশ্ববাজারের শেয়ারদরকে রেকর্ড উচ্চতায় নিয়ে যেতে এবং বিভিন্ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে সহায়তা করেছে।

সোমবার এশিয়ার বাজারে ইতিবাচক প্রবণতার আশা তৈরি হয়েছিল। কারণ, ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, জেনসেন হুয়াং আবারও এনভিডিয়ার প্রধান নির্বাহীর দায়িত্বে ফিরতে আলোচনা করছেন। সিলিকন ভ্যালির কয়েকজন শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তাও তাকে ফিরিয়ে আনার দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।

ধনকুবের ইলন মাস্ক এবং উবারের সহপ্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিকসহ ১ লাখ ৫৮ হাজারের বেশি ব্যক্তি একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। এতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদকে বলা হয়েছে, স্বাধীন তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন না হওয়া পর্যন্ত জেনসেনকে আবার ফিরিয়ে আনতে হবে।

তবে এশিয়ার বাজারে ওই প্রতিবেদনের তেমন প্রভাব দেখা যায়নি। এআই প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট অধিকাংশ প্রতিষ্ঠানের অবস্থান জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে। দেশ তিনটির প্রধান পুঁজিবাজারে উল্লেখযোগ্য দরপতন ঘটেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে জাপানের কিওক্সিয়া ও টোকিও ইলেকট্রন, তাইওনের টিএসএমসি এবং দক্ষিণ কোরিয়ার এসকে হাইনিক্স।

এ ছাড়া সাংহাই, সিডনি, সিঙ্গাপুর, ম্যানিলা ও জাকার্তার পুঁজিবাজারেও দরপতন হয়েছে।

বিনিয়োগবিষয়ক প্রতিষ্ঠান পেপারস্টোনের বিশ্লেষক ক্রিস ওয়েস্টন বলেন, ‘গত সপ্তাহে বাজারে বড় ধরনের ধাক্কা লাগার পর বিনিয়োগকারীরা সপ্তাহান্তে পরিস্থিতি পর্যালোচনা এবং ঝুঁকি নতুন করে মূল্যায়নের সুযোগ পেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘তবে ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে নিশ্চিতভাবে সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আমরা এখনো পৌঁছেছি বলে মনে হচ্ছে না।’

হুয়াংকে আবার ফিরিয়ে আনার উদ্যোগ গতি পাবে কি না, তা দেখার বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

ওয়েস্টন বলেন, ‘হুয়াং ফিরে এলেও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নেতৃত্বকে ঘিরে তাৎক্ষণিক ঝুঁকি কমতে পারে। তবে কঠোর করপোরেট পরিচালনব্যবস্থা, রাজনৈতিক চাপ এবং অতিরিক্ত নিয়ন্ত্রণের আশঙ্কা থেকে যাবে।’

মঙ্গলবার এনভিডিয়ার আর্থিক প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের ভবিষ্যৎ প্রবৃদ্ধি সম্পর্কে নতুন ধারণা পাওয়া যাবে। অন্যদিকে, ক্লড চ্যাটবটের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ারবাজারে তালিকাভুক্তিও এআই খাত নিয়ে বিনিয়োগকারীদের মনোভাব বুঝতে সহায়ক হবে।

এপেক সম্মেলনের ফাঁকে দক্ষিণ চীনে অনুষ্ঠেয় সি-ট্রাম্প-পুতিন বৈঠকের দিকেও নজর থাকবে বিশ্ববাজারের। তবে জ্বালানির দাম বাড়িয়ে দেওয়া ইরান ও ইউক্রেন যুদ্ধ বৈঠকের আলোচ্যসূচিতে থাকবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রির তথ্য এবং ফেডারেল রিজার্ভের অক্টোবরের বৈঠকের কার্যবিবরণীও প্রকাশিত হবে। এসব তথ্য থেকে যুক্তরাষ্ট্রের সুদের হারের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।

এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) গত সপ্তাহে জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। এ ঘোষণার পর সোমবার তেলের দাম কিছুটা কমেছে। তবে সপ্তাহান্তে বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। এতে তেলের দাম কমার প্রবণতা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত্যুদণ্ড তুলে নিতে ভোটাভুটি, বাংলাদেশ নিল বিরত থাকার অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


মৃত্যুদণ্ড তুলে নিতে ভোটাভুটি, বাংলাদেশ নিল বিরত থাকার অবস্থান

জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবের ওপর ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, যা মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানায়।

গত শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত ভোটে ১৩৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে ৩৩টি দেশ, যার মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র ও চীন অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল।

মেক্সিকোর দ্বারা উত্থাপিত ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদে গৃহীত হয়েছে।

ভারতের পাশাপাশি প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে বাহরাইন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার ও সৌদি আরব অন্তর্ভুক্ত রয়েছে।

প্রস্তাবে মৃত্যুদণ্ডের অব্যাহত প্রয়োগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতিটি দেশের নিজস্ব বিচারব্যবস্থা ও শাস্তি নির্ধারণের অধিকারের বিষয়টিও স্বীকার করা হয়েছে।

এতে সব দেশের প্রতি মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। এর চূড়ান্ত লক্ষ্য হলো মৃত্যুদণ্ডের প্রথা বিলুপ্ত করা। যেসব দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, তাদের এ শাস্তি পুনরায় চালু না করার জন্যও আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার প্রবণতা থাকলেও ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ পরিষদ।

এ ছাড়া ১৮ বছরের কম বয়সে অপরাধ করা কোনো ব্যক্তির ওপর মৃত্যুদণ্ড আরোপ না করার আহ্বান জানানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বয়স ১৮ বছরের বেশি ছিল কি না, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা না গেলে মৃত্যুদণ্ড কার্যকর না করার পরামর্শও দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাইয়ে মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৮০ টিয়া পাখি উদ্ধার, গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


মিরসরাইয়ে মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৮০ টিয়া পাখি উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়াপাখি উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা পাখিগুলোর আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা বলে জানা গেছে।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ওমেরা এলপিজি কারখানার সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার সফর আলী (৪৫) এবং হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনি এলাকার মামুন (৩১)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ অমান্য করে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে টিয়াপাখিগুলো দেশে নিয়ে আসা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৮০টি টিয়াপাখি উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সোনাপাহাড় ওমেরা এলপিজি কারখানা এলাকায় অভিযান চালিয়ে ৮০টি টিয়াপাখিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%