প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাবনা জেলার মানুষের দীর্ঘকালীন অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঝকঝক শব্দের সঙ্গে পাবনা থেকে সরাসরি ঢাকার দিকে যাত্রা করবে মানুষের কাঙ্ক্ষিত আনন্দের ট্রেন। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে দুটি আন্তঃনগর ট্রেনের উদ্বোধন হতে যাচ্ছে।
রেলপথ মন্ত্রণালয়ের সূত্র জানাচ্ছে, বিকেল ৩টায় পাবনা রেলওয়ে স্টেশনে ট্রেন দুটি পরিচালনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। পাবনা ঢাকা রুটে ট্রেন চালুর খবর শুনে স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগর এবং পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য গণমানুষের নেতা এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম।
রেল সূত্র জানাচ্ছে, আজ ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় পাবনা উদ্বোধনী এক্সপ্রেস নামে ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে। পরদিন ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে। ওই দিন থেকে পাবনা গোধূলি এক্সপ্রেস ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার দিকে এবং পাবনা প্রভাতী এক্সপ্রেস পাবনা থেকে সকাল ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ঢাকা-পাবনা-ঢাকা রুটে নিয়মিত চলাচলকালে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম.এ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে। এর ফলে পাবনাবাসীর দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি লাঘব হবে এবং রাজধানীর সঙ্গে সরাসরি ও নিরাপদ রেল যোগাযোগ স্থাপিত হবে। নতুন এই আন্তঃনগর ট্রেন চালুর খবরে পাবনা স্টেশন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এ বিষয়ে পাবনা-৫ আসনের সাংসদ সদস্য গণমানুষের নেতা এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস মন্তব্য করেছেন, "আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার ৪.৩০ মিনিট পাঁচ দশকের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটবে ইনশাআল্লাহ। পাবনা -ঢাকা পাবনা এক্সপ্রেস ট্রেন চলাচল শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ঐতিহাসিক গর্বিত শুভক্ষণের অংশীদার হবে। রেলের চাকা ঘোরার সাথে সাথে পাবনা পকেট জেলার বদনাম থেকে মুক্ত হবে এবং পাবনার বঞ্চিত মানুষের ভাগ্যের চাকা ঘুরতে শুরু হবে ইনশাআল্লাহ।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন