০৩:৫৬ পি.এম
কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানিয়েছেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন