ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

জম্মু-কাশ্মীরের কুলগামে সিআরপিএফ পোস্টে হামলা, ২ নিরাপত্তা কর্মী আহত


জম্মু-কাশ্মীরের কুলগামে সিআরপিএফ পোস্টে হামলা, ২ নিরাপত্তা কর্মী আহত

জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি পোস্টে হামলার ঘটনা ঘটেছে। এই হামলার ফলে দুই নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে বুধবার (১১ নভেম্বর) কর্মকর্তারা জানিয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, কুলগাম জেলার মীর বাজারের কাছে আখরানে স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে।

একটি বিবৃতিতে সিআরপিএফ জানায়, ‘আজ দুপুরে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় একটি তল্লাশি চৌকিতে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের ওপর মোটরসাইকেলে আসা অজ্ঞাত হামলাকারীরা গুলি চালায়। এতে সিআরপিএফ-এর দুই সদস্য আহত হয়েছেন।’

আরও পড়ুন: উড়ার আগে এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাইয়ের হুমকি, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘দুপুর সোয়া ২টার দিকে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত নিরাপত্তা কর্মীদের একটি হাসপাতালে নেয়া হয়েছে।

হামলাকারীদের আটক করার জন্য এলাকাটি ঘিরে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনার মৃত্যুদণ্ড: সংবিধানের ১০৪ ধারায় কী লেখা আছে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


হাসিনার মৃত্যুদণ্ড: সংবিধানের ১০৪ ধারায় কী লেখা আছে?

ডিসেম্বরে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী। নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনের খবর প্রকাশিত হওয়ার পর মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়ার সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

এর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দাবি করেছেন, শেখ হাসিনা সংবিধানের ১০৪ অনুচ্ছেদের আওতায় ‘সম্পূর্ণ ন্যায়বিচার’ পাওয়ার সুযোগ পাবেন না।

সংবিধানের

১০৪ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তির হাজিরা কিংবা কোনো দলিলপত্র উদ্ঘাটন বা দাখিলের আদেশসহ আপিল বিভাগের কাছে বিচারাধীন যেকোনো মামলা বা বিষয়ে সম্পূর্ণ ন্যায়বিচারের জন্য

প্রয়োজনীয় নির্দেশ, আদেশ, ডিক্রি বা রিট জারি করার ক্ষমতা রয়েছে আদালতের।

তবে

চিফ প্রসিকিউটর মনে করেন, শেখ হাসিনার ক্ষেত্রে এই ধারার প্রয়োগের সুযোগ নেই। তার মতে, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময়ও পেরিয়ে গেছে। ফলে দেশে ফিরলে তাকে রায় কার্যকরের মুখোমুখি হতে হবে।

তবে

চিফ প্রসিকিউটরের পূর্ববর্তী বক্তব্যে ভিন্ন ইঙ্গিত পাওয়া গেছে। জুলাইয়ে শেখ হাসিনা দেশে ফেরার কথা বলার পর বিবিসি বাংলাকে তিনি জানিয়েছিলেন, আপিলের নির্ধারিত সময় পার হওয়ার পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তির আপিল করার নজির রয়েছে।

এ

তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদের উদাহরণ তুলে ধরেন। তিনি জানান, আজাদ নির্ধারিত সময়ের পর আপিল করলেও সংবিধানের ১০৪ অনুচ্ছেদের আওতায় ‘প্রিন্সিপল অব কমপ্লিট জাস্টিস’ বা সম্পূর্ণ ন্যায়বিচারের নীতিতে আপিল বিভাগ কয়েকজনের আপিল গ্রহণ করেছে।

তবে

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের মুখে চিফ প্রসিকিউটর জানান, আবুল কালাম আজাদের আপিলটি নির্ধারিত সময়ের বাইরে করা হয়েছিল। সেটি আদালতে বিচারাধীন থাকায় তিনি এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি।

অন্যদিকে,

সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ মনে করেন, সংবিধানের ১০৪ অনুচ্ছেদে আপিল বিভাগের অপরিসীম ক্ষমতা রয়েছে। কোনো আইনে কোনো বিষয় স্পষ্টভাবে উল্লেখ না থাকলে ন্যায়বিচারের স্বার্থে সব আইনের বাইরে গিয়েও আপিল বিভাগ এই ক্ষমতা প্রয়োগ করতে পারে।

সুপ্রিম

অন্যদিকে, কোর্টের আইনজীবী রাশিদা চৌধুরী নিলু বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, আবার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী হিসেবেও বিবেচনা করা যায় না। তার মতে, সম্পূর্ণ ন্যায়বিচার ও মানবাধিকার মানুষের মৌলিক অধিকার।

একই

তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ট্রাইব্যুনাল গঠন, বিচারকদের নিয়োগ, সাক্ষ্য-প্রমাণ, জেরা ও যুক্তিতর্কসহ বিচারিক প্রক্রিয়ার প্রতিটি ধাপ যথাযথ আইন মেনে হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

তবে

ট্রাইব্যুনাল পুনর্গঠন নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগ সরকারপক্ষের নীতিনির্ধারকেরা অস্বীকার করে আসছেন।

এদিকে

ভারতে নির্বাসনে থাকা আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে আত্মবিশ্বাসী। তার পক্ষে এক ব্রিটিশ আইনজীবী ইতোমধ্যে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন।

শেখ

হাসিনার দেশে ফেরার সম্ভাবনা, মৃত্যুদণ্ডের রায় এবং সংবিধানের ১০৪ অনুচ্ছেদের আওতায় আপিলের সুযোগ নিয়ে নতুন আইনি ও রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। যদিও আইনি ও রাজনৈতিক বাস্তবতা ভিন্ন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ন্যাটালি বেকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


পাকিস্তানে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ন্যাটালি বেকার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে অভিজ্ঞ কূটনীতিক ন্যাটালি বেকারকে মনোনয়ন দিয়েছেন। এই নিয়োগের চূড়ান্ত হওয়ার জন্য এখন কেবল মার্কিন সিনেটের অনুমোদন প্রয়োজন।

বর্তমানে ন্যাটালি বেকার পাকিস্তানে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০২৫ সালের জানুয়ারিতে তৎকালীন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লুমের দায়িত্ব ছাড়ার পর এই পদে আসীন হন এবং তাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়।

ন্যাটালি বেকারের দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক মিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ২০২১ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত তিনি কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের উপপ্রধান হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

এর আগে, ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি লিবিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় কাজ করেন। পরবর্তীতে তিনি লিবিয়ায় মার্কিন মিশনের উপপ্রধান ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেন। বিশেষ করে, ২০১১ সালের লিবিয়ায় বিপ্লবের সময় চরম নিরাপত্তাহীনতার মধ্যে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত মার্কিন দূতাবাসে অবস্থান করেছিলেন।

এছাড়াও, তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইরানবিষয়ক মার্কিন আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক, কুয়েতে মার্কিন দূতাবাসের অর্থনৈতিক কাউন্সেলর এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স ব্যুরোর উত্তর আফ্রিকা বিষয়ক দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনের শুরুর দিকে পাকিস্তানের ইসলামাবাদে কনস্যুলার কর্মকর্তা এবং তুর্কমেনিস্তানের আশগাবাদে সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা হিসেবে কাজের অভিজ্ঞতাও রয়েছে।

বর্তমানে, যখন বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা এবং বিভিন্ন আঞ্চলিক কৌশলগত ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, ঠিক সেই সময়ে ন্যাটালি বেকারকে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। সিনেটের অনুমোদন পেলে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত হিসেবে পাকিস্তানের মার্কিন মিশনের দায়িত্ব নেবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারককে মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারককে মৃত্যুদণ্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন এবং তার মা তাহমিনা বেগমের হত্যার ঘটনায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড (ফাঁসির রায়) প্রদান করেছে আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এই রায় ঘোষণা করেন।

মামলার আসামি মোবারক হোসেন (২৯) পেশায় কবিরাজ এবং ঝাড়ফুঁক করেন। তিনি কুমিল্লা নগরের একটি মসজিদে খাদেম হিসেবেও দায়িত্ব পালন করতেন।

যেভাবে ঘটে হত্যাকাণ্ড

মামলার বিবরণ ও তদন্তের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া এবং তার মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর পুলিশ ওই বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং তার বয়স ছিল ২৩ বছর। তাহমিনা বেগমের বয়স ছিল ৫২ বছর।

পুলিশের তদন্তে জানা যায়, মোবারক হোসেনের সঙ্গে সুমাইয়ার পরিবারের পরিচয় ঘটে ঝাড়ফুঁক ও কবিরাজির সূত্র ধরে। ঘটনার পূর্বে তিনি প্রায় এক মাস ধরে ওই বাসায় যাতায়াত করতেন।

তদন্ত ও আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে জানা যায়, ঘটনার দিন সুমাইয়াকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের এক পর্যায়ে তাহমিনা বেগম বিষয়টি দেখে ফেলেন। এরপর প্রথমে তাহমিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরে সুমাইয়াকেও হত্যা করেন মোবারক।

গ্রেপ্তার ও স্বীকারোক্তি

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মোবারক হোসেনকে গ্রেপ্তার করে। পুলিশের তদন্তে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের পাশাপাশি বাসা থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগও উঠে আসে।

২০২৫ সালের ৯ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোবারক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

অভিযোগপত্র ও বিচারিক কার্যক্রম

মামলার তদন্ত শেষে ২০২৬ সালের ১৪ জুলাই তদন্ত কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ ইবনে আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারা এবং দণ্ডবিধির ৩০২ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়।

পরবর্তীতে আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচারিক কার্যক্রম শুরু করেন। মামলায় সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে গত ২৭ অক্টোবর যুক্তিতর্ক সম্পন্ন হয়। রায় ঘোষণার দিন ৫ নভেম্বর নির্ধারিত থাকলেও তা পিছিয়ে ১১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়।

অবশেষে বুধবার (১১ নভেম্বর) নির্ধারিত দিনে আদালত মামলার একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডের রায় দেন।

এই ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। হত্যাকাণ্ডের পর থেকেই শিক্ষার্থীরা জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছিলেন। আলোচিত এই দ্বৈত হত্যাকাণ্ডের রায়ে নিহত সুমাইয়া ও তার মায়ের পরিবারের সদস্যরা ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোতালেব হোসেন বলেন, "১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে মাত্র তিন মাস ১৫ দিনের মধ্যে এ মামলার রায় ঘোষণা করা হয়েছে। বিজ্ঞ আদালত আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট।" এছাড়াও সুমাইকে হত্যার দায়ে দুই লাখ টাকা এবং তার মাকে হত্যার দায়ে এক লাখ টাকাসহ মোট তিন লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

তিনি আরও বলেন, "এ মামলার রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোটে ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন চুয়ামেনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


চোটে ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন চুয়ামেনি

ডান উরুর পুরোনো চোটের সমস্যা পুনরায় দেখা দেওয়ার কারণে ফ্রান্স জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি। ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাকে ক্লাবে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ফ্রান্স বৃহস্পতিবার ইতালির বিরুদ্ধে নেশনস লিগের ম্যাচ খেলবে। এরপর রোববার নিজেদের মাঠে তুরস্কের বিরুদ্ধে খেলবে তারা। তবে চোটের কারণে গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচে চুয়ামেনি দলের সঙ্গে থাকবেন না।

মঙ্গলবার রাতে এফএফএফ একটি বিবৃতিতে জানায়, গত বিশ্বকাপের সময় যে ডান উরুর সমস্যায় ভুগছিলেন, সেই একই জায়গায় আবারও অস্বস্তি অনুভব করছেন এই মিডফিল্ডার। রিয়াল মাদ্রিদের মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করে এবং খেলোয়াড়ের পূর্ববর্তী চিকিৎসার ইতিহাস পর্যালোচনা করে তাকে ক্লাবে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে দলের সঙ্গে থাকার পর বুধবার মাদ্রিদে ফিরে যাবেন চুয়ামেনি। এদিকে, তার পরিবর্তে নতুন কোনো খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি ফ্রান্সের।

ফলে ইতালি ও তুরস্কের বিপক্ষে মাঝমাঠের দায়িত্ব পালন করবেন এদুয়ার্দো কামাভিঙ্গা, ওয়ারেন জাইরে-এমেরি, আদ্রিয়াঁ রাবিও ও লুকাস দা কুনহা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%