ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত সমর্থন জানালো, নেয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ


রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত সমর্থন জানালো, নেয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ

ভারত, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেওয়ার পর, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালানোর বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করার কথা জানিয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "নয়াদিল্লি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসনে সবসময় সমর্থন দিয়ে আসছে।" তিনি উল্লেখ করেন, ভারত ‘অপারেশন ইনসানিয়াত’-এর আওতায় বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে পাঁচ দফায় ত্রাণ ও মিয়ানমারে রাখাইন উন্নয়ন কর্মসূচিতে সহায়তা প্রদান করেছে।

উল্লেখ্য, ২০১৯ সালে গাম্বিয়ার দায়ের করা মামলায় বৃহস্পতিবার আইসিজে প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া ৯-৬ ভোটে রায় দেন যে, ২০১৭ সালের অভিযানে মিয়ানমার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে। আদালত শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছে। বাংলাদেশ, যেখানে দশ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, এই রায়কে স্বাগত জানিয়ে বলেছে যে এটি ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের

ব্রিফিংয়ের সময়, চীনের শেনঝেনে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈঠকের পূর্ণাঙ্গ ফলাফল জানার পর ভারত মূল্যায়ন করবে বলে জানান জয়সওয়াল। ম্যানিলায় কোয়াড সম্মেলন ও এর সভাপতিত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি এআই, সমুদ্রসীমা নজরদারি ও সাইবার নিরাপত্তায় যৌথ সহযোগিতার বিষয়টি তুলে ধরেন এবং সভাপতিত্বের বিষয়ে পরে বিস্তারিত জানাবেন বলে উল্লেখ করেন। পাশাপাশি, মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশনের (ইউএসসিআইআরএফ) অভিযোগকে ভারত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতদুষ্ট বলে নাকচ করে দেয়।

সূত্র: এনডিটিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেমোথেরাপিতে আওয়ামী লীগকে ক্যান্সার থেকে বাঁচানো যাবে না: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


কেমোথেরাপিতে আওয়ামী লীগকে ক্যান্সার থেকে বাঁচানো যাবে না: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ নামক দল ডিসেম্বরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য পৃথিবী ত্যাগ করবে।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এই বক্তব্য তুলে ধরেন।

রাশেদ খান উল্লেখ করেন, ‘শামীম ওসমান, যিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার জন্য না ফেরার জট খুলে দিয়েছেন, দাবি করেছেন যে, তিনি ক্যান্সারে আক্রান্ত। এই কারণে নেত্রী তাকে ডিসেম্বরে ফিরে আসতে নিষেধ করেছেন। অতীতে শোনা গিয়েছিল যে, শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত। তাহলে কি শোনা যাবে যে, শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত হওয়ায় ভারত তাকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে! হয়তো কিছুদিন পর ওবায়দুল কাদেরসহ অন্যান্য পলাতক নেতারাও বলবেন যে, নেত্রী তাদের দেশে ফিরতে নিষেধ করেছেন।

এক্ষেত্রে আওয়ামী লীগের হাল ধরার জন্য সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানো হতে পারে!’

তিনি আরো বলেন, ‘যদি ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে না আসেন, তবে ভবিষ্যতে তিনি দেশে ফিরে আসার স্টান্টবাজিটা অন্তত জিইয়ে রাখতে পারবেন। কিন্তু যদি সত্যিই ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে শেখ হাসিনা বাংলাদেশে না ফেরেন এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চান, তবে এই ডিসেম্বরে আওয়ামী লীগ নামক দল ক্যান্সারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য পৃথিবী ত্যাগ করবে এবং কোনো কেমোথেরাপি দিয়ে আওয়ামী লীগকে ক্যান্সার থেকে বাঁচানো সম্ভব হবে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাউজানে পবিত্র কোরআনের সবক ও পাগড়ি প্রদান অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


রাউজানে পবিত্র কোরআনের সবক ও পাগড়ি প্রদান অনুষ্ঠান

রাউজান আমিরহাট বাজারের আস-সুফফাহ্ তাহফিজুল কোরআন মডেল মাদরাসার উদ্যোগে হযরত সিদ্দিকে আকবর (রাঃ)'র ফাতেহা উপলক্ষে পবিত্র কোরআনের সবক ও দস্তারবন্দী ফজিলত অনুষ্ঠান আজ শনিবার দুপুরে মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরহাট কেন্দ্রিয় জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক শায়ের মাওলানা তাজ মুহাম্মদ রেজভী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি শিক্ষক মোহাম্মদ আজমীর। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোহাম্মদ মাসুদ রেজা কাদেরী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত এয়াছিনশাহ( রহঃ) জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা বাহাউদ্দিন মোঃ ওমর। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ হলদিয়া ইউনিয়ন শাখার সিনিয়র সহ- সভাপতি সৈয়্য মুঃ আলী আকবর তৈয়বি, ধর্মানূরাগী মোঃ সুজো আকবর, সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন, গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা সৈয়দ মুঃ লুৎফুর রহমান, কিউসি গ্রুপের সহকারী ম্যানেজার মোহাম্মদ করিম উদ্দিন, পূর্বগুজরা মুহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবি মোদার্রিছ মাওলানা ছালামত রেযা কাদেরী, সমাজকর্মি প্রকৌশলী মোঃ ইলিয়াছ এবং সমাজ সেবক মোঃ জসিম উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্জ মাওলানা সোলাইমান চৌঃ মাইজভান্ডারি, মাওলানা হাফেজ মুহাম্মাদ মহিউদ্দিন কাদেরি, মোহাম্মদ তাজুল ইসলাম আসিফ, মোহাম্মদ সালেহিন, মোহাম্মদ জাবেদ রাব্বি, মাওলানা রাশেদ রেজা কাদেরী, মাওলানা জোনায়েদ কাদেরী।

অত্র প্রতিষ্ঠানের আরবি শিক্ষক হাফেজ মোহাম্মদ সাকিব রেজা কাদেরী, হাফেজ মোহাম্মদ জোনায়েদ, সমাজকর্মি মোঃ জাবেদ, মোঃ সোহেল, মোঃ জোবায়ের, প্রবাসী মোঃ হেলাল, মোঃ আবু তৈয়ব প্রমুখও উপস্থিত ছিলেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত ছাত্রদের পরিবেশনায় পবিত্র খতমে কুরআন ও নাতে মুস্তাফা অনুষ্ঠিত হয়। এরপর অতিথিদের বক্তব্যের পর ৬ জন নতুন শিক্ষার্থীকে পবিত্র কোরআনের সবক ও ফুলের মালা প্রদান করা হয়। পাগড়ী প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয় এবং তার বাবাকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানটি শেষ হয় মিলাদ-ক্বিয়াম, আখেরি মোনাজাত ও তাবাররুক বিতরণের মাধ্যমে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাশকতা ঠেকাতে গ্রাম পুলিশকে জিরো টলারেন্সের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


নাশকতা ঠেকাতে গ্রাম পুলিশকে জিরো টলারেন্সের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী

গ্রাম পুলিশের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, “বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি নিষিদ্ধ সংগঠন উঠেপড়ে লেগেছে। তাদের চিরাচরিত স্বভাব হল অগ্নিসংযোগ, যানবাহন ও অফিস-আদালত পোড়ানো, মানুষ হত্যা এবং বাস ও থানায় আগুন দেওয়া। এসব নাশকতা প্রতিহত করতে আপনাদের জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে।”

শনিবার (২১ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম পুলিশদের সঙ্গে দিকনির্দেশনামূলক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, “আপনারা পোশাকধারী সরকারি লোক, তাই আপনাদের মনোবল শক্ত রাখতে হবে। নিষিদ্ধ সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ। কোনো এলাকায় তাদের সন্ত্রাসী কার্যক্রমের খবর পেলে প্রয়োজনে ওয়ার্ড থেকে ফোনের মাধ্যমে বার্তা পাঠিয়ে একত্রিত হয়ে তা প্রতিহত করবেন এবং তাদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য আপনারা অতন্দ্র প্রহরী এবং মূল চালিকাশক্তি।”

নান্দাইলে আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের গুরুত্ব তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, “নান্দাইল থানার ১৩টি ইউনিয়নে পুলিশ সদস্য আছেন ৬০ থেকে ৬৫ জন, কিন্তু আপনারা সংখ্যায় ১৩০ জন। আপনাদের এলাকার সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, তবে মাদককারবারি ও জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাদের পুলিশের হাতে তুলে দেবেন। যে মাদক কারবারি বা সেবনকারী পরিবার ও সমাজ ধ্বংস করে দিচ্ছে, তাদের সঙ্গে থাকা যাবে না। তারা জেলে থাকুক, এলাকাবাসী শান্তিতে থাকুক।”

বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, “তারা সমাজে মাদক ও জুয়ার যে ভয়াবহ অবস্থা সৃষ্টি করে গেছে, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আপনারাই কেবল তা নির্মূল করতে পারবেন।”

গ্রাম পুলিশদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, “১৯৭৬ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদের গ্রাম পুলিশের স্বীকৃতি দিয়েছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের পদের মর্যাদা ও বেতন-ভাতা বৃদ্ধি করেছেন। পেনশন ভাতা, মোবাইল ভাতা বাড়ানো হয়েছে এবং যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে পেনশন ভাতা ৮০ হাজার থেকে লাখ টাকা করেছেন। পর্যায়ক্রমে বেতন আরো বৃদ্ধি ও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।”

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোদাগাড়ীতে টানা বৃষ্টিতে ধান ও ইটভাটার ব্যাপক ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


গোদাগাড়ীতে টানা বৃষ্টিতে ধান ও ইটভাটার ব্যাপক ক্ষতি

রাজশাহীর গোদাগাড়ীতে টানা ২ দিনের বৃষ্টিতে কৃষক ও ইটভাটার মালিকেরা বিপদে পড়েছেন। কাটা ও পালা করা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বৃষ্টির পানিতে। অব্যাহত বৃষ্টির কারণে উপজেলার ইটভাটায় ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, বিভিন্ন সবজি খেতে জমা পানির কারণে ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মাঠে থাকা পাকা আমন ধান নিয়ে কৃষকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। অনেক কৃষক ধান কাটা শুরু করলেও বৃষ্টির কারণে জমিতে থাকা পাকা ধান কাটতে পারছেন না। ফলে গোদাগাড়ীর কৃষি ও ইটশিল্পে ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।

গত দুই দিন ধরে গোদাগাড়ী উপজেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো মুষলধারে আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বৃষ্টির কারণে নিচু জমি ও সবজি খেতে পানি জমতে শুরু করেছে। এতে শীতকালীন সবজি চাষ নিয়ে কৃষকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন ও মরিচসহ বিভিন্ন সবজির ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ২৩ হাজার ৭৬২ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ২৫ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলেছেন কৃষকেরা। বাকী ধান কেটে পাড়নে ভিজছে, জামিতে পাকা ধান পড়ে গেছে এবং বৃষ্টির কারণে ক্ষতি হচ্ছে।

এ বছর উচ্চফলনশীল স্বর্ণ, ব্রি-৫১, ৭৫, ৮৭, ৯০, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ১০৩ এবং বিনাধান-১৭ ও ২৬ জাতের পাশাপাশি বিভিন্ন হাইব্রিড জাতের ধান চাষ করেছেন কৃষকেরা।

উপজেলার আমতলি গ্রামের কৃষক আব্দুল মামুন বলেন, ‘৫ বিঘা জমির ধান তোলা হয়েছে, প্রায় ৬ বিঘা কাটা ধান জমিতে পড়ে আছে। বৃষ্টির কারণে ধান ঠিকমতো ঘরে তুলতে পারব কি না, তা নিয়ে চিন্তায় আছি। ভালো ফলনের পাশাপাশি আশানুরূপ দাম পেলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’ তিনি আরও বলেন, ‘আল্লাহর উপর কারো হাত নেই। তিনি যা করবেন তা মেনে নিতে হবে।’

মাটিকাটা ইউনিয়নের কানাইডাঙ্গা এলাকার কৃষক অতিউর রহমান আতি জানান, তিন বিঘা জমির ধান কেঁটে শুকানোর জন্য রাখা হয়েছিল, সব ধান ভিজে গেছে। জমিতে পানি জমেছে। আইলগুলি পানি নিস্কাশনের জন্য কেঁটে দিচ্ছি। কাটা ধান ও পাকা ধান নিয়ে খুবই সমস্যায় আছি।

উপজেলার শিবসাগর গ্রামের সবজি চাষি আব্দুল কুদ্দুস বলেন, ‘দুই দিনের টানা বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এতে সবজি গাছের গোড়ায় পানি জমে গাছ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অনেক কষ্ট ও খরচ করে সবজি চাষ করেছি। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। পানি দ্রুত না নামলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি লোকসান গুনতে হবে।’

অন্যদিকে, বৃষ্টির প্রভাবে উপজেলার ইটভাটা গুলির কার্যক্রমও ব্যাহত হচ্ছে। অনেক ইট পানিতে নষ্ট হয়ে গেছে, বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়েছে তৈরি ও আধা তৈরি কাঁচা ইট। পাশাপাশি ইট শুকানো, পোড়ানো ও পরিবহনের কাজেও বিঘ্ন ঘটছে। এতে ইটভাটাগুলোতে আনুমানিক কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানাচ্ছেন।

ইটভাটার মালিকগণ বলেন, ‘টানা বৃষ্টিতে ইটভাটার কাজে সমস্যা তৈরি হয়েছে। বৃষ্টির পানিতে কাঁচা ইট ভিজে নষ্ট হচ্ছে। ইট শুকানো ও উৎপাদনের কাজ ব্যাহত হচ্ছে। বৃষ্টি আরও কয়েক দিন অব্যাহত থাকলে ইটভাটার মালিকদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। পাশাপাশি শ্রমিকদের কাজের ধারাবাহিকতাও ব্যাহত হচ্ছে।’

এদিকে, আমন ধান ঘরে তোলার মৌসুমে বৃষ্টি নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে কৃষকদের। অনেক কৃষক ইতিমধ্যে পাকা ধান কাটা শুরু করেছেন। তবে এখনো বহু কৃষকের পাকা আমন ধান মাঠে রয়েছে। টানা বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটতে পারছেন না তাঁরা। বৃষ্টি অব্যাহত থাকলে পাকা ধান নষ্ট হওয়া, ধানের মান কমে যাওয়া এবং ফসল ঘরে তুলতে অতিরিক্ত খরচের আশঙ্কা করছেন কৃষকেরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়মকে আহম্মেদ বলেন, ‘টানা বৃষ্টিতে সবজি খেতে পানি জমলে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে জলাবদ্ধতা সৃষ্টি হলে গাছের গোড়ায় পচন ধরতে পারে। এ অবস্থায় কৃষকদের জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। খেতে যেন দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকে নজর রাখতে হবে। বৃষ্টি কমার পর ফসলের অবস্থা বুঝে প্রয়োজনীয় পরিচর্যা করতে হবে।’

টানা বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল, কাঁচা সড়ক ও বিভিন্ন এলাকায় পানি জমে জনদুর্ভোগও বাড়ছে। বৃষ্টি অব্যাহত থাকলে কৃষি ও ইটশিল্পের পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও এর প্রভাব পড়তে পারে। দ্রুত বৃষ্টি কমে আবহাওয়া স্বাভাবিক হওয়া এবং মাঠের ফসল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করছেন কৃষক ও সংশ্লিষ্টরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%