ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পূবাইল থানা প্রেসক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল


পূবাইল থানা প্রেসক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গাজীপুর মহানগরীর পূবাইলে বিভিন্ন আয়োজনের মাধ্যমে পূবাইল থানা প্রেসক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল এবং প্রীতিভোজের আয়োজন করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডস্থ আপন ভুবন রিসোর্টের কনভেনশন হলে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খসরু মৃধা। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাসান আজমল ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মনির হোসেন সিকদার বকুল। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফজালুর রহমান মৃধা, পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রসিদ সরকার, সিনিয়র সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরকার, যুগ্ম সম্পাদক মো. রাকিব হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, এম নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন সরকার এবং সদস্য আলহাজ্ব সাখাওয়াত হোসেন খোকন। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন পুবাইল থানা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ পনির খন্দকার।

ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজীর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন গাজীপুর প্রেসক্লাবের সদস্য প্রফেসার মো. আবুল হোসেন চৌধূরী, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন দেওয়ান, সাংবাদিক মো. কলিম উল্লাহ ইকবাল, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন দেওয়ান, শ্রমবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন মোল্লা, ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হারুন সরকার, সাধারণ সম্পাদক শাহীনুল আলম ভূঁইয়া এবং সিনিয়র সহসভাপতি ওবায়েদুল্লাহ। এছাড়া, পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল খান, ৪১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন মোল্লা প্রমূখ।

আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন

অনুষ্ঠানে গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. বায়োজীদ হোসেন, দৈনিক আমাদের সংবাদ পত্রিকার সম্পাদক মো. জাহিদ হাসান, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আশরাফুল আলম আইয়ুব, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক শিশির, কালীগঞ্জ প্রেস ক্লাবের সদস্য মো. আব্দুল মতিন খান, সাংবাদিক শাহ নেওয়াজ এবং মো. মোক্তাদির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা, পূবাইল থানা প্রেসক্লাবের সদস্য এবং তাঁদের পরিবার ও সংগঠনের শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, সাংবাদিকেরা জাতির দর্পণ। তাঁদের লেখনী ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। বক্তারা আরও বলেন, অনিয়ম, অসংগতি ও জনদুর্ভোগের বিষয়গুলো গণমাধ্যমে প্রকাশ করার পাশাপাশি সমাজের সমস্যা সমাধানে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমামপুরে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি ব্যানার ও ছবি কেটে ফেলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


ইমামপুরে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি ব্যানার ও ছবি কেটে ফেলার অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো: সবুজ শিকদারের নির্বাচনি প্রচারণার ব্যানার ও ছবি কেটে ফেলার অভিযোগ উঠেছে। এই নিন্দনীয় ঘটনা ১ নম্বর ওয়ার্ডের মাথাভাঙ্গা গ্রামে সংঘটিত হয়েছে।

এ ঘটনায় চেয়ারম্যান পদপ্রার্থী মো: সবুজ শিকদার ইউনিয়নবাসীর উদ্দেশে এক বিবৃতিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "নির্বাচন হলো একটি গণতান্ত্রিক অধিকার। এখানে প্রত্যেক প্রার্থীর সমানভাবে প্রচারণা চালানোর অধিকার রয়েছে। কারও নির্বাচনি ব্যানার বা ছবি কেটে ফেলা কোনোভাবেই সুস্থ রাজনৈতিক পরিবেশের পরিচয় হতে পারে না।"

তিনি আরও উল্লেখ করেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ব্যানার কেটে কিংবা ছবি নষ্ট করে সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন মুছে ফেলা যায় না। ইমামপুর ইউনিয়নের জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।" এলাকার বাসিন্দা ও সমর্থকরা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া জরুরি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসনাত: 'পালিয়ে যাবো না বলে যে চলে যায়, আসি আসি বলেও সে আসে না'

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


হাসনাত:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনা সারাজীবন বলেছেন, তাঁরা পালিয়ে যাবেন না। কিন্তু এখন তিনি দেশে ফেরার কথা বললেও, আসলে আর ফিরবেন না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নৈরাজ্যের বিরুদ্ধে এনসিপির মোটরসাইকেল র‍্যালির আগে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন হাসনাত।

শেখ হাসিনার জন্য বিমান পাঠানোর দাবি প্রসঙ্গে তিনি বলেন, "উনি কি মেহমান নাকি, উনার জন্য বিমান পাঠাতে হবে? আমড়া তো চাঁই, উনি ফেরত আসুক। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে।"

তিনি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিকে নাটক হিসেবে আখ্যা দিয়ে বলেন, "বাংলাদেশে তার কিছু অনুসারী রয়েছে। তাদের উজ্জীবিত করার জন্য এসব নাটক করা হচ্ছে। একবার বিমান পাঠাতে বলা হচ্ছে, একবার গাড়ি পাঠাতে বলা হচ্ছে, আবার সীমান্ত পরীক্ষা করা হচ্ছে। এগুলো সবই মিডিয়া স্টান্টবাজি।"

হাসনাত আরও বলেন, "দিনশেষে এক নম্বর বিষয় হচ্ছে, তিনি আসবেন না। আর আসলেও আমড়া স্বাগত জানাই। বরং আমড়া ফুল নিয়ে যাব তার জন্য। বাংলাদেশের মানুষ তাকে ফাঁসির মঞ্চ পর্যন্ত এগিয়ে দেবে।"

এনসপির এই নেতা অভিযোগ করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার পেছনে ভারতের ষড়যন্ত্র রয়েছে। তিনি বলেন, "ভারতের জনগণের সাথে আমাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। সাংস্কৃতিক, সামাজিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। কিন্তু ভারতীয় আধিপত্যবাদ, বাংলাদেশকে নির্যাতন-নিপীড়ন ও নিয়ন্ত্রণ করার যে মনোভাব রয়েছে, তার বিরুদ্ধে ৫ আগস্ট ছিল একটি প্রতিক্রিয়া।"

তিনি সরকারের কাছে জানতে চান, ভারতীয় আধিপত্যবাদ ও ষড়যন্ত্রের বিষয়ে সরকার কী ভাবছে। একই সাথে গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারের পরিকল্পনা কী, সেটিও জানতে চেয়েছেন তিনি।

দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, "শুধু ডিসেম্বরকেন্দ্রিক বা মাসকেন্দ্রিক ঐক্য টেকসই হবে না। দেশের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতির জন্য স্থায়ী ঐক্য প্রয়োজন।"

তিনি মন্তব্য করেন, "গণভোটের গণরায় ও সংস্কারের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে আবার সুদৃঢ় করার মধ্য দিয়েই জাতীয় ঐক্যকে শক্তিশালী করতে হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের উপজেলায় বৈদ্যুতিক ট্র্যান্সফরমার চুরি অব্যাহত, কৃষকরা রাত জেগে পাহারা দিচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


টাঙ্গাইলের উপজেলায় বৈদ্যুতিক ট্র্যান্সফরমার চুরি অব্যাহত, কৃষকরা রাত জেগে পাহারা দিচ্ছেন

টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার সেচ প্রকল্প ও শিল্প এলাকা থেকে প্রতিদিন পল্লী বিদ্যুতের ট্র্যান্সফরমার চুরির ঘটনা ঘটছে। চোরদের ধরার জন্য পুরস্কার ঘোষণা করা কিংবা মাইকিং করেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না। চুরি ঠেকানোর জন্য কৃষকরা এখন রাত জেগে বৈদ্যুতিক খুঁটি ও ট্র্যান্সফরমার পাহারা দিচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যুতের কাজে দক্ষ এবং অসাধু টেকনিশিয়ানদের যোগসাজশ ছাড়া এত দ্রুত সচল ট্র্যান্সফরমার চুরি করা সম্ভব নয়। টাঙ্গাইল পল্লী বিদ্যুত সমিতির সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জুলাই থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১৬ মাসে তাদের আওতাধীন এলাকা থেকে ৩৮২টি ট্র্যান্সফরমার ও ৮টি তিন ফেজ মিটার চুরি হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। সূত্রমতে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত নাগরপুরে ৪৮টি, মির্জাপুরে ৪৭টি, টাঙ্গাইল সদরে ৪৫টি, এলেঙ্গা জোনে ৩৭টি, দেলদুয়ারে ৩৬টি, বাসাইলে ৩০টি এবং গোড়াই জোনাল এলাকায় ২৪টি ট্র্যান্সফরমার চুরি হয়েছে। এ ছাড়া চলতি বছরের জুলাই থেকে অক্টোবর—এই চার মাসে চুরি হয়েছে আরও ১১৫টি ট্র্যান্সফরমার। চুরি হওয়া ট্রান্সফরমারগুলোর মধ্যে ৫ কেভিএ ১৭২টি, ১০ কেভিএ ১৩৫টি, ১৫ কেভিএ ৪৬টি, ২৫ কেভিএ ২১টি, ৩৭ দশমিক ৫ কেভিএ ৬টি এবং ৫০ কেভিএ ২টি রয়েছে।

অন্যদিকে, গত এক বছরে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ জোনের আওতাধীন জেলার মধুপুর, ধনবাড়ী, গোপালপুর, ঘাটাইল ও ভূঞাপুর উপজেলায় আরও প্রায় ২০০টি ট্র্যান্সফরমার চুরি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ১২টি উপজেলায় জাতীয় গ্রিডের বিদ্যুতে সেচ ও কলকারখানা চলে। ট্রান্সফরমারের ভেতরে থাকা দামি তামা ও পিতলের কয়েল, অয়েল, লোহার কোর ও বুশিংয়ের লোভে চোরচক্র এগুলো চুরি করে। অনেক ক্ষেত্রে চোরেরা খুঁটির ওপরেই ট্র্যান্সফরমার ভেঙে ভেতরের মূল্যবান যন্ত্রাংশ নিয়ে খালি খাঁচা ফেলে রেখে যায়। পরে তামার তারের ওপরের পিভিসি কভার পুড়িয়ে তা বিক্রি করে দেয়। বেশ কিছু এলাকায় সেচ প্রকল্পের পাহারাদার ও মিলের শ্রমিকদের মারধর ও হাত-পা বেঁধে রেখে ট্র্যান্সফরমার লুটের ঘটনাও ঘটেছে। গত ৩ অক্টোবর রাতে মাইক্রোবাসে আসা ৬-৭ জনের একটি দল কালিহাতী পৌরসভার নিশ্চিন্তপুর এলাকার একটি মিলের তালা কেটে ভেতরে ঢোকে। তারা শ্রমিকদের মারধর ও হাত-পা বেঁধে মিলের ট্রান্সফরমারটি নিয়ে যায়। আবার ঘাটাইলের লক্ষ্মীন্দর ইউনিয়নে এক চোর হাতেনাতে ধরা পড়লেও গ্রাম্য সালিশে বেত্রাঘাত করে তাকে ছেড়ে দেওয়া হয়।

গত সেপ্টেম্বর ও অক্টোবরে সখীপুর উপজেলায় একাধিক ট্র্যান্সফরমার চুরির পর চোর ধরিয়ে দিতে সম্মানজনক পুরস্কার ঘোষণা করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগ। গত ২ নভেম্বর উপজেলাজুড়ে এ নিয়ে দিনব্যাপী মাইকিংও করা হয়। কিন্তু মাইকিংয়ের দুদিনের মাথায়ই এলাকায় আরও দুটি ট্র্যান্সফরমার চুরির ঘটনা ঘটে। বিদ্যুৎ বিভাগের নিয়ম অনুযায়ী, প্রথমবার ট্র্যান্সফরমার চুরি হলে নতুনটি বসাতে গ্রাহককে অর্ধেক দাম পরিশোধ করতে হয়। দ্বিতীয়বার চুরি হলে দিতে হয় পুরো মূল্য। এতে চরম বিপাকে পড়েছেন কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা। নাগরপুর উপজেলার নয়াপাড়া গ্রামের কৃষক মাসুদ রানা জানান, তিনি ৫০ একর জমিতে ধান চাষ করেন। সম্প্রতি চোরেরা তাঁর সেচ প্রকল্পের ট্র্যান্সফরমারের সব যন্ত্রাংশ খুলে নিয়ে খাঁচাটি ফেলে যায়। পরে বাধ্য হয়ে গরু বিক্রির টাকায় তিনি নতুন ট্র্যান্সফরমার কিনেছেন। দেলদুয়ার উপজেলার ভুক্তভোগী শরিফুল ইসলামের ট্র্যান্সফরমার চুরি হয় গত ২৫ সেপ্টেম্বর। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিদ্যুৎ সংযোগ থাকা অবস্থায় এত ভারী ট্র্যান্সফরমার সাধারণ মানুষের পক্ষে নামানো অসম্ভব। এর পেছনে অবশ্যই বিদ্যুৎ বিভাগের অভিজ্ঞ ও অসাধু লোকজনের হাত রয়েছে। কর্তৃপক্ষ কঠোর না হলে এই চুরি বন্ধ হবে না।’ এ ব্যাপারে টাঙ্গাইল পল্লী বিদ্যুত সমিতির পরিচালনা বোর্ডের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘বিভিন্ন এলাকা থেকে প্রায়ই ট্র্যান্সফরমার চুরির খবর আসে। ট্র্যান্সফরমার চুরি হলে গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও ভোগান্তির স্বীকার হন। চুরি হলে মামলা হয়, পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়; কিন্তু কয়েক দিন পর জামিনে বের হয়ে তারা আবার চুরি করে।’ তিনি বলেন, ‘চোরচক্রের সঙ্গে স্ব স্ব স্থানীয় টেকনিশিয়ানরা জড়িত। গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা থাকলে সহজেই তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা যাবে। এছাড়া চুরি ঠেকাতে সমিতির কর্মকর্তাদের নজরদারি বাড়ানো ও কৃষকদের আরও বেশি সচেতন হতে হবে।’ টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার(জিএম) প্রকৌশলী মো ছানোয়ার হোসেন জানান, টাপবিসের গ্রাহক সংখ্যা প্রায় পাঁচ লাখ সাড়ে ৭২ হাজার। এর মধ্যে প্রায় ৪০ হাজার সেচগ্রাহক রয়েছে। ট্র্যান্সফরমার চুরি ঠেকাতে কী কী ব্যবস্থা নেওয়া যায়- তা নির্ধারণের জন্য টাপবিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়েছে। এছাড়া সমিতির নিয়ন্ত্রণাধীন প্রায় ৪০ হাজার সেচ গ্রাহকের মধ্যে সচেতনতা বাড়াতে মাঝে মধ্যেই ব্রিফিং করা হয়ে থাকে। মূলত গ্রাহকদের সচেতনতায়ই এই চুরি রোধ করা সম্ভব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাজি আফতাব উদ্দিন পুনরায় কালীগঞ্জ জামায়াতের আমির নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


হাজি আফতাব উদ্দিন পুনরায় কালীগঞ্জ জামায়াতের আমির নির্বাচিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখার আমির হিসেবে হাজি মো. আফতাব উদ্দিন পুনরায় নির্বাচিত হয়েছেন। ২০২৭-২০২৮ সেশনের জন্য তাঁকে আবারও এই দায়িত্ব প্রদান করা হয়েছে। তাঁর পুনর্নির্বাচনে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

রোববার (২২ নভেম্বর) কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের রুকনদের গোপন ভোটের মাধ্যমে হাজি মো. আফতাব উদ্দিনকে আগামী দুই বছরের জন্য উপজেলা আমির হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে তিনি কালীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী রুকনদের গোপন ভোটের মাধ্যমে আমির নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় ২০২৭-২০২৮ সেশনের জন্য তাঁকে পুনরায় এই দায়িত্ব অর্পণ করা হয়েছে।

হাজি মো. আফতাব উদ্দিন কালীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড দুর্বাটি এলাকার বাসিন্দা এবং তিনি মরহুম আব্দুছ সালামের পুত্র। পুনরায় আমির নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় হাজি মো. আফতাব উদ্দিন বলেন, “জামায়াতের রুকন ভাইয়েরা আমার ওপর পুনরায় যে দায়িত্ব অর্পণ করেছেন, এজন্য তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ দায়িত্ব আমার কাছে সম্মানের পাশাপাশি একটি বড় আমানত। আমি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। এজন্য তিনি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

হাজি আফতাব উদ্দিন পূনরায় কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির নির্বাচিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামি গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখার আমির হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন হাজি মোঃ আফতাব উদ্দিন। ২০২৭-২৮ সেশনের জন্য নতুন মেয়াদে তাঁকে এ দায়িত্ব দেওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

রোববার (২২ নভেম্বর) কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে রুকনদের গোপন ভোটে হাজি আফতাব উদ্দিনকে আমির নিযুক্ত করেন। এর আগেও তিনি কালীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী ও আমীরের দায়িত্ব পালন করেছেন। নতুন মেয়াদে তাঁর ওপর পূনরায় দায়িত্ব অর্পণের মধ্য দিয়ে উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন নেতাকর্মীরা।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামি ২০২৭-২৮ মেয়াদের জন্য জেলা ও মহানগর পর্যায়ে আমীরদের নাম ঘোষণা করেছে। দলটির গঠনতন্ত্র অনুযায়ী রুকনদের গোপন ভোটে আমির নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। সেই মতে কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে রুকনদের গোপন ভোটে তাকে আগামী সেশনের জন্য আমির নির্বাচন করা হয়। তিনি পৌরসভার দুর্বাটি এলাকার বাসিন্দা এবং মরহুম আব্দুছ সালামের পূত্র।

নবনির্বাচিত আমির মোঃ আফতাব উদ্দিন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, জামায়াতের রুকন ভাইয়েরা আমার উপর পূনরায় যে দায়িত্ব অর্পণ করেছে তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ দায়িত্ব আমার কাছে সম্মানের পাশাপাশি একটি বড় আমানত। আমি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করব। তিনি আরোও বলেন, সংগঠনকে আরোও সুসংগঠিত করে শক্তিশালী করা, মানুষের কল্যাণে কাজ করা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাঁই। এজন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগীতা ও দোয়া কামনা করেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%