ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

নওগাঁর মান্দায় চোলাইমদ পান করে মাতলামির অভিযোগে ১০ জন গ্রেপ্তার


নওগাঁর মান্দায় চোলাইমদ পান করে মাতলামির অভিযোগে ১০ জন গ্রেপ্তার

নওগাঁর মান্দায় অবৈধভাবে চোলাইমদ পান করে প্রকাশ্যে মাতলামি করার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— চক উদয়নারায়ণ গ্রামের রেজাউল করিম (৩৮) এবং দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের মামুনুর রশিদ মামুন (৪১), আজিমুদ্দিন (৪৫), আশরাফুল ইসলাম (৩৫), গজেন হাওলাদার (৫০), আমিনুল ইসলাম বাবু (৩০), সাইদুল ইসলাম (৩৫), নিশীথ হাওলাদার (৩৩), পরিতোষ (৩৩) ও পলাশ কুমার (৩৮)।

আরও পড়ুন: দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী

পুলিশের সূত্রে জানা গেছে, রোববার রাতে মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তরিকুল ইসলাম সঙ্গী কর্মকর্তা ও ফোর্সসহ মান্দা থানা এলাকায় নিয়মিত টহল ডিউটিতে ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে জোতবাজার এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে মোবাইল ফোনে পুলিশ জানতে পারে যে, দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের নিশীথ হাওলাদারের বসতবাড়ির একটি শয়নকক্ষে কয়েকজন ব্যক্তি অবৈধ চোলাইমদ সেবন করে হট্টগোল ও মাতলামি করছেন। খবরটি তাৎক্ষণিকভাবে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হলে ওসির নির্দেশনায় রাত ১০টা ৪০ মিনিটের দিকে পুলিশ অভিযান চালায়। এ সময় চোলাইমদ সেবনরত অবস্থায় ১০ জনকে হাতেনাতে আটক করা হয় এবং উপস্থিত সাক্ষীদের সামনে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে মান্দা থানার ওসি মো. আফজাল হোসেন জানান, চোলাইমদ সেবন করে জনশান্তি বিঘ্নিত ও মাতলামি করার অভিযোগে ১০ জনের বিরুদ্ধে থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস কাজের ফলে দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো রয়েছে।

তিনি সোমবার (৯ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত চারতলা স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়েছে। হাসপাতালগুলোতে রোগীদের খাবারের মানও আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। বর্তমান সরকার হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে কার্যকরভাবে কাজ করে যাচ্ছে।

মন্ত্রী চিকিৎসকদের পেশাগত দক্ষতার প্রশংসা করে বলেন, দেশের চিকিৎসকেরা এখন অত্যন্ত কম সময়ে ও দক্ষতার সঙ্গে জটিল অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসাসেবা সফলভাবে সম্পন্ন করছেন। এটি আমাদের স্বাস্থ্য খাতের সক্ষমতার একটি বড় প্রমাণ। চিকিৎসকদের দক্ষতা, সাহসিকতা ও রোগীদের প্রতি মানবিক আচরণ সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, "আমি চিকিৎসক নই, তবে চিকিৎসকদের সম্মান করি এবং তাদের জন্যই কাজ করতে চাই। কারণ, চিকিৎসকদের আন্তরিক সহযোগিতা ছাড়া স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের কোনো উদ্যোগই সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়।"

হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার প্রসঙ্গ তুলে ধরে সাখাওয়াত হোসেন জানান, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানে কয়েক হাজার কোটি টাকার পৃথক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর আওতায় মেডিকেল ও সাধারণ বর্জ্য পৃথকভাবে ব্যবস্থাপনার উদ্যোগ চলছে। তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে দেশের প্রতিটি নাগরিকের জন্য উন্নত, আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি একটি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ সমাজের সর্বস্তরের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

এর আগে, সকালে মন্ত্রী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) আইসিইউ, পোস্ট অপারেটিভ ইউনিট, ই-নিবন্ধন, কিউআর কোড এবং নতুন বহির্বিভাগের উদ্বোধন করেন। পরে নিটোরের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে ৫০ কোটি টাকা বিশেষ বরাদ্দের ঘোষণা দেন।

নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে পুলিশের অভিযানে কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩১

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


চাঁদপুরে পুলিশের অভিযানে কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩১

চাঁদপুরে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের বিশেষ অভিযানের ফলস্বরূপ মোট ৩১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে জিআর ও সাজাপ্রাপ্ত ৩ জনও অন্তর্ভুক্ত রয়েছে। একই সময়ে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করা হয়েছে এবং ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে রোববার (৮ নভেম্বর) চাঁদপুর জেলার বিভিন্ন থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ৮ জন, হাইমচর থানা পুলিশ ১ জন, ফরিদগঞ্জ থানা পুলিশ ২ জন, মতলব দক্ষিণ থানা পুলিশ ৩ জন, মতলব উত্তর থানা পুলিশ ১ জন, হাজীগঞ্জ থানা পুলিশ ৪ জন, শাহরাস্তি থানা পুলিশ ২ জন এবং কচুয়া থানা পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে।

এদিকে, মাদকবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে মতলব উত্তর থানা পুলিশ ৫ জন এবং কচুয়া থানা পুলিশ ৪ জনকে আটক করেছে।

এছাড়া, জিআর ও সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে মতলব উত্তর থানা পুলিশ দুজন এবং কচুয়া থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধ ও কৃত্রিম বুদ্ধিমত্তার চাপের মধ্যে তুরস্কে শুরু হল কপ-৩১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


যুদ্ধ ও কৃত্রিম বুদ্ধিমত্তার চাপের মধ্যে তুরস্কে শুরু হল কপ-৩১

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ শুরু হলো। যুদ্ধ, জ্বালানি নিরাপত্তার উদ্বেগ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা এবং যুক্তরাষ্ট্রের জলবায়ু সহযোগিতা থেকে সরে যাওয়ার প্রেক্ষাপটে আজ সোমবার (৯ নভেম্বর) তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলের শহর আন্তালিয়ায় দুই সপ্তাহব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশসহ প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করছেন।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে বিভিন্ন দেশ তেলের সরবরাহ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। একই সঙ্গে বিদ্যুতের চাহিদা মেটাতে অনেক দেশ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু করছে।

অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তারে বিদ্যুতের চাহিদা বাড়ছে। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় বছরের মতো জলবায়ু সহযোগিতা থেকে দূরে রয়েছে।

পর্যবেক্ষকদের মতে, এমন পরিস্থিতিতে সম্মেলনের আয়োজক তুরস্কের জন্য শক্তিশালী কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন হয়ে উঠতে পারে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশনীতি বিভাগের অধ্যাপক জন হোলড্রেন মন্তব্য করেন, ‘আশাবাদী হওয়া কঠিন।’

এবারের সম্মেলনের সভাপতি হিসেবে তুরস্কের মূল লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির এক-তৃতীয়াংশের বেশি বিদ্যুতায়নের আওতায় আনা। বর্তমানে এ হার প্রায় এক-পঞ্চমাংশ। এ লক্ষ্য বাস্তবায়নে সমর্থন জানিয়ে দেশগুলোর প্রতি একটি অঙ্গীকারনামায় স্বাক্ষরের আহ্বান জানিয়েছে তুরস্ক।

তাত্ত্বিকভাবে এ উদ্যোগ বাস্তবায়িত হলে জীবাশ্ম জ্বালানিচালিত যানবাহন, চুল্লি, বয়লার, রান্নার চুলা এবং অন্যান্য যন্ত্রপাতির পরিবর্তে বিদ্যুৎচালিত প্রযুক্তির ব্যবহার বাড়বে। এতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো সম্ভব হতে পারে।

তবে জলবায়ু আন্দোলনকারীরা এ অঙ্গীকারের সমালোচনা করেছেন। তাদের মতে, বাড়তি বিদ্যুতের চাহিদা কম কার্বন নিঃসরণকারী উৎস থেকে পূরণ করার কোনো বাধ্যবাধকতা এতে রাখা হয়নি। ফলে শুধু বিদ্যুতায়নকেই জলবায়ু সুরক্ষায় অগ্রগতি হিসেবে বিবেচনা করা যায় কি না, তা নিয়ে সম্মেলনের শুরুতেই বিতর্ক তৈরি হতে পারে।

এদিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোসহ কয়েকটি দেশের জোট জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে বেরিয়ে আসার বিষয়ে আরও স্পষ্ট বৈশ্বিক রোডম্যাপ তৈরির দাবি জানাচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে এসব দ্বীপরাষ্ট্র সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। জলবায়ু সম্মেলনগুলোতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়টি দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দু।

অন্যদিকে সৌদি আরবসহ তেল ও গ্যাস উৎপাদনকারী অনেক দেশের যুক্তি, নির্গমন কমানো বা তা ধারণ করার প্রযুক্তি ব্যবহার করা হলে জলবায়ুবান্ধব জ্বালানি ব্যবস্থায়ও জীবাশ্ম জ্বালানির উল্লেখযোগ্য ভূমিকা থাকতে পারে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার চাপও বাড়ছে। জাতিসংঘের পরিবেশবিষয়ক কর্মসূচি ইউএনইপি গত অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ইতোমধ্যে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। ২০১৫ সালের প্যারিস জলবায়ু সম্মেলনে এই সীমা নির্ধারণ করা হয়।

চলতি বছরেও পশ্চিম ইউরোপজুড়ে একের পর এক তীব্র তাপপ্রবাহ দেখা গেছে। একই বছর নেপালে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা হয়। এতে ১ হাজার ৪৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ।

স্বল্পোন্নত দেশগুলোর জোটের উপদেষ্টা এবং ক্লাইমেট অ্যানালিটিকসের দক্ষিণ এশিয়া পরিচালক মনজিৎ দাল মন্তব্য করেন, ‘এ বছর জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানির বছরগুলোর একটি হিসেবে প্রমাণিত হয়েছে।’

তথ্যসূত্র: রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি নজরুল গ্রেফতার, স্পিকার সংসদে জানালেন কারাগারে আছেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


এমপি নজরুল গ্রেফতার, স্পিকার সংসদে জানালেন কারাগারে আছেন

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদকে অবহিত করেছেন যে, সাতক্ষীরা-৪ এর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম গ্রেফতার অবস্থায় রয়েছেন।

তিনি সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এই তথ্য তুলে ধরেন।

স্পিকার জানান, গাজী নজরুল ইসলাম বর্তমানে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আছেন।

এর আগে, ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় পুলিশ ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে তার বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

পরে ৩০ সেপ্টেম্বর একই মামলায় নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিনের আবেদন করা হয়। ওই দিন মাকছুদার জামিন মঞ্জুর হলেও এমপি গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ হয়ে যায়। ফলে তাকে কারাগারে থাকতে হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%