শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১২:০৩ পি.এম
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম মন্তব্য করেছেন যে, বর্তমানে বাল্যবিবাহের হার পূর্বের তুলনায় অনেক কমেছে এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তবে, তিনি উল্লেখ করেছেন যে, যদি সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকে, তবে সমাজ থেকে ধীরে ধীরে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব হবে। প্রশাসনের উদ্যোগে কোনো নাবালিকার বিয়ে বন্ধ করার পর পুনরায় বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের নজর রাখতে হবে।
তিনি সতর্ক করেছেন যে, যদি কোনো নিকাহ রেজিস্ট্রার সরকারি রেজিস্ট্রারের বাইরে অন্য কোনো খাতা বা রেজিস্টার ব্যবহার করে, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে বেআইনিভাবে নোটারি কার্যক্রমের মাধ্যমে বাল্যবিবাহ সম্পন্ন করার সঙ্গে জড়িত আইনজীবীদেরও আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, বিবাহ নিবন্ধক এবং সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। গাজীপুরের কালীগঞ্জে উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সাব-রেজিস্ট্রার এস এম সাদনাম নোমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিম বাশার লিমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুহিনুর বেগম, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আইউব বাগমার, নিকাহ রেজিস্ট্রার, অন্যান্য ধর্মের বিবাহ নিবন্ধকসহ উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির মনোনীত সদস্যরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মধুখালী উপজেলা শাঁখার উদ্যোগে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টায়, বৃষ্টির মধ্যেও মধুখালী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এর আগে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে, মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়ক ধরে মধুখালী বাজার ও পাটবাজার প্রদক্ষিণ করে মধুখালী রেলগেটে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলেম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ফকির, উপজেলা যুবদলের সদস্যসচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল, যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদ হোসেন, পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোর্শেদ আবু নছর টিটো, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মহিম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাহাবুব তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক, সদস্যসচিব মোঃ সাদ্দাম আরেফিন এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাজু বিশ্বাসসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বৃষ্টির মধ্যে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি সফলভাবে অনুষ্ঠিত হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের হালিমপুর ইউনিয়নের হালিমপুর উচ্চ বিদ্যালয়ে
সহকারী প্রধান শিক্ষক মেহেরুন্নেছার সভাপতিত্বে আজ বৃহস্পতিবার অফিস সহায়ক মিলন মিয়ার বিদায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল শিক্ষক, কর্মচারী এবং স্কুলের শিক্ষার্থীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জের
গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ইমামপুর গ্রামে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। বৃহস্পতিবার বিকেল চারটায় তিনি ইমামপুর গ্রামে গিয়ে আগুনে পুড়ে যাওয়া ঘরগুলো দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
পরিদর্শনের পর সংসদ সদস্য কামরুজ্জামান রতন ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইছাক আলী এবং ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সবুজ শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের পুনর্বাসনের জন্য তাৎক্ষণিকভাবে নগদ ৩৫ হাজার টাকা ও ২ বান ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়। এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন। পাশাপাশি ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের নিকলী থানার পুলিশ গত বুধবার রাতের শেষভাগে উপজেলার দামপাড়া ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন দামপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য, পূর্ব পাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।
অন্যজন হলেন একই ইউনিয়নের ০৩নং ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আছানপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মাজহারুল ইসলাম মাজু (৪৬)। তাদেরকে বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে। নিকলী থানার অফিসার ইনচার্জ ইস্তেফাক আহম্মেদ জানান, মামলার এজহার অনুযায়ী আসামি হওয়ায় যুবলীগ ও মৎস্যলীগের দুই সদস্যকে গ্রেফতার করার পর কোর্টে চালান দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ