০৫:৪৩ পি.এম
ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আগামী ২৩ দিনের জন্য বন্ধ থাকবে। এই ইউনিটটি বার্ষিক রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে আজ বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে।
আদানি পাওয়ারের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রমের পূর্ব পরিকল্পনা করা হয়েছিল। এই সময়ের মধ্যে ইউনিটটিতে প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সেবা এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হবে। এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সম্মতি গ্রহণ করা হয়েছে।
তবে আদানি পাওয়ার জানিয়েছে যে, এ সময়ে বিদ্যুৎকেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে। এর ফলে রক্ষণাবেক্ষণের সময় কেন্দ্রটির অর্ধেক উৎপাদন সক্ষমতা বন্ধ থাকবে।
আরও পড়ুন: বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার হুঁশিয়ারি ‘ফকির কমিটি’র সভাপতির
পিডিবির ঘণ্টাভিত্তিক তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেশের বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। ওই দিন সন্ধ্যা ৭টায় আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ ছিল ৯০১ মেগাওয়াট। আজ বুধবার দুপুর ১টায় কেন্দ্রটি থেকে ৯২৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এ সময় জাতীয় গ্রিডে মোট বিদ্যুৎ সরবরাহের পরিমাণ ছিল ১০ হাজার ৯৮৫ মেগাওয়াট।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন