প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টাঙ্গাইলে জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া অভ্যুত্থানে আহতদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার উদ্যোগে এই সভাটি আয়োজন করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক আল আমিনের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুহম্মদ আজিজুল হক, এবং সংগঠনের জেলা শাখার সদস্য সচিব মনিরুল ইসলাম। সভায় আহত আন্দোলনকারীদের মধ্যে বেশ কয়েকজনও বক্তব্য রাখেন।
আহতরা তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, "গণ অভ্যুত্থানের আন্দোলনে অংশ নিয়ে আমরা বিভিন্নভাবে আহত হয়েছিলাম। কিন্তু, এখন পর্যন্ত আমরা যথাযথ সুচিকিৎসা পাচ্ছি না। এতে আমাদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা যথাযথ সুচিকিৎসার দাবি করছি।" উল্লেখ্য, বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলের ৯ জন নিহত এবং ২০৬ জন আহত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন