০৩:৫৫ পি.এম
সৌদি আরবের মক্কার পরিচিত ক্লক টাওয়ার নতুনভাবে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি লাভ করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ভবনের ভিতরে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি দিয়েছে।
গত মঙ্গলবার মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন এই তথ্য প্রকাশ করেছে। এই ঘোষণার ফলে স্থাপনাটির গিনেস রেকর্ডের সংখ্যা বেড়ে অন্তত পাঁচটিতে পৌঁছেছে।
ক্লক টাওয়ার মিউজিয়াম, যা মাটি থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা বিশ্বের কোনো ভবনের ভিতরে অবস্থিত সর্বোচ্চ জাদুঘর হিসেবে স্বীকৃত হয়েছে।
আরও পড়ুন: ইরানে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর কিশোরী মেয়েকে হত্যা
অন্যদিকে, টাওয়ারটির উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকটি ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। এটিকেও বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি দেওয়া হয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই দুটি রেকর্ড অর্জিত হয়। তবে সৌদি কর্তৃপক্ষ গত ১৭ নভেম্বর এই স্বীকৃতির ঘোষণা দেয়।
এই দুটি স্থাপনাই মক্কা ক্লক টাওয়ার কমপ্লেক্সের অংশ। এটি ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারামের পাশে অবস্থিত এবং সেখান থেকে পবিত্র মসজিদটির দৃশ্য দেখা যায়।
রয়্যাল কমিশন জানিয়েছে, এই অর্জন মক্কার স্থাপত্য ও সাংস্কৃতিক নিদর্শনগুলোর উন্নয়নে তাদের প্রচেষ্টার অংশ। তারা নগরীর বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মক্কায় আসা লাখ লাখ হজ ও ওমরাহযাত্রীর অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যও নিয়েছে।
আরও পড়ুন: ইউক্রেন সংঘাতে প্রতি চার মিনিটে নিহত হচ্ছে একজন রুশ সেনা
এছাড়া, মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্য ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক ধর্মীয় ও সাংস্কৃতিক গন্তব্য হিসেবে নগরীটির অবস্থান আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে কমিশনের।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন