প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় হাফেজ সৈয়দ আহমদ(৫৭) নামে এক পথচারী প্রাণ হারিয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ১০ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাস স্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ সৈয়দ আহমদ নারায়ণগঞ্জের দীঘলদী এলাকার মৃত শুন মিয়ার পুত্র ছিলেন। তিনি উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকি মসজিদের ইমাম এবং ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সৈয়দ আহমদ জামালদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সৈয়দ আহমদ ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন