ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোয়ালন্দে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিকাণ্ডের অভিযোগ উঠেছে


গোয়ালন্দে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিকাণ্ডের অভিযোগ উঠেছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ের সামনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, কর্তব্যরত নাইট গার্ডের তৎপরতার ফলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনা ঘটে গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া শাখায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি সারাদিন প্রকাশ্যে আসেনি। পরে সন্ধ্যা ৬টার দিকে কয়েকজনের ফেসবুক আইডি থেকে ঘটনার ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ব্যাংকের বারান্দার ভেতরে মেঝেতে এবং বারান্দার বাইরের কিছু অংশে আগুন জ্বলছে।

দৌলতদিয়া গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক এরশাদ হোসাইন জানান, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা কার্যালয়ের বারান্দার বাইরে লোহার কেচি গেটের সামনে শুকনো কাগজ দিয়ে আগুন দেয়। বিষয়টি টের পেয়ে নাইট গার্ড ইদ্রিস আলী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এর ফলে কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী সতর্কতা অবলম্বন করা হয়েছে। আপাতত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি আরও জানান, বৃহস্পতিবার সারাদিন শাখার কার্যক্রম স্বাভাবিক ছিল।

আরও পড়ুন: শনিবার সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

ব্যাংকের পাশে অবস্থিত মোটরসাইকেল মেকার জহুরুলের সাথে আলাপকালে তিনি বলেন, "এই আগুন যদি ধরে যেতো তাহলে আমার ব্যাপক ক্ষতি হয়ে যেতো। আমার মোটর গ্যারেজে ৪টি মোটরসাইকেল সহ মোটরসাইকেলের অনেক পার্টসপাতি রয়েছে। সেগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যেত তাহলে মানুষের মোটরসাইকেলের ভর্তুকি কোথায় থেকে দিতাম। অল্পতে আগুনের হাত থেকে রক্ষা পেলাম। যারা এইগুলো করছে তাদের এগুলো করা ঠিক না এতে দেশের সম্পদ নষ্ট হচ্ছে।"

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার শরিফুল ইসলাম বলেন, "দৌলতদিয়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে আমাদের কিছু জানা নেই। এ বিষয়ে কেউ কোনো তথ্য জানাননি।"

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, "ঘটনা শোনার পর বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছি, তবে সেখানে আগুনের কোনো আলামত পাওয়া যায়নি। ব্যাংকের পক্ষ থেকেও এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: মুকসুদপুর থানায় অস্ত্র উদ্ধার: সালথা ওসির টিম পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় গরুর খামারে মোবাইল অ্যাপের মাধ্যমে প্রযুক্তির ব্যবহার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০১ এম


নওগাঁয় গরুর খামারে মোবাইল অ্যাপের মাধ্যমে প্রযুক্তির ব্যবহার

নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের খামারি নুর এ আলমের খামার এখন পরিচালিত হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে। একটি স্মার্টফোনের সাহায্যে পুরো খামারের পরিবেশের উপর নজর রাখা সম্ভব হচ্ছে। মোবাইল অ্যাপসের মাধ্যমে দূরে থেকেও খামারের প্রয়োজনীয় কারিগরি কর্মকান্ড সম্পন্ন করা যাচ্ছে।

মোবাইল ফোনের মাধ্যমে খামারের ভেতরের তাপমাত্রা ও আর্দ্রতার অবস্থা জানা যাচ্ছে। প্রয়োজন হলে দূর থেকে চালু বা বন্ধ করা যাচ্ছে ফ্যান, ব্লোয়ার, লাইট ও স্প্রিংকলার। ইন্টারনেট অব থিংস বা আইওটি প্রযুক্তির ব্যবহারে খামার পরিচালনার প্রচলিত পদ্ধতি বদলে যাচ্ছে। প্রযুক্তিটি স্থাপনের আগে খামারের দৈনন্দিন কার্যক্রম, গরুর স্বাস্থ্য পর্যবেক্ষণ ও পরিবেশ নিয়ন্ত্রণে মাসে ব্যয় হতো প্রায় দেড় লাখ টাকা। বর্তমানে একই খাতে ব্যয় হচ্ছে ১ লাখ ৩০ হাজার টাকা। অর্থাৎ মাসে সাশ্রয় হচ্ছে ২০ হাজার টাকা। বছরে এ সাশ্রয়ের পরিমাণ ২ লাখ ৪০ হাজার টাকা।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী খামারে এই আইওটি প্রযুক্তি স্থাপন করেছে। এর জন্য ব্যয় হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। এর মধ্যে মৌসুমী ও পিকেএসএফের আর্থিক সহায়তা ছিল ৫০ হাজার টাকা। বাকি ১০ হাজার টাকা দিয়েছেন খামারি নুর এ আলম। সংশ্লিষ্টদের মতে, স্বল্প বিনিয়োগে প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থা খামার পরিচালনায় নতুন সম্ভাবনা তৈরি করেছে।

জেলার রাণীনগর উপজেলা থেকে আসা খামারী আরিফ মাহমুদ জানান, আগে খামারের পরিবেশ ঠিক রাখতে সার্বক্ষণিক নজরদারি করতে হতো। কখন ফ্যান চালাতে হবে, কখন পানি ছিটাতে হবে কিংবা বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে-এসব বিষয়ে শ্রমিকদের নির্দেশনা দিতে হতো। এখন মোবাইল ফোনের মাধ্যমে খামার পরিচালনা করা সম্ভব হচ্ছে। ফলে খামারে সরাসরি উপস্থিত না থেকেও অনেক দূরে থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাচ্ছে। তাই তিনি জানতে পেরে খামারটি দেখতে এসেছেন।

তিনি আরো জানান, এই আইওটি প্রযুক্তির ব্যবহারে খামারের পরিচালন ব্যয়েও সাশ্রয় হচ্ছে। প্রযুক্তি স্থাপনের আগে খামারের মাসিক মোট ব্যয় ছিল দেড় লাখ টাকা। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার টাকায়। শ্রমিক খাতে মাসে ২০ হাজার টাকা সাশ্রয় হচ্ছে। যা একজন খামারীর জন্য বড় একটি সুখবর। তিনিও তার খামারে এই প্রযুক্তি ব্যবহার করবেন বলে জানান।

হাসিন-হাসিব ডেইরি ফার্মের ম্যানেজার ময়ফুল ইসলাম বলেন, মোবাইল ফোনের মাধ্যমে দূর থেকেই ফ্যান, ব্লোয়ার, লাইট ও স্প্রিংকলার চালু ও বন্ধ করা যায়। এতে শ্রমিকের ওপর নির্ভরতা যেমন কমেছে, তেমনি সময় ও পরিচালন ব্যয়ও সাশ্রয় হচ্ছে। গবাদিপশুর জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করাও সহজ হচ্ছে। তবে পরিচালন ব্যয় কমলেও বিদ্যুৎ বিল আগের মতোই রয়েছে। কারণ ফ্যান, ব্লোয়ার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার এখনো প্রয়োজন অনুযায়ী করতে হচ্ছে। পরিবেশের তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় যন্ত্র ব্যবহারে আরও দক্ষতা আনা গেলে ভবিষ্যতে ব্যয় ব্যবস্থাপনায় বাড়তি সুফল পাওয়া সম্ভব হবে।

মৌসুমীর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূর হোসেন বলেন, অনেক সময় গরুর খামারে তাপমাত্রার তারতম্য, অতিরিক্ত আর্দ্রতা ও পর্যাপ্ত বাতাস চলাচলের অভাবে নানা সমস্যা দেখা দেয়। বিশেষ করে গরমের সময় হিট স্ট্রেসের কারণে গরুর খাবার গ্রহণ ও স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। দুধ উৎপাদনেও এর প্রভাব পড়ে। এসব পরিস্থিতি সামাল দিতে খামারিদের নিয়মিত পরিবেশ পর্যবেক্ষণ করতে হয়। কিন্তু শ্রমিক সংকট ও বাড়তি পরিচালন ব্যয়ের কারণে অনেক সময় তা কঠিন হয়ে পড়ে। খামারে স্থাপন করা আইওটি প্রযুক্তিতে তাপমাত্রা পরিমাপের জন্য রয়েছে বিশেষ সেন্সর। এসব সেন্সরের মাধ্যমে খামারের তাপমাত্রার তথ্য সংগ্রহ করা হয়। মোবাইল অ্যাপ বা মনিটরিং ড্যাশবোর্ডে দেখা যায় সেই তথ্য। তাপমাত্রা নির্দিষ্ট মাত্রার বেশি হলে মোবাইল ফোনের মাধ্যমে ফ্যান কিংবা স্প্রিংকলার চালু করা যায়। চাইলে স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার ব্যবস্থাও রয়েছে। এ ছাড়া দূর থেকেই নিয়ন্ত্রণ করা যায় ব্লোয়ার, লাইট ও এ•হাস্ট ফ্যান। এতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হয় এবং গবাদিপশুর পরিচর্যার মান উন্নত করা সম্ভব।

নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আইওটি প্রযুক্তির মাধ্যমে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরিকল্পিত ও বিজ্ঞানসম্মত ভাবে খামার পরিচালনা করা যায়। স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা খামারে এই প্রথম এমন প্রযুক্তি বাস্তবায়ন করছে। ভবিষ্যতে সরকারি-বেসরকারি উদ্যোগে মাঠপর্যায়ে এই ধরনের প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে দেওয়া গেলে খামারীরা আরো অনেক উপকৃত হতো। বিশেষ করে শ্রমিক সংকটের হাত থেকে অনেকটাই রেহাই পেতো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০১ এম


ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

বঙ্গোপসাগরে উদ্ভূত শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। শুক্রবার (২০ নভেম্বর) ভারতের অন্ধ্র-ওডিশা উপকূলে আঘাত হানার পূর্বে ঘূর্ণিঝড়টি বৃষ্টি ঝরাতে ঝরাতে দুর্বল হয়ে গেছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর-আইএমডি জানায়, ‘প্রবল ঘূর্ণিঝড় আকভান’ এখন ‘দুর্বল’ অবস্থায় আঘাত হানতে শুরু করেছে।

ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগিয়ে চলেছে। বর্তমানে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য প্রকাশিত হয়েছে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এই কারণে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের অপর এক পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদ্রিদে বিতর্কিত স্লোগানের জন্য ইংল্যান্ডকে জরিমানা ও নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০১ এম


মাদ্রিদে বিতর্কিত স্লোগানের জন্য ইংল্যান্ডকে জরিমানা ও নিষেধাজ্ঞা

স্পেনের বিরুদ্ধে নেশনস লিগের ম্যাচে ইংল্যান্ডের জয়ের পর সফরকারী সমর্থকদের অ্যান্টি-ক্যাথলিক স্লোগানের কারণে ইংল্যান্ড উয়েফার শাস্তির সম্মুখীন হয়েছে।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনকে ১৫ হাজার ইউরো (প্রায় ১২ হাজার ৫৭২ পাউন্ড) জরিমানা আরোপ করেছে এবং ইংল্যান্ডের অ্যাওয়ে সমর্থকদের জন্য এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা প্রদান করেছে।

বিবিসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, ‘বর্ণবাদী এবং/অথবা বৈষম্যমূলক আচরণ’-এর অভিযোগটি কিছু স্লোগানের সঙ্গে সম্পর্কিত, যা ক্যাথলিক ও আইরিশবিরোধী হিসেবে চিহ্নিত হয়েছে।

আগামী দুই বছরের মধ্যে একই ধরনের অপরাধ সংঘটিত হলে ইংল্যান্ডের অ্যাওয়ে সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মাদ্রিদে অনুষ্ঠিত ম্যাচের আগে স্পেনের সমর্থকদের পক্ষ থেকে বর্ণবাদী স্লোগান শোনা যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। ইংল্যান্ডের কোচ থমাস টুখেল তখন জানিয়েছিলেন, তিনি খেলোয়াড়দের উয়েফার বর্ণবাদবিরোধী প্রোটোকল সম্পর্কে স্মরণ করিয়ে দেবেন।

টুখেল বলেছিলেন, তিনি কোনো অপ্রীতিকর ঘটনার প্রত্যাশা করছেন না। তবে ২০০৪ সালের কুখ্যাত ম্যাচের পর এটি ছিল মাদ্রিদে ইংল্যান্ডের প্রথম সফর। সেই ম্যাচে বার্নাব্যু স্টেডিয়ামে ইংল্যান্ডের খেলোয়াড়দের লক্ষ্য করে বর্ণবাদী স্লোগান দেওয়া হয়েছিল, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে এ বিষয়ে দৃঢ় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমি আপনাদের বলতে চাই, আর টমাসকেও বলতে পারেন, স্পেনে কোনো বর্ণবাদ নেই।

“একদম পরিষ্কারভাবে বলছি। যেমন ইংল্যান্ডে বর্ণবাদ নেই, তেমনি স্পেনেও নেই। আমরা কেউই বর্ণবাদী নই।”

ম্যাচে ইংল্যান্ড ৩-২ গোলে জয়লাভ করে। এর মাধ্যমে তারা স্পেনের টানা ৪৩ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দেয় এবং লিগ ‘এ’-এর গ্রুপ ৩-এর শীর্ষস্থান নিশ্চিত করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ. লীগের সঙ্গে সম্পর্ক রাখার দিন শেষ, নাসের রহমানের নো মার্সি বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০২ এম


আ. লীগের সঙ্গে সম্পর্ক রাখার দিন শেষ, নাসের রহমানের নো মার্সি বার্তা

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে দেখা করার দিন শেষ হয়ে গেছে। এখন থেকে আর কোনো আওয়ামী লীগ নেতা আমার ছোট ভাই বা বড় ভাই হিসেবে পরিচিতি পাবে না, "নো মাফ, নো মার্সি"। এ ধরনের কঠোর সতর্কবার্তা দিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম নাসের রহমান।

তিনি মন্তব্য করেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল নয়। বরং এটি একটি জঙ্গি ও দেশবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী। এই দলের বিরুদ্ধে অবিলম্বে জঙ্গি ও দেশবিরোধী উগ্র সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন তিনি। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তা নেওয়ার প্রস্তাবও দেন।

নাসের রহমান আরও বলেন, যদি আওয়ামী সন্ত্রাসীদের এদেশ থেকে নির্মূল করা না যায়, তবে দেশের উন্নতি হবে না। বিএনপি বিরোধী দলে থেকেও আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিল এবং সরকারে আসলেও তা অব্যাহত রাখবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার কিছু আগে মৌলভীবাজার শহরের স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসের রহমান বলেন, সম্প্রতি সারা দেশে আওয়ামী সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে। বিশেষ করে গোপালগঞ্জে যে তাণ্ডব ঘটেছে, তা প্রমাণ করে যে বিগত সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপির ওপর যেসব নাশকতার দায় চাপানো হয়েছিল, সেগুলোর পেছনে কারা ছিল। দেশের জনগণ এখন তা নিজেদের চোখে দেখছে।

আওয়ামী লীগের শাসনামলের কঠোর সমালোচনা করে নাসের রহমান বলেন, ঢাকায় গেরিলাদের মতো যেখানে সুযোগ পাচ্ছে, সেখানেই আগুন লাগাচ্ছে, নাশকতা ঘটাচ্ছে। দলটি সাড়ে ১৫ বছর ধরে দেশকে রামরাজত্বে পরিণত করেছে। লাখ লাখ কোটি টাকা লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। হাজার হাজার বিএনপি নেতাকর্মীসহ অন্যান্য দলের নেতাকর্মীদের গুম ও খুন করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্ষমতা ছেড়ে পালানোর প্রাক্কালে ১৪০০ মানুষকে হত্যা এবং ২০ থেকে ২৫ হাজার মানুষকে চিরতরে পঙ্গু করে দেওয়ার অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। দলের নেত্রী থেকে শুরু করে তাঁর তল্পিবাহক, চাকরবাকর, অ্যাসিস্ট্যান্ট, এমনকি বায়তুল মোকাররম মসজিদের খতিব পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, দেশ ছেড়ে পালানোর পর তাঁকে আর নেত্রী বলা যায় না। তিনি আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। হাসিনার দেশে আসার জন্য পাসপোর্ট চাইছেন। কিন্তু একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে পাসপোর্ট তো দূরের কথা, ট্রাভেল পাসেরও প্রয়োজন নেই। হাসিনাকে বন্দিবিনিময় চুক্তিতে ফেরত আনার দাবি করেন তিনি।

নাসের বলেন, ভারত আওয়ামী লীগকে জঙ্গি ও দেশবিরোধী সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি করে উলফা নেতাদের ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি করেছিল। হাসিনাও সেই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এখন ওই চুক্তির আওতায় পলাতক হাসিনাকে ফেরত আনা সম্ভব।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে "নো মাফ, নো মার্সি" বলে কঠোর বার্তা দিয়ে নাসের রহমান বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে দেখা করার দিন শেষ। এখন থেকে কোনো আওয়ামী লীগ নেতা কারও ছোট ভাই বা বড় ভাই পরিচয়ে ছাড় পাবেন না। এ বিষয়ে কোনো ক্ষমা নেই, কোনো ছাড় নেই।

তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীদের এ দেশ থেকে শূন্য করতে না পারলে দেশের উন্নতি হবে না। দলীয় নেতাকর্মীদের এ বিষয়ে কঠোর অবস্থানে থাকতে হবে।

গার্মেন্টস অস্থিরতার পেছনে আওয়ামী লীগের ইন্ধনের অভিযোগ তুলে দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা নিয়েও আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করেন নাসের রহমান। তিনি বলেন, গার্মেন্টসের ঘটনাগুলো আওয়ামী লীগই ঘটিয়েছে। বিভিন্ন কারখানার শ্রমিকদের পকেট থেকে লাখ টাকার বান্ডিল পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

‘বিএনপি জনগণের দল, রাজপথেই প্রতিরোধ গড়ে তুলবে’ বিএনপির অবস্থান তুলে ধরে নাসের রহমান বলেন, বিএনপি এ দেশের জনগণের দল, গণমানুষের দল। জনগণকে সঙ্গে নিয়েই তারা রাজপথে থাকবে। ফটকা ফুটিয়ে, গাড়িতে আগুন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে কোনো লাভ হবে না।

তিনি বলেন, বিরোধী দলে থেকেও বিএনপি আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিল। এখন সরকারে এসেও দেশবিরোধী এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকবে। এটাই বিএনপি।

নাসের রহমান বলেন, এখন থেকে এসব সন্ত্রাসীর বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থান থাকবে। প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিদিন রাজপথে থাকতে হবে। সেই অনুযায়ী এখন থেকে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে। সব স্লোগান হবে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে।

সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুষ্ঠানটি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজানসহ অন্যান্যরা। সমাবেশ ও বিক্ষোভে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%