প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে এবং জনসাধারণকে স্বস্তি দিতে ব্যর্থ হচ্ছে। তিনি উল্লেখ করেন যে, সরকার এখনও বাজারের সিন্ডিকেট দমন করতে সক্ষম হয়নি। মানুষের মধ্যে পণ্যের লাগামহীন উচ্চমূল্যে দিশেহারা হওয়ার চিত্র ফুটে উঠেছে। জনগণ প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে যুদ্ধ করতে বাধ্য হচ্ছে।
রুহুল কবির রিজভী আরও বলেন, চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে সরকার শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি করেছে। তিনি এটিকে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে উল্লেখ করেন। এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ আবারও বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের ফলে ব্যবসা-বাণিজ্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা এখনও লোকসান কাটিয়ে উঠতে পারেননি। এমন পরিস্থিতিতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তকে আত্মঘাতীমূলক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান থাকাকালীন এই ধরনের কর বৃদ্ধি করা হচ্ছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও জানান, মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। জীবন রক্ষাকারী ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ, বিস্কুট, আচার, টমেটো কেচাপ বা সস, জুস, টিস্যু পেপার, ফলমূল, সাবান-ডিটারজেন্ট পাউডার, মিষ্টি, চপ্পলের ওপর ভ্যাট হার বৃদ্ধি মধ্যম ও নিম্ন আয়ের মানুষের জন্য আরও চাপ সৃষ্টি করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন