ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ধলেশ্বরী টোল প্লাজার সামনে যুবদল নেতার ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ব্লকেড


ধলেশ্বরী টোল প্লাজার সামনে যুবদল নেতার ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ব্লকেড

মুন্সীগঞ্জের শ্রীনগর থানার এজাহারভুক্ত আসামী যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং যথাযথ বিচারের দাবি জানাতে ঢাকা-মাওয়া মহাসড়কে ব্লকেড ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় বিভিন্ন কলেজের অর্ধশত শিক্ষার্থী।

শনিবার বেলা ১২ টার দিকে ধলেশ্বরী টোল প্লাজার সামনে অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী অবস্থান নিয়ে সড়ক ব্লকেড করে। তারা ওই ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। এ সময় মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়ে এক কিলোমিটারের বেশি এলাকা যানজটের সৃষ্টি হয়। তবে জরুরি সেবা ও এম্বুলেন্স চলাচলে কোন বাধা ছিল না।

মহাসড়ক থেকে সরে যেতে আন্দোলনকারীদের অনুরোধ করেন পুলিশ সদস্যরা। শিক্ষার্থীরা আশ্বস্ত হলে ৪৫ মিনিট পর মহাসড়ক খুলে দেয় তারা। প্রসঙ্গত: শুক্রবার রাত ১০ টার দিকে শ্রীনগর থানায় ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামী যুবদল নেতা তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নেয় বিএনপির অর্ধশত বিশৃঙ্খল নেতাকর্মীরা।

আরও পড়ুন: ভূঞাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রুহুল কবির রিজভী

জনসাধারণকে স্বস্তি দিতে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


জনসাধারণকে স্বস্তি দিতে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে এবং জনসাধারণকে স্বস্তি দিতে ব্যর্থ হচ্ছে। তিনি উল্লেখ করেন যে, সরকার এখনও বাজারের সিন্ডিকেট দমন করতে সক্ষম হয়নি। মানুষের মধ্যে পণ্যের লাগামহীন উচ্চমূল্যে দিশেহারা হওয়ার চিত্র ফুটে উঠেছে। জনগণ প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে যুদ্ধ করতে বাধ্য হচ্ছে।

রুহুল কবির রিজভী আরও বলেন, চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে সরকার শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি করেছে। তিনি এটিকে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে উল্লেখ করেন। এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ আবারও বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের ফলে ব্যবসা-বাণিজ্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা এখনও লোকসান কাটিয়ে উঠতে পারেননি। এমন পরিস্থিতিতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তকে আত্মঘাতীমূলক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান থাকাকালীন এই ধরনের কর বৃদ্ধি করা হচ্ছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও জানান, মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। জীবন রক্ষাকারী ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ, বিস্কুট, আচার, টমেটো কেচাপ বা সস, জুস, টিস্যু পেপার, ফলমূল, সাবান-ডিটারজেন্ট পাউডার, মিষ্টি, চপ্পলের ওপর ভ্যাট হার বৃদ্ধি মধ্যম ও নিম্ন আয়ের মানুষের জন্য আরও চাপ সৃষ্টি করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় হাফেজ সৈয়দ আহমদ(৫৭) নামে এক পথচারী প্রাণ হারিয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ১০ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাস স্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ সৈয়দ আহমদ নারায়ণগঞ্জের দীঘলদী এলাকার মৃত শুন মিয়ার পুত্র ছিলেন। তিনি উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকি মসজিদের ইমাম এবং ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সৈয়দ আহমদ জামালদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সৈয়দ আহমদ ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার দাবিতে মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


টাঙ্গাইলে গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার দাবিতে মতবিনিময় সভা

টাঙ্গাইলে জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া অভ্যুত্থানে আহতদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার উদ্যোগে এই সভাটি আয়োজন করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক আল আমিনের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুহম্মদ আজিজুল হক, এবং সংগঠনের জেলা শাখার সদস্য সচিব মনিরুল ইসলাম। সভায় আহত আন্দোলনকারীদের মধ্যে বেশ কয়েকজনও বক্তব্য রাখেন।

আহতরা তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, "গণ অভ্যুত্থানের আন্দোলনে অংশ নিয়ে আমরা বিভিন্নভাবে আহত হয়েছিলাম। কিন্তু, এখন পর্যন্ত আমরা যথাযথ সুচিকিৎসা পাচ্ছি না। এতে আমাদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা যথাযথ সুচিকিৎসার দাবি করছি।" উল্লেখ্য, বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলের ৯ জন নিহত এবং ২০৬ জন আহত হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে এক পরিবারের চার সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


কিশোরগঞ্জে এক পরিবারের চার সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

কিশোরগঞ্জের এক পরিবারের চারজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যারা জন্মগত কাদিয়ানী আহমদিয়াত ত্যাগ করে ইসলামের ছায়াতলে ফিরে এসেছেন। ইসলামের ছায়াতলে আসা ব্যক্তিরা হলেন মো: জাকির হোসেন বাবুল, তার ছেলে মো: আব্দুল্লাহ, বাবুলের স্ত্রী এবং তাদের এক মেয়ে। তারা কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গালিমগাজী এলাকার বাসিন্দা।

জানা যায়, কিশোরগঞ্জ জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের গালিমগাজী এলাকায় ‘খতমে নবুওয়ত’ এর দা'ঈ মাও. আবু সুফিয়ান, মাও সা আদ এর কাছে কালিমা পড়ে ইসলামের ছায়া তলে ফিরে আসেন তারা। এ সময় মহিনন্দ ইমাম ও উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এবং কাসেমুল উলুম জোবায়দা কওমী মাদরাসার মোহতামীম মাও নোমান আহমেদ, গালিমগাজী বাগে জান্নাত নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ মো: নাদিম হোসাইন, হাফেজ আবু হোরায়রাসহ স্থানীয় উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কাদিয়ানিদের কেউ ইসলাম ধর্মে ফিরে এলে তাদের সাক্ষ্য নেয়া হয় এভাবে যে, "আল্লাহ ছাড়া আর কোন মা'বুদ নেই, হযরত মুহাম্মাদ (স:) আল্লাহ তা'লার বান্দা ও সর্বশ্রেষ্ট এবং সর্বদিক থেকে সর্বশেষ রাসুল। তার পরে নতুন করে অন্য কেউ নবী হিসাবে আসবেনা।" আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানী মতবাদ একটি কুফুরী মতবাদ এবং মির্যা গোলাম আহমদ কাদিয়ানী একজন মিথ্যুক নবুওয়ত দাবীদার। আমি স্ব-ইচ্ছায় আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানী মতবাদকে কুফুরী ধর্ম জেনে কাদিয়ানী ধর্মকে পরিত্যাগ পরিলাম এবং ইসলাম কবুল করিলাম। তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তার সকল দাবীনামা অস্বীকার করিলাম।

মহিনন্দ ইমাম উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাও নোমান আহমেদ বলেন, "দীর্ঘ বছর যাবত মহিনন্দ ইউনিয়নের গালিমগাজী এলাকায় কয়েকটি পরিবার কাদিয়ানী ছিলেন। ইতোমধ্যে অনেকেই মুত্যু বরণ করেছেন। এরমধ্যে বাবুল ও তার পরিবার কাদিয়ানী ছিলো। আজ তওবা করে কাদিয়ানী আহমদিয়াত ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখন আমাদের এলাকার সকল মুসলমানদের দায়িত্ব হলো এই পরিবারের পাশে থাকা।" মহিনন্দ ইউনিয়নের গালিমগাজী এলাকার বাসিন্দা মৃত ফিরোজের পুত্র জাকির হোসেন বাবুল এর সাথে যোগাযোগ করা হলে তিনি ইসলাম ধর্মে ফিরে আসার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমাদের পরিবার স্বেচ্ছায় কাদিয়ানী ত্যাগ করে ইসলামে ফিরে এসেছি।" তিনি আরও বলেন, "আমার এ সংবাদ জেনে আমার ছোট ভাইও ইসলামের ছায়াতলে আসবে বলে তিনি জানিয়েছেন।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%