প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে অভিজ্ঞ কূটনীতিক ন্যাটালি বেকারকে মনোনয়ন দিয়েছেন। এই নিয়োগের চূড়ান্ত হওয়ার জন্য এখন কেবল মার্কিন সিনেটের অনুমোদন প্রয়োজন।
বর্তমানে ন্যাটালি বেকার পাকিস্তানে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০২৫ সালের জানুয়ারিতে তৎকালীন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লুমের দায়িত্ব ছাড়ার পর এই পদে আসীন হন এবং তাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়।
ন্যাটালি বেকারের দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক মিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ২০২১ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত তিনি কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের উপপ্রধান হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
এর আগে, ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি লিবিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় কাজ করেন। পরবর্তীতে তিনি লিবিয়ায় মার্কিন মিশনের উপপ্রধান ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেন। বিশেষ করে, ২০১১ সালের লিবিয়ায় বিপ্লবের সময় চরম নিরাপত্তাহীনতার মধ্যে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত মার্কিন দূতাবাসে অবস্থান করেছিলেন।
এছাড়াও, তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইরানবিষয়ক মার্কিন আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক, কুয়েতে মার্কিন দূতাবাসের অর্থনৈতিক কাউন্সেলর এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স ব্যুরোর উত্তর আফ্রিকা বিষয়ক দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনের শুরুর দিকে পাকিস্তানের ইসলামাবাদে কনস্যুলার কর্মকর্তা এবং তুর্কমেনিস্তানের আশগাবাদে সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা হিসেবে কাজের অভিজ্ঞতাও রয়েছে।
বর্তমানে, যখন বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা এবং বিভিন্ন আঞ্চলিক কৌশলগত ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, ঠিক সেই সময়ে ন্যাটালি বেকারকে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। সিনেটের অনুমোদন পেলে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত হিসেবে পাকিস্তানের মার্কিন মিশনের দায়িত্ব নেবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন