ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কিশোরগঞ্জে এক পরিবারের চার সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন


কিশোরগঞ্জে এক পরিবারের চার সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

কিশোরগঞ্জের এক পরিবারের চারজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যারা জন্মগত কাদিয়ানী আহমদিয়াত ত্যাগ করে ইসলামের ছায়াতলে ফিরে এসেছেন। ইসলামের ছায়াতলে আসা ব্যক্তিরা হলেন মো: জাকির হোসেন বাবুল, তার ছেলে মো: আব্দুল্লাহ, বাবুলের স্ত্রী এবং তাদের এক মেয়ে। তারা কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গালিমগাজী এলাকার বাসিন্দা।

জানা যায়, কিশোরগঞ্জ জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের গালিমগাজী এলাকায় ‘খতমে নবুওয়ত’ এর দা'ঈ মাও. আবু সুফিয়ান, মাও সা আদ এর কাছে কালিমা পড়ে ইসলামের ছায়া তলে ফিরে আসেন তারা। এ সময় মহিনন্দ ইমাম ও উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এবং কাসেমুল উলুম জোবায়দা কওমী মাদরাসার মোহতামীম মাও নোমান আহমেদ, গালিমগাজী বাগে জান্নাত নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ মো: নাদিম হোসাইন, হাফেজ আবু হোরায়রাসহ স্থানীয় উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কাদিয়ানিদের কেউ ইসলাম ধর্মে ফিরে এলে তাদের সাক্ষ্য নেয়া হয় এভাবে যে, "আল্লাহ ছাড়া আর কোন মা'বুদ নেই, হযরত মুহাম্মাদ (স:) আল্লাহ তা'লার বান্দা ও সর্বশ্রেষ্ট এবং সর্বদিক থেকে সর্বশেষ রাসুল। তার পরে নতুন করে অন্য কেউ নবী হিসাবে আসবেনা।" আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানী মতবাদ একটি কুফুরী মতবাদ এবং মির্যা গোলাম আহমদ কাদিয়ানী একজন মিথ্যুক নবুওয়ত দাবীদার। আমি স্ব-ইচ্ছায় আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানী মতবাদকে কুফুরী ধর্ম জেনে কাদিয়ানী ধর্মকে পরিত্যাগ পরিলাম এবং ইসলাম কবুল করিলাম। তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তার সকল দাবীনামা অস্বীকার করিলাম।

আরও পড়ুন: ভূঞাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক

মহিনন্দ ইমাম উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাও নোমান আহমেদ বলেন, "দীর্ঘ বছর যাবত মহিনন্দ ইউনিয়নের গালিমগাজী এলাকায় কয়েকটি পরিবার কাদিয়ানী ছিলেন। ইতোমধ্যে অনেকেই মুত্যু বরণ করেছেন। এরমধ্যে বাবুল ও তার পরিবার কাদিয়ানী ছিলো। আজ তওবা করে কাদিয়ানী আহমদিয়াত ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখন আমাদের এলাকার সকল মুসলমানদের দায়িত্ব হলো এই পরিবারের পাশে থাকা।" মহিনন্দ ইউনিয়নের গালিমগাজী এলাকার বাসিন্দা মৃত ফিরোজের পুত্র জাকির হোসেন বাবুল এর সাথে যোগাযোগ করা হলে তিনি ইসলাম ধর্মে ফিরে আসার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমাদের পরিবার স্বেচ্ছায় কাদিয়ানী ত্যাগ করে ইসলামে ফিরে এসেছি।" তিনি আরও বলেন, "আমার এ সংবাদ জেনে আমার ছোট ভাইও ইসলামের ছায়াতলে আসবে বলে তিনি জানিয়েছেন।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


কিশোরগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কামালিয়ারচর গ্রামে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এই উদ্যোগটি সুফিয়া-মান্নান ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং সুফিয়া-মান্নান গণগ্রন্থাগার এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।

সমাজকর্মী মোঃ আব্দুল কাদিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি গ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিন্নাটি খোরশেদ উদ্দিন ভূঞা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ আশরাফ উদ্দিন, দিগন্ত ফিড মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, এবং বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার (অব.) মোঃ শফিকুল ইসলাম।

সুফিয়া-মান্নান গণগ্রন্থাগার এর সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ আল-মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সুফিয়া-মান্নান ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য মোঃ মোবারক হেসেন সুমন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা ছিলেন, সুফিয়া-মান্নান আদর্শ নূরানি-হিফজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হুমায়ুন কবির মিল্লাতি, আল-হালাল ফাউন্ডেশনের সভাপতি মোঃ আশিকুর তানভীর, এবং নিকাহ ও তালাক রেজিস্ট্রার মোঃ ইলিয়াস।

বক্তারা সুফিয়া-মান্নান ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানসমূহ এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের সার্বিক উন্নয়ন ও সফলতা কামনা করেন। পরে আল-হালাল ফাউন্ডেশন, কিশোরগঞ্জ এর পক্ষ থেকে এতিম ছাত্রদের জন্য শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। সুফিয়া-মান্নান ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য মোঃ মোবারক হেসেন সুমন জানান, ফাউন্ডেশনের সহযোগিতায় সুফিয়া-মান্নান গণগ্রন্থাগার এর আয়োজনে কামালিয়ারচর গ্রামের এতিমখানার শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে মোটা গেঞ্জি বিতরণ করা হয়েছে। এছাড়া আল-হালাল ফাউন্ডেশন, কিশোরগঞ্জ এর পক্ষ থেকে কিছু কম্বল বিতরণ করা হয়।

এ সময় সুফিয়া-মান্নান ফাউন্ডেশন ও এর সহযোগিতায় পরিচালিত সংগঠনসমূহের দায়িত্বশীলগণ, শিক্ষক, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে টাকা পাচারকারীরা এখনও প্রোপাগান্ডা ছড়াচ্ছে: প্রেস সচিব

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


বিদেশে টাকা পাচারকারীরা এখনও প্রোপাগান্ডা ছড়াচ্ছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় অংশগ্রহণ করে উল্লেখ করেন, বিদেশে টাকা পাচারকারীরা এখনো প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

প্রেস সচিব আরও বলেন, সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয়, বরং এটি একটি গুরুতর দায়িত্ব। কিন্তু অনেক গণমাধ্যম আন্দোলনকারীদের ‘জাতির শত্রু’ হিসেবে উপস্থাপন করেছিল। এর মাধ্যমে শাসকদের কাছে বার্তা পৌঁছেছিল যে, আন্দোলনকারীদের দমন করা উচিত।

তিনি বলেন, যদি ফ্যাসিস্ট শক্তি জয়ী হতো, তাহলে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো। সেই পরিস্থিতিতে ন্যারেটিভটি এমন হতো যে, কিছু ‘দুর্বৃত্ত’ দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করেছে।

শফিকুল আলম আরও বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে অংশগ্রহণকারীদের ভূমিকা বিশ্লেষণ করার জন্য আমাদের আরও ভালোভাবে কাজ করতে হবে। এজন্য সকলকে নিজেদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ ডায়েরিতে লিখে রাখতে হবে।

তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা চোরতন্ত্র তৈরি করেছিলেন। বড় বড় কোম্পানিকে অর্থের বিনিময়ে কাজ পাইয়ে দেওয়া হতো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
আপিল বিভাগ

ড. ইউনূসের ৫ মামলা বাতিলে আইনি দুর্বলতা পাওয়া যায়নি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


ড. ইউনূসের ৫ মামলা বাতিলে আইনি দুর্বলতা পাওয়া যায়নি

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে দায়ের করা পাঁচটি মামলার কার্যক্রম বাতিলের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ে কোনো আইনি দুর্বলতা এবং হস্তক্ষেপের প্রয়োজনীয়তা খুঁজে পাওয়া যায়নি, এমনটি উল্লেখ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

শনিবার, আইনজীবী মুস্তাফিজুর রহমান খান ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে আদালতের আদেশের বিষয়টি জানান।

এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে, রাষ্ট্রপক্ষের ‘লিভ টু আপিল’ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খারিজ করে গত ৮ ডিসেম্বর বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বিভাগ আদেশ দেন। সম্প্রতি ওই পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে যে, হাইকোর্টের রায় ও আদেশে কোনো আইনি দুর্বলতা এবং আইনিভাবে হস্তক্ষেপের প্রয়োজনীয়তা খুঁজে পাওয়া যায়নি। এর ফলে লিভ টু আপিলগুলো (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) খারিজ করা হয়েছে।

প্রসঙ্গত, যখন ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়, তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশন্সের চেয়ারম্যান ছিলেন। ২০১৯ সালে প্রস্তাবিত ট্রেড ইউনিয়নকে কেন্দ্র করে কর্মীদের চাকরিচ্যুতির অভিযোগ তুলে মামলাগুলো করা হয়। ২০২০ সালে মামলাগুলোর কার্যক্রম বাতিলের জন্য ড. মুহাম্মদ ইউনূস হাইকোর্টে পৃথক আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ প্রদান করে।

হাইকোর্টের রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ২৪ অক্টোবর রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে মামলাগুলোর কার্যক্রম বাতিলের রায় দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে ওই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক পাঁচটি ‘লিভ টু আপিল’ করা হয়। শুনানি শেষে গত ৮ ডিসেম্বর আপিল বিভাগ সেগুলো খারিজ করে আদেশ দেয়।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। অপরদিকে, ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
হাসান সরকার

নূরুল ইসলাম সরকারকে মুক্তি না দিলে বিএনপির কঠোর আন্দোলনের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


নূরুল ইসলাম সরকারকে মুক্তি না দিলে বিএনপির কঠোর আন্দোলনের হুমকি

বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, নূরুল ইসলাম সরকারকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলনের মাধ্যমে টঙ্গী থেকে দেশের উত্তরাঞ্চল অচল করে দেওয়া হবে। নূরুল ইসলাম সরকারকে মিথ্যা মামলায় আসামী করে গত ২০ বছর ধরে কারাবন্দি রেখে ধীরে ধীরে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে। নূরুল ইসলাম সরকারের কিছু হলে টঙ্গী তথা গাজীপুরবাসী তা মেনে নেবে না।

শনিবার দুপুরে টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের সামনে কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্পবিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের নি:শর্ত মুক্তির দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আহসান উল্লাহ মাস্টারের হত্যার ঘটনা পুনঃতদন্ত করা হলে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে। তিনি আওয়ামী লীগের নেতাদের দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, আওয়ামী লীগের স্থানীয় নেতা থেকে এমপি-মন্ত্রীরা কোটি কোটি টাকা দুর্নীতি করে পালিয়েছে। তারা এখন কোথায়? তাদেরকে কেউ স্মরণ করে না। কিন্তু যদি মিথ্যা মামলায় নূরুল ইসলাম সরকার জেলে বসে মরেও যায়, তবুও গাজীপুরের মানুষ তাকে ১০০ বছর মনে রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারারুদ্ধ নূরুল ইসলাম সরকারের ছেলে বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি। টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি সালাহউদ্দিন সরকার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণ, আজিজুল হক রাজু মাস্টার, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, আইয়ুব আলী, নাজমুল হোসেন মন্ডল, সেলিম কাজল, রাতুল আহমেদ ভূঁইয়া, আব্দুস সাত্তার মিয়া, আলী আহমেদ টুকু, সাইফুল আক্তার প্রমুখ। এ সময় নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা অবরোধ করে মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে ঢাকা থেকে ময়মনসিংহগামী লেনে যান চলাচল স্থবির হয়ে যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলরত যাত্রী সাধারণ। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সফিউদ্দিন রোড, হোসেন মার্কেটসহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ করে এরশাদনর এলাকায় গিয়ে শেষ হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%