০৬:২২ পি.এম
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪৬৬ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২৬০ জন রোগী।
সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই হাজার ২৬০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এভাবে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৫২ হাজার ১৭৩ জনে।
আরও পড়ুন: দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী
জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৬৬ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের তিনজন, ময়মনসিংহ বিভাগের একজন এবং বরিশাল বিভাগের একজন ডেঙ্গু জ্বরে মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১০৭৭ জন, বরিশাল বিভাগে ২৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৫ জন, খুলনা বিভাগে ২৭৭ জন, ময়মনসিংহ বিভাগের ১১১ জন, রাজশাহী বিভাগের ১৮৮ জন, সিলেট বিভাগের ১৬ জন এবং রংপুর বিভাগের ৮৩ জন রোগী রয়েছেন।
আরও পড়ুন: শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেননি: বাংলাদেশ হাইকমিশন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন