শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১২:০৩ পি.এম
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মধুখালী উপজেলা শাঁখার উদ্যোগে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টায়, বৃষ্টির মধ্যেও মধুখালী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এর আগে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে, মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়ক ধরে মধুখালী বাজার ও পাটবাজার প্রদক্ষিণ করে মধুখালী রেলগেটে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলেম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ফকির, উপজেলা যুবদলের সদস্যসচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল, যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদ হোসেন, পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোর্শেদ আবু নছর টিটো, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মহিম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাহাবুব তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক, সদস্যসচিব মোঃ সাদ্দাম আরেফিন এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাজু বিশ্বাসসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বৃষ্টির মধ্যে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি সফলভাবে অনুষ্ঠিত হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের হালিমপুর ইউনিয়নের হালিমপুর উচ্চ বিদ্যালয়ে
সহকারী প্রধান শিক্ষক মেহেরুন্নেছার সভাপতিত্বে আজ বৃহস্পতিবার অফিস সহায়ক মিলন মিয়ার বিদায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল শিক্ষক, কর্মচারী এবং স্কুলের শিক্ষার্থীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জের
গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ইমামপুর গ্রামে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। বৃহস্পতিবার বিকেল চারটায় তিনি ইমামপুর গ্রামে গিয়ে আগুনে পুড়ে যাওয়া ঘরগুলো দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
পরিদর্শনের পর সংসদ সদস্য কামরুজ্জামান রতন ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইছাক আলী এবং ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সবুজ শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের পুনর্বাসনের জন্য তাৎক্ষণিকভাবে নগদ ৩৫ হাজার টাকা ও ২ বান ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়। এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন। পাশাপাশি ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের নিকলী থানার পুলিশ গত বুধবার রাতের শেষভাগে উপজেলার দামপাড়া ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন দামপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য, পূর্ব পাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।
অন্যজন হলেন একই ইউনিয়নের ০৩নং ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আছানপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মাজহারুল ইসলাম মাজু (৪৬)। তাদেরকে বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে। নিকলী থানার অফিসার ইনচার্জ ইস্তেফাক আহম্মেদ জানান, মামলার এজহার অনুযায়ী আসামি হওয়ায় যুবলীগ ও মৎস্যলীগের দুই সদস্যকে গ্রেফতার করার পর কোর্টে চালান দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টাঙ্গাইল শহরের
বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে টাঙ্গাইল শহরের বটতলা এলাকায় প্রাণকেন্দ্র জেলা সদর রোডে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন দুই পাহারাদার। আহতদের মধ্যে একজন হলেন শহরের আকুরটাকুর পাড়ার বাসিন্দা ও বিআরবি কেবলসের পাহারাদার মিজানুর রহমান (৫০) এবং অপরজন হলেন হকারর্স মার্কেটের নিরাপত্তাকর্মী আব্দুল খালেক (৫৫)।
পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, বুধবার রাত ৩টার দিকে বটতলা এলাকায় অবস্থিত ময়নামতি জুয়েলার্স, পরশমনি জুয়েলার্স, ইসরাত ইলেকট্রিক হাউজ এবং বিআরবি কেবলসের শোরুমে একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলার সময় দায়িত্বরত দুই পাহারাদারকে বেধড়ক মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমান ও আব্দুল খালেককে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্বৃত্তরা পরশমনি জুয়েলার্স ও বিআরবি কেবলসের শোরুমের মালামাল নিতে না পারলেও ময়নামতি জুয়েলার্স ও ইসরাত ইলেকট্রিক হাউজ থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয়। ময়নামতি জুয়েলার্সের স্বত্বাধিকারী বিমল চন্দ্র কর্মকার জানান, তিনি প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়ে দোকানের সামনে এসে তালা কাটা দেখতে পান। ভেতরে ঢুকে তিনি দেখতে পান, খলিল নামে একজন নিরাপত্তাকর্মীকে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে এবং দোকানের মূল্যবান সব মালামাল লুট হয়ে গেছে। লুণ্ঠিত মালামালের মূল্য প্রায় ৫ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা।
এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ইসরাত ইলেকট্রিক হাউজের স্বত্বাধিকারী সিরাজুল ইসলামের শ্যালক আতিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কর্মচারীরা দোকানের তালা কাটা দেখে খবর দেন। পরে দোকানে এসে দেখা যায়, ভেতরের সবকিছু এলোমেলো এবং ক্যাশে থাকা নগদ ৭০ হাজার টাকাসহ প্রায় ৩ লাখ ২ হাজার ৭০০ টাকা মূল্যের বৈদ্যুতিক তার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাহেরুল ইসলাম জানান, ঘটনাটি পুলিশ অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করছে। তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ