প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টালিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ কখনও কমেনি। প্রেম ও বিয়ের বিষয় নিয়ে বিভিন্ন সময় আলোচনা হলেও, এবার তিনি ভিন্ন কারণে সংবাদ শিরোনামে এসেছেন। দীর্ঘ ১৫ বছর ধরে তার পাশে থাকা গৃহসহকারী বুল্টির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে প্রশংসা অর্জন করছেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি মঞ্চানুষ্ঠানে মিমি তার গৃহসহকারী বুল্টিকে সঙ্গে নিয়ে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেন। মঞ্চে বুল্টিকে জড়িয়ে ধরে দর্শকদের উদ্দেশ্যে অভিনেত্রী বলেন, "১৫ বছর ধরে ও আমার সঙ্গে আছে। আমি হাসপাতালে থাকলেও ও আমার পাশে থাকে। আমার দুঃখ-কষ্ট, আমার মা-বাবার চেয়েও মনে হয় এই বাচ্চাটা আমাকে বেশি বোঝে।"
মিমির এই আবেগঘন বক্তব্য উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। শুধু তাই নয়, বুল্টির পরিবারের সদস্যদের প্রতি নিজের আন্তরিকতার পরিচয়ও দেন অভিনেত্রী।
মিমি জানান, বুল্টির ভাই তার সঙ্গে ছবি তোলার আবদার করেছেন। তাই মঞ্চে তিনি তার ভাইয়ের সঙ্গে ছবি তোলার কথাও উল্লেখ করেন। বুল্টিকে নিজের পরিবারের সদস্যের মতো গুরুত্ব দেওয়ার বিষয়টি তার কথাবার্তায় স্পষ্ট হয়ে ওঠে।
দীর্ঘদিন ধরে মিমির সঙ্গে রয়েছেন বুল্টি। অভিনেত্রীর সুখ-দুঃখ, অসুস্থতা কিংবা বিপদের সময়ে ছায়ার মতো পাশে থেকেছেন তিনি। মিমির পোষ্যদের দেখাশোনার দায়িত্বও পালন করেন বুল্টি। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই মিমির সঙ্গে তার ছবি দেখা যায়।
মিমির এই আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই তার বক্তব্য ও বুল্টির প্রতি সম্মান প্রদর্শনের প্রশংসা করছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন