০৫:৪০ পি.এম
‘লক্ষ্মীপুরের কমলনগর থানার ওসির বিরুদ্ধে যত অভিযোগ’ শিরোনামে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত সংবাদ প্রকাশের পর পুলিশ হেডকোয়ার্টার কমলনগর থানার ওসির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করেছে। এই ঘটনার প্রেক্ষিতে সহকারী পুলিশ সুপার রামগতি সার্কেল মো. মারেফুল করিমকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার মো. মারেফুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৭ নভেম্বর পুলিশ হেডকোয়ার্টারের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত সংবাদের কপি লক্ষ্মীপুর পুলিশ সুপার (এসপি) বরাবর পাঠিয়ে বিষয়টি তদন্তের নির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
এর আগে, ১৬ নভেম্বর দৈনিক কালের কণ্ঠের অনলাইন ভার্সনে ‘কমলনগর থানার ওসির বিরুদ্ধে যত অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে সেবাপ্রার্থীদের অভিযোগ শোনা না, ঘুষ গ্রহণ এবং অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে ধরে লক্ষ্মীপুরের কমলনগর থানার ওসি ফরিদুল আলমের বিরুদ্ধে উপজেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. রেদোয়ান হোসেন তার ব্যক্তিগত ফেসবুক থেকে একটি পোস্ট করেন। একই অভিযোগ তুলে ধরে মিজানুর রহমান নামে আরেক ব্যক্তি তার নিজস্ব ফেসবুকে আরেকটি পোস্ট করেন। এ নিয়ে এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমলনগর থানার ওসির বিরুদ্ধে নানান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
রেদোয়ানের পোস্টের মন্তব্যের ঘরে নাজমা নামের একজন অভিযোগ করেন যে, ওসি মানুষের অভিযোগ শোনেন না, বরং নিজের বক্তব্য মানুষকে শোনান। অপরাধীদের বিষয়ে কথা বলার সময় তিনি তাদের পক্ষ নেন বলে দাবি করেন ওই মন্তব্যকারী। একই মন্তব্যে ঘুষ নেওয়ার অভিযোগও উত্থাপন করা হয়।
মোশাররফ হাওলাদার নামের একজন মন্তব্য করেন, ‘কমলনগর এখন অলি-আউলিয়ার চারণভূমি।’
নূর উদ্দিন নামের আরো এক ব্যক্তি অভিযোগ করেন যে, তার একটি মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় গেলে ওসি তার কথা না শুনে নিজের বক্তব্য শুনিয়েছেন তাকে।
আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ
হারুন নামের একজন মন্তব্যে দাবি করেন যে, কম টাকা দেওয়ার কারণে তার বোনের ঘটনায় মামলা নেননি ওসি।
স্বেচ্ছাসেবক দলের কর্মী মাহফুজ অভিযোগ করেন, দুই থেকে তিন মাস আগে একটি মিথ্যা ডাকাতি মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। নিজে মামলা করতে গেলে থানা তার অভিযোগ নেয়নি বলেও দাবি করেন তিনি।
হাসান হাওলাদার নামে আরেক ব্যক্তি ওসির এসব কর্মকাণ্ড নিয়ে তার ব্যক্তিগত ফেসবুকে একাধিক পোস্ট করলে সেখানে মীর রাকিব নামে একজন মন্তব্যের ঘরে লেখেন, ‘মৃত ব্যক্তির মরদেহ সামনে রেখে দুই ঘণ্টা নীতির কথা শুনাইছে, কি আর বলব!’
আব্দুর রহিম নামে একজন মন্তব্য করেন, ‘কেউ থানায় অভিযোগ করতে গেলে ওসির কথা বলে থানার মুন্সি ওসির জন্য এক হাজার টাকা বাধ্যতামূলক নেন।’
আরও পড়ুন: নড়াইলে জনবল সংকটে জেলা হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত
বিল্লাল হোসেন নামে একজন লেখেন, ‘কি করবে, যেই টাকা ঘুষ দিয়ে আসছে, সেই টাকা তো আগে উঠাইতে হবে।’
এ ব্যাপারে তদন্তকারি কর্মকর্তা ও লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার রামগতি সার্কেল মো. মারেফুল করিম বলেন, 'পুলিশ সদর দপ্তর থেকে লক্ষ্মীপুর পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ প্রদান করেলে তার ভিত্তিতে পুলিশ সুপার আমাকে তদন্তের দায়িত্ব দেন। তদন্ত চলছে। ইতিমধ্যে বেশ কয়েকজন ভুক্তভোগীর জবানবন্দি নেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে আমরা তদন্ত প্রতিবেদন পুলিশ হেডকোয়ার্টারে প্রেরণ করব।
এর আগে, চলতি বছরের ২২ এপ্রিলে উপজেলার মুন্সিরহাট এলাকায় তথ্য উদঘাটনে সহায়তা করাই এক নিরাপরাধ ব্যবসায়ীকে জেলে পাঠানোর অভিযোগ ওঠে ওসি ফরিদুল আলমের বিরুদ্ধে।
আরও পড়ুন: নওগাঁর মাতাজীহাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবার হত্যার অভিযোগ করেছে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন