ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

১৫ বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশীর গ্যারাজে আরও একটি বিলাসবহুল গাড়ি


১৫ বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশীর গ্যারাজে আরও একটি বিলাসবহুল গাড়ি

ভারতীয় তরুণ তারকা ক্রিকেটার বৈভব সূর্যবংশী মাত্র ১৫ বছর বয়সে সাফল্যের শিখরে পৌঁছেছেন। এই ‘বিস্ময় প্রতিভা’র গাড়ির সংগ্রহও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

বিহারের এই প্রতিভাবান ক্রিকেটার এবার পুরস্কার হিসেবে নতুন টাটা সিয়েরা পেয়েছেন। গাড়িটির দাম নির্ধারণ করা কঠিন, তবে ভারতে টাটা সিয়েরার দাম ১১ কোটি ৪৯ লাখ থেকে ২১ কোটি ৫৯ লাখ টাকার মধ্যে রয়েছে।

গত আইপিএলে বাঁহাতি তারকা ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’ নির্বাচিত হন। সেই পুরস্কার হিসেবে তিনি এই গাড়িটি পেয়েছেন। পরিবারের সঙ্গে গাড়ির সামনে দাঁড়িয়ে বৈভবের ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

আরও পড়ুন: ওয়ার্নার: খাজার লেখায় বল টেম্পারিং ১০০ ভাগ সত্য

২০২৫ সালে রাজস্থান রয়েলসের হয়ে আইপিএলে অভিষেক ঘটে বৈভবের। এরপর থেকে তিনি আর পিছনে ফিরে তাকাননি। আইপিএলের দুই মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের পর তিনি ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন।

গত জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তার অভিষেক ঘটে। এখন পর্যন্ত ১০টি টি-টোয়েন্টিতে ২৯৫ রান করেছেন তিনি, যার মধ্যে দুটি হাফসেঞ্চুরি রয়েছে। গত অক্টোবর মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন বৈভব।

টাটা সিয়েরা বৈভবের প্রথম গাড়ি নয়। ২০২৫ সালের আইপিএলে ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’ হওয়ার জন্য তাকে টাটা কার্ভ ইভি উপহার দেওয়া হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি বিলাসবহুল গাড়ি।

গত আইপিএলে বৈভবের পারফরম্যান্স ছিল চমকপ্রদ। ১৬টি ম্যাচে পাঁচটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি সহ তার মোট রান ছিল ৭৭৬, যা প্রতিযোগিতায় সর্বোচ্চ। তার ব্যাট থেকে এসেছে ৬৩টি চার ও ৭২টি ছক্কা। দুর্দান্ত এই পারফরম্যান্সের জন্য তিনি কমলা টুপি জিতেছেন।

আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানে চার নতুন ক্রিকেটারের অভিষেক

আন্তর্জাতিক ক্রিকেটেও বিহারের সমস্তিপুরের এই ক্রিকেটার ইতিমধ্যে নজর কেড়েছেন। ১৫ বছর বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়ে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার নজির গড়েছেন।

এবার বৈভবের উপর আরও বড় দায়িত্ব এসেছে। তিনি বিহার সিনিয়র পুরুষ দলের নেতৃত্ব দেবেন। সৈয়দ মুশতাক আলি ট্রফির প্রথম দুটি ম্যাচে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। বাইশ গজে একের পর এক সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বড় উপহার পেয়েছেন বৈভব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কংক্রিটের গুণগত মান বাড়াতে পলিমার ফাইবার উদ্ভাবন কুয়েতের বিজ্ঞানীদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


কংক্রিটের গুণগত মান বাড়াতে পলিমার ফাইবার উদ্ভাবন কুয়েতের বিজ্ঞানীদের

কুয়েতের বিজ্ঞানীরা কৃত্রিম পলিমার ফাইবার ব্যবহার করে কংক্রিটের গুণগত মান উন্নয়নের একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এই ফাইবার, যা পলিপ্রোপিলিন ও পলিইথিলিন দিয়ে তৈরি, কংক্রিটের আঘাত সহ্য করার ক্ষমতা বৃদ্ধি করবে এবং ফাটল প্রতিরোধের সক্ষমতাও উন্নত করবে বলে তাদের দাবি।

কুয়েত টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কুয়েত ইনস্টিটিউট ফর সায়েন্টিফিক রিসার্চ (কেআইএসআর) রোববার (৮ নভেম্বর) এক গবেষণা প্রকল্পের সফল সমাপ্তির ঘোষণা দিয়ে এই উদ্ভাবনের তথ্য প্রকাশ করে।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেআইএসআরের পেট্রোলিয়াম রিসার্চ সেন্টারের উদ্যোগে প্রকল্পটি পরিচালিত হয়। এই প্রকল্পের নেতৃত্ব দেন পেট্রোকেমিক্যালস অ্যান্ড ম্যাটেরিয়ালস টেকনোলজি প্রোগ্রামের পরিচালক ড. সালাহ আল-এনেজি।

প্রকল্পটির বাস্তবায়নে সহযোগিতা করেছে ইকুয়েট পেট্রোকেমিক্যাল কোম্পানি এবং অর্থায়নে সহায়তা প্রদান করেছে কুয়েত ফাউন্ডেশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সেস (কেএফএএস)।

গবেষণায় পলিপ্রোপিলিন ও লিনিয়ার লো-ডেনসিটি পলিইথিলিনের (পিপি/এলএলডিপিই) মিশ্রণ থেকে বিশেষ ধরনের পলিমার ফাইবার তৈরি করা হয়েছে, যা কংক্রিটে ব্যবহারের জন্য উপযুক্ত।

পরীক্ষার ফলাফল দেখিয়েছে, এসব ফাইবার মিশ্রিত কংক্রিটের আঘাত সহ্য করার ক্ষমতা ও দৃঢ়তা বৃদ্ধি পেয়েছে। ফাটল ধরার পরেও ভার বহনের সক্ষমতা আগের তুলনায় উন্নত হয়েছে। তবে কংক্রিটের সংকোচনজনিত শক্তির ক্ষেত্রে এর প্রভাব সীমিত ছিল।

কেআইএসআর জানিয়েছে, স্থানীয়ভাবে সহজলভ্য পলিমারকে বিশেষায়িত প্রকৌশল পণ্যে রূপান্তর করা এবং এর মাধ্যমে বাড়তি মূল্য সংযোজন করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। নির্মাণ খাত ও জাতীয় শিল্পের বিকাশে সহায়তা করাও এর উদ্দেশ্য।

গবেষণায় উদ্ভাবিত ফাইবার শিল্পকারখানার মেঝে, সড়কের পেভমেন্ট এবং কারখানায় তৈরি প্রিকাস্ট কংক্রিটের বিভিন্ন উপাদানে ব্যবহারের সম্ভাবনা চিহ্নিত করা হয়েছে। গবেষণার ফলাফল আন্তর্জাতিক সমকক্ষ-পর্যালোচিত জার্নাল অব বিল্ডিং ইঞ্জিনিয়ারিংয়ে প্রকাশের জন্য জমা দেওয়া হয়েছে।

কেআইএসআর বলছে, স্থানীয় উপকরণের সর্বোত্তম ব্যবহার, নতুন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সমাধান উদ্ভাবন এবং গবেষণা ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা জোরদারের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই প্রকল্পটি কাজ করছে। এর মাধ্যমে কুয়েতের টেকসই উন্নয়নে অবদান রাখার লক্ষ্য রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাধারণ কাজও ইবাদতে পরিণত হয়, জানালেন কাবার ইমাম

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


সাধারণ কাজও ইবাদতে পরিণত হয়, জানালেন কাবার ইমাম

ইসলাম শুধুমাত্র মসজিদ বা নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিক ইবাদতের নাম নয়, বরং একজন বান্দার পুরো জীবনই ইবাদতের মাধ্যমে পূর্ণ হতে পারে। মক্কার পবিত্র মসজিদুল হারামের খতিব শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুআইকলি জুমার খুতবায় উল্লেখ করেছেন যে, সঠিক নিয়ত থাকলে মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলোও সওয়াব ও ইবাদতের মর্যাদায় উন্নীত হতে পারে।

খুতবার মূল প্রতিপাদ্য ও সম্পাদনা

গত শুক্রবার (৬ নভেম্বর ১৪৪৮ হিজরি মোতাবেক ২৬ জমাদিউল আউয়াল) মক্কার পবিত্র মসজিদুল হারামে জুমার খুতবা প্রদান করেন শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুআইকলি। খুতবায় তিনি মানুষের আমল ও প্রতিদান নির্ধারণে ‘নিয়ত’-এর অপরিসীম গুরুত্ব এবং কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণের ফজিলত তুলে ধরেন।

খতিব বলেন, মানুষের কোনো কাজের প্রতিদান সরাসরি তার নিয়তের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। যদি মুমিন ব্যক্তি তার দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে, তবে সেগুলোর প্রতিটিই ইবাদতে পরিণত হয়। যেমন—
এসব জাগতিক কাজও বিশুদ্ধ নিয়তের বরকতে সওয়াবের কাজে পরিণত হতে পারে।

খুতবায় তিনি আরও আশার বাণী শুনিয়ে বলেন, যদি কোনো ব্যক্তি অসুস্থতা কিংবা সফরের কারণে তার অভ্যস্ত নিয়মিত নেক আমলগুলো সাময়িকভাবে করতে না পারেন, তবুও আল্লাহর অসীম অনুগ্রহে তার জন্য ওই আমলগুলোর পূর্ণ সওয়াব লেখা হতে পারে।

এছাড়াও, জীবনে নেমে আসা বিপদ-আপদ ও কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণের উপদেশ দিয়ে শায়খ মাহের আল-মুআইকলি বলেন, যখন মানুষ আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে বিপদে ধৈর্য ধারণ করে, তখন সেই কষ্ট ও মুসিবত তার গুনাহ মাফের অন্যতম উসিলা হয়ে যায়।

প্রাসঙ্গিক কুরআন ও হাদিসের উদ্ধৃতি

এই খুতবার মূল ভিত্তি সমর্থন করে পবিত্র কুরআন ও হাদিসে চমৎকার নির্দেশনা রয়েছে—

১. নিয়তের গুরুত্ব সম্পর্কিত হাদিস

عَنْ أَمِيرِ الْمُؤْمِنِينَ أَبِي حَفْصٍ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّمَا الْأَعْمَالُ بِالنَِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى

‘আমলের প্রতিদান তো কেবল নিয়তের ওপর নির্ভরশীল এবং প্রত্যেকেই তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে...’ (বুখারি ১, মুসলিম ১৯০৭)

২. অসুস্থ বা সফরে থাকা ব্যক্তির সওয়াব প্রাপ্তি সম্পর্কিত হাদিস

عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا مَرِضَ الْعَبْدُ أَوْ سَافَرَ، كُتِبَ لَهُ مِثْلُ مَا كَانَ يَعْمَلُ مُقِيمًا صَحِيحًا

‘বান্দা যখন অসুস্থ হয় কিংবা সফরে থাকে, তখন তার জন্য ওই পরিমাণ সওয়াবই লেখা হয়, যা সে সুস্থ ও মুকিম (স্থির) থাকা অবস্থায় আমল করত।’ (বুখারি ২৯৯৬)

৩. বিপদে ধৈর্য ধারণ ও গুনাহ মাফ সম্পর্কিত হাদিস

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ، وَلَا وَصَبٍ، وَلَا هَمٍّ، وَلَا حُزْنٍ، وَلَا أَذًى، وَلَا غَمٍّ، حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا، إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ

‘মুসলমানের ওপর যে ক্লান্তি, রোগব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, কষ্ট ও দুশ্চিন্তা আসে— এমনকি তার গায়ে যে কাঁটা ফোটে, এর মাধ্যমেও আল্লাহ তার ত্রুটি-বিচ্যুতি ও গুনাহগুলো ক্ষমা করে দেন ‘ (বুখারি ৫৬৪১, মুসলিম ২৫৭৩)

একজন মুমিনের জীবনের কোনো মুহূর্তই আসলে অর্থহীন নয়। খতিবের এই চমৎকার বার্তা আমাদের মনে করিয়ে দেয় যে, জাগতিক ব্যস্ততাকে আল্লাহর ইবাদতে রূপান্তর করার চাবিকাঠি হলো কেবল একটি ‘সঠিক নিয়ত’। যদি আমাদের দৈনন্দিন প্রতিটি ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিবেদিত হয়, তবে আমাদের পুরো জীবনটাই পরিণত হতে পারে এক নিরবচ্ছিন্ন সওয়াবের সফরে।

সূত্র: দ্য গেট টু হারামাইন (The Gate to Haramain)

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে সার পাচারে জড়িত অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


মিয়ানমারে সার পাচারে জড়িত অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা আটক

মিয়ানমারের সার পাচারে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ, মীরসরাই উপজেলার উপকূলীয় এলাকা দিয়ে।

জোরারগঞ্জ থানা পুলিশ সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটক হওয়া তিনজন হলেন- ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সম্রাট (৫৭), যিনি মৃত ফজলুল হকের ছেলে, মহসিন সম্রাটের ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফারাবি হোসেন (২৬), যিনি ফরিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে মীরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল হয়ে মিয়ানমারে সার পাচার করে আসছে একটি অসাধু চক্র। পুলিশ গত ৩১ অক্টোবর মিয়ানমারে পাচারের অপেক্ষায় থাকা ৩০১ বস্তা সার জব্দ করে। ওই সময় সার পাচারের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল।

আটক ব্যক্তিদের দেওয়া তথ্য এবং তাদের মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীর সংশ্লিষ্টতা পায় জোরারগঞ্জ থানা পুলিশ। আটক ব্যক্তিদের দেওয়া তথ্য ও মোবাইলে পাওয়া প্রমাণের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগের অফিসে অভিযান চালায় পুলিশ। তবে তাকে সেখানে পাওয়া না যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, বাদশাহ নামে একজনকে অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত যুবদল নেতা শওকত আকবর সোহাগের অফিস থেকে সার পাচারসংক্রান্ত তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে তার সম্পৃক্ততা পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষে খামারিকে ১০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষে খামারিকে ১০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই অভিযান অনুষ্ঠিত হয়।

অভিযানের সময় নিষিদ্ধ ক্যাটফিশ চাষের অভিযোগে গোপীনাথপুর গ্রামের আব্দুর রউফের পুত্র জাহাঙ্গীর আলমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারার আওতায় তাকে এ জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ ক্যাটফিশ চাষ ও এ ধরনের কার্যক্রম বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%