ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বেবিচক: দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি


বেবিচক: দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক ঘটনার পর, যেমন ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণ, দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দরগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পদক্ষেপও নেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক পরিস্থিতির আলোকে দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি জোরদার করা, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল বাড়ানোর নির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: ফ্যাসিস্টদের লকডাউনের প্রভাব নেই ব্যাংক ও ব্যবসা-বাণিজ্যে

এছাড়া, বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি কার্যক্রম আরও কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ রয়েছে, যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেসব বিমানবন্দরেও রাতের বেলায় টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখতে হবে।

এদিকে, বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বেবিচক। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠকও করেছে সংস্থাটি। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাতেও ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: সার বিতরণে অনিয়ম বরদাশত করা হবে না: কৃষি সচিব

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে তিনজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


কালিয়াকৈরে পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে তিনজন আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক নারী পোশাককর্মীকে (১৯) জোরপূর্বক আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় তিনজন পলাতক রয়েছে।

গত শনিবার (১৪ নভেম্বর) রাতে কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে রয়েছেন- বাছেদ মিয়া (৪০), সোলেমান হোসেন (৫৪), আশরাফুল ইসলাম (৩৪)। পুলিশ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল ৫টার দিকে ওই নারী পোশাককর্মী রতনপুর রেলস্টেশন এলাকায় বেড়াতে যান। সেখানে তার কারখানার সুপারভাইজারের সঙ্গে দেখা হলে তাদের মধ্যে কথাবার্তা চলছিল। একপর্যায়ে পাঁচ থেকে ছয়জন যুবক তাদের দুজনকে ধরে পাশের একটি জঙ্গলে নিয়ে আটকে রাখে। সেখানে তাদের মারধর করা হয় এবং ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে ওই নারীর সহকর্মীকে ছেড়ে দিয়ে অভিযুক্তদের চারজন মিলে নারী পোশাককর্মীকে দলবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। পরে তারা বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়। প্রাণ বাঁচাতে ওই নারী দৌড়ে পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন। এরপর পরিবারের সদস্যদের খবর দিলে রাত ১০টার দিকে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

ঘটনার কয়েক দিন পর বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি পুলিশকে জানানো হলে রাতেই কালিয়াকৈর থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কেউ অপরাধ করে পার পাবে না।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর রতনপুরসহ পুরো কালিয়াকৈর এলাকায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, দিনের আলোয় রেলস্টেশন এলাকায় ঘুরতে গিয়ে একজন নারী শ্রমিক এভাবে নির্যাতনের শিকার হবেন, এটা মেনে নেওয়া যায় না।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, এই এলাকায় সন্ধ্যার পর নিরাপত্তা আরও জোরদার করতে হবে। যারা এই জঘন্য কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে, যাতে আর কেউ এমন সাহস না পায়। আরেকজন পোশাককর্মী বলেন, আমরা সকাল-সন্ধ্যা কারখানায় যাতায়াত করি। আমাদের নিরাপত্তা কে দেবে? পুলিশকে নিয়মিত টহল দিতে হবে।

কালিয়াকৈরের রতনপুরের এই ঘটনা আবারও প্রমাণ করলো, নারীদের নিরাপত্তা এখনো বড় চ্যালেঞ্জ। পুলিশ তিনজনকে আটক করেছে, এটা ভালো খবর। তবে পলাতকদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের মাধ্যমেই ভুক্তভোগী নারী ন্যায়বিচার পাবেন এবং এলাকাবাসী স্বস্তি পাবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড় ‘আকভান’ : সেন্ট মার্টিনে আটকা ১ হাজার পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


ঘূর্ণিঝড় ‘আকভান’ : সেন্ট মার্টিনে আটকা ১ হাজার পর্যটক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কারণে সমুদ্রের পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। প্রশাসন কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় এক হাজার পর্যটক আটকা পড়েছেন। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের কক্সবাজারে ফিরে আসা সম্ভব হচ্ছে না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকবে। গত ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে বেড়াতে যাওয়া পর্যটকদের একটি বড় অংশ সেখানে অবস্থান করছেন।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানিয়েছেন, সমুদ্রের পরিস্থিতি অনুকূলে না থাকায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে পুনরায় চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম মন্তব্য করেন, ‘দ্বীপে এক হাজারের বেশি পর্যটক অবস্থান করছেন। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের ফেরার ব্যবস্থা হবে।’

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএর চট্টগ্রাম দপ্তর এ নির্দেশনা জারি করেছে। সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত থাকায় কক্সবাজার-সেন্ট মার্টিনসহ বিভিন্ন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সেন্ট মার্টিন যাওয়ার জন্য আগাম টিকিট কাটা পর্যটকদের ভ্রমণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তবে স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, আবহাওয়া অনুকূলে এলে তারা একই টিকিটে পরবর্তী সময়ে ভ্রমণ করতে পারবেন। ভ্রমণ সম্ভব না হলে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।

গত ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। চলতি মৌসুমে এ রুটে পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি রয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্ট মার্টিন ভ্রমণ ও রাত্রিযাপন করতে পারবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শি-পুতিনের সঙ্গে বৈঠকের আগে রাজকীয় সংবর্ধনায় উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘বড় জয়’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


শি-পুতিনের সঙ্গে বৈঠকের আগে রাজকীয় সংবর্ধনায় উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘বড় জয়’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহাসিক বৈঠকের আগে একে ‘বড় জয়’ হিসেবে উল্লেখ করেছেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই তথ্য জানিয়েছে।

চীনের শেনঝেনে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিন দেশের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, ট্রাম্পকে বিমানবন্দরে জাঁকজমকপূর্ণ আয়োজনে স্বাগত জানান শি জিনপিং। দীর্ঘ সময় পর কোনো বিদেশি নেতাকে স্বাগত জানাতে তিনি নিজে বিমানবন্দরে উপস্থিত হন।

ট্রাম্প বলেন, "শি জিনপিংয়ের এমন অভ্যর্থনা এবং হাজারো মানুষের উপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য বড় জয়।" বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, বাণিজ্য ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে। তবে বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ, ইরান এবং চীনের সামরিক শক্তি বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকার কারণে বড় কোনো চুক্তির সম্ভাবনা কম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকালে প্রভাতী, বিকেলে গোধুলি: আজ পাবনা-ঢাকা ট্রেন চলবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


সকালে প্রভাতী, বিকেলে গোধুলি: আজ পাবনা-ঢাকা ট্রেন চলবে

পাবনা জেলার মানুষের দীর্ঘকালীন অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঝকঝক শব্দের সঙ্গে পাবনা থেকে সরাসরি ঢাকার দিকে যাত্রা করবে মানুষের কাঙ্ক্ষিত আনন্দের ট্রেন। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে দুটি আন্তঃনগর ট্রেনের উদ্বোধন হতে যাচ্ছে।

রেলপথ মন্ত্রণালয়ের সূত্র জানাচ্ছে, বিকেল ৩টায় পাবনা রেলওয়ে স্টেশনে ট্রেন দুটি পরিচালনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। পাবনা ঢাকা রুটে ট্রেন চালুর খবর শুনে স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগর এবং পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য গণমানুষের নেতা এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম।

রেল সূত্র জানাচ্ছে, আজ ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় পাবনা উদ্বোধনী এক্সপ্রেস নামে ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে। পরদিন ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে। ওই দিন থেকে পাবনা গোধূলি এক্সপ্রেস ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার দিকে এবং পাবনা প্রভাতী এক্সপ্রেস পাবনা থেকে সকাল ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ঢাকা-পাবনা-ঢাকা রুটে নিয়মিত চলাচলকালে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম.এ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে। এর ফলে পাবনাবাসীর দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি লাঘব হবে এবং রাজধানীর সঙ্গে সরাসরি ও নিরাপদ রেল যোগাযোগ স্থাপিত হবে। নতুন এই আন্তঃনগর ট্রেন চালুর খবরে পাবনা স্টেশন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এ বিষয়ে পাবনা-৫ আসনের সাংসদ সদস্য গণমানুষের নেতা এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস মন্তব্য করেছেন, "আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার ৪.৩০ মিনিট পাঁচ দশকের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটবে ইনশাআল্লাহ। পাবনা -ঢাকা পাবনা এক্সপ্রেস ট্রেন চলাচল শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ঐতিহাসিক গর্বিত শুভক্ষণের অংশীদার হবে। রেলের চাকা ঘোরার সাথে সাথে পাবনা পকেট জেলার বদনাম থেকে মুক্ত হবে এবং পাবনার বঞ্চিত মানুষের ভাগ্যের চাকা ঘুরতে শুরু হবে ইনশাআল্লাহ।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%