ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৪১


সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৪১

হুথি গোষ্ঠী জানিয়েছে যে, সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৪১ জন নিহত হয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় লোহিত সাগরের উপকূলবর্তী বন্দরনগরী হুদাইদাহসহ ইয়েমেনের বিভিন্ন স্থানে জোটটি হামলা চালিয়েছে। তাদের ভাষায়, এটি ছিল একটি ‘বিশেষ অভিযান’ যা লক্ষ্যবস্তু ছিল।

সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, হুদাইদাহ বন্দরে চোরাচালান ও অস্ত্র পরিবহণের কার্যক্রম লক্ষ্য করে হামলা পরিচালনা করা হয়েছে। এছাড়াও, সানা, সা'দা ও তাইজ প্রদেশেও হামলা হয়েছে।

আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের

হুদাইদাহ বন্দরে হামলার পর, হুথিরা জেদ্দাসহ সৌদি আরবের লোহিত সাগরের অন্যান্য বন্দরে পালটা হামলার হুঁশিয়ারি দিয়েছে। তারা সৌদি আকাশসীমাকে ‘অনিরাপদ’ উল্লেখ করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে। গোষ্ঠীটি সৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক জেলাসহ আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার হুমকি দিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে জানিয়েছেন, ‘হুদাইদাহ বন্দরে চোরাচালান এবং অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহনে ব্যবহৃত কার্যক্রম পরিচালনার সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।’

তিনি আরও জানান, সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোসহ ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালানো হয়েছে।

পরে দেওয়া আরেক পোস্টে তিনি জানান, ইয়েমেন সীমান্তসংলগ্ন জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে।

আরও পড়ুন: পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন: ন্যাটোর প্রতিক্রিয়া কি হবে?

হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর মোখা শহরের ক্ষতিগ্রস্ত একটি বিদ্যুৎকেন্দ্রের ছবি সম্প্রচার করেছে। সূত্র: মিডল ইস্ট

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় আবারো শ্রমিক অসন্তোষ, ৫০টি কারখানায় ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


আশুলিয়ায় আবারো শ্রমিক অসন্তোষ, ৫০টি কারখানায় ছুটি ঘোষণা

আশুলিয়ার শিল্পাঞ্চলে আবারও শ্রমিকদের মধ্যে অসন্তোষ প্রকাশ পেয়েছে। শ্রমিকদের মধ্যে অসন্তোষ এবং কর্মক্ষেত্রে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় কর্তৃপক্ষ অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে নিরাপত্তার স্বার্থে। এই পরিস্থিতি শিল্পাঞ্চলজুড়ে নতুন উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে।

শনিবার (২১ নভেম্বর) আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ছুটির ঘোষণা করা হয়। হঠাৎ করে এই ছুটির সিদ্ধান্তে বিপাকে পড়েছেন কর্মস্থলে আসা শ্রমিকরা। অনেক শ্রমিক কারখানায় এসে ছুটির নোটিশ দেখে বাড়ি ফিরে যেতে বাধ্য হন।

শিল্পাঞ্চলের কিছু কারখানার সামনে শ্রমিকদের উপস্থিতি দেখা গেলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও কারখানার আশপাশে নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে, বারবার শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এর ফলে পোশাক রপ্তানি এবং শিল্পের স্বাভাবিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তাদের ধারণা।

এই বিষয়ে শিল্প পুলিশ -১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত তেমন কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহ সীমান্তে অবৈধভাবে প্রবেশের সময় আটক ৫ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


ঝিনাইদহ সীমান্তে অবৈধভাবে প্রবেশের সময় আটক ৫ বাংলাদেশি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় নারী ও শিশুদের সহ মোট পাঁচজন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

শনিবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/২৬-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর পশ্চিম পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

নায়েব সুবেদার মো. মফিজুর রহমানের নেতৃত্বে বিজিবি নিয়মিত টহল পরিচালনা করছে।

অভিযানের সময় আটককৃতদের মধ্যে দু’জন পুরুষ, একজন নারী এবং দুই শিশু রয়েছে। আটক হওয়া পুরুষদের মধ্যে যশোরের মনিরামপুর থানার মাছনা খানপুর গ্রামের মো. জাহিদ হাসান (২৯) এবং সাতক্ষীরার সাতক্ষীরা থানার শিবপুর গ্রামের মো. শরিফুল সরদার (৩৩) অন্তর্ভুক্ত।

বিজিবি জানিয়েছে, আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়ায় আসাদ সরকারের আমলে ২৩ হাজার শিশুর মৃত্যু, নিখোঁজ হাজারো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


সিরিয়ায় আসাদ সরকারের আমলে ২৩ হাজার শিশুর মৃত্যু, নিখোঁজ হাজারো

সিরিয়ায় দীর্ঘকালীন সংঘাতের প্রেক্ষাপটে, ক্ষমতাচ্যুত আসাদ সরকারের বাহিনী ও নিরাপত্তা সংস্থার হাতে শিশুদের ওপর ভয়াবহ নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার, গুম এবং স্কুল ও হাসপাতালকে লক্ষ্য করে হামলার ফলে হাজার হাজার শিশুর জীবন বিপর্যস্ত হয়েছে। মানবাধিকার ও আইন বিশেষজ্ঞরা এসব অপরাধের বিচার, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বিশেষজ্ঞরা শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ব শিশু দিবস উপলক্ষে মন্তব্য করেন যে, সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি। তারা সিরিয়ার শিশুদের ওপর সংঘটিত পরিকল্পিত নির্যাতনের বিচার নিশ্চিত করার ওপরও গুরুত্ব আরোপ করেন। আন্তর্জাতিক সনদ অনুযায়ী জীবন, নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা এবং আইনি পরিচয় পাওয়ার অধিকার নিশ্চিত করার বিষয়টিও উল্লেখ করেন তারা।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে দেওয়া সাক্ষাৎকারে সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের (এসএনএইচআর) নির্বাহী পরিচালক ফাদেল আবদুল গনি জানান, ২০১১ সালের মার্চ থেকে ক্ষমতাচ্যুত আসাদ সরকারের বাহিনীর পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘনের শিকার বেসামরিক জনগণের মধ্যে শিশুরা অন্যতম।

তিনি বলেন, তাদের সংস্থার নথিতে আসাদ সরকারের বাহিনীর হাতে বিচারবহির্ভূতভাবে ২৩ হাজার ১৪৬ শিশুকে হত্যার তথ্য রয়েছে। এছাড়া বিভিন্ন বন্দিশিবিরে নির্যাতনের ফলে মারা গেছে আরও ২২২ শিশু। তার মতে, এগুলো যাচাই করা ঘটনার সর্বনিম্ন হিসাব।

শুক্রবার প্রকাশিত হালনাগাদ তথ্যে এসএনএইচআর জানায়, ক্ষমতাচ্যুত সরকারের নিরাপত্তা বাহিনী ৩ হাজার ৭৩৬ শিশুকে গ্রেফতার ও গুম করেছে। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

আবদুল গনি বলেন, নিখোঁজ ব্যক্তির ভাগ্যে কী ঘটেছে বা তিনি কোথায় আছেন, তা জানা না যাওয়া পর্যন্ত গুমের অপরাধ চলমান থাকে। ফলে নিখোঁজ শিশুদের পাশাপাশি তাদের পরিবারকেও দীর্ঘদিন ধরে অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হচ্ছে।

সংস্থাটির তথ্যমতে, ২০১১ সালের মার্চ থেকে সিরিয়ায় স্কুল ও কিন্ডারগার্টেনে প্রায় ১ হাজার ২৮৭টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। একই সময়ে চিকিৎসাকেন্দ্রে হামলা হয়েছে অন্তত ৫৬৬টি।

আবদুল গনি বলেন, এসব হামলায় শত শত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্র ধ্বংস হয়েছে। ফলে একটি পুরো প্রজন্ম নিরাপদে শিক্ষা গ্রহণ ও চিকিৎসা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

তিনি জানান, ক্ষমতাচ্যুত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই কিছু শিশুকে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছিল। এসব শিশুর প্রকৃত পরিচয় শনাক্ত করা এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে পুনরায় মিলিয়ে দেওয়ার জন্য স্বাধীন তদন্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, অনেক শিশুর মা-বাবা নিখোঁজ হওয়া এবং জন্মনিবন্ধনসহ নাগরিক নথি হারিয়ে যাওয়ায় তাদের বংশপরিচয় প্রমাণ ও জন্মনিবন্ধন করানো কঠিন হয়ে পড়েছে। নথিপত্র হারালেই কেউ রাষ্ট্রহীন হয়ে যায় না। তবে এর ফলে মৌলিক অধিকার পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের বাধা তৈরি হয়।

মানবাধিকার সংস্থার তৈরি তথ্যভান্ডার এসব অপরাধের প্রমাণ সংরক্ষণ, দায়ীদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।

বিশেষ করে ক্ষমতাচ্যুত সরকারের কাছ থেকে উদ্ধার করা নিরাপত্তা বাহিনী, সামরিক, বিচার বিভাগ ও বেসামরিক প্রশাসনের নথিপত্র নিখোঁজ শিশুদের সন্ধান এবং তাদের আটকের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সহায়তা করতে পারে।

এসব নথি সংরক্ষণ, বন্দিশিবিরের রেকর্ড উন্মুক্ত করা এবং সিরিয়ার বিচার বিভাগ, জাতিসংঘের আন্তর্জাতিক, নিরপেক্ষ ও স্বাধীন তদন্তব্যবস্থা (আইআইআইএম) এবং মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন আবদুল গনি।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য এমন পুনর্বাসন কর্মসূচি প্রয়োজন, যেখানে শারীরিক ও মানসিক চিকিৎসা, হারানো নাগরিক নথি পুনরুদ্ধার, শিক্ষায় ফিরিয়ে আনা এবং আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা থাকবে।

তথ্যসূত্র: আরব নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুস্মিতার ৫১তম জন্মদিনে ললিত মোদির বিশেষ শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


সুস্মিতার ৫১তম জন্মদিনে ললিত মোদির বিশেষ শুভেচ্ছা

সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ৫১তম জন্মদিন ছিল বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। এই বিশেষ দিনটিতে সাবেক আইপিএল চেয়ারম্যান ললিত মোদি সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা প্রকাশ করেছেন। তিনি শুধু শুভেচ্ছা জানাননি, বরং সুস্মিতাকে নিজের ‘প্রিয় বন্ধু’ বলেও উল্লেখ করেছেন।

বহু বছর আগে সুস্মিতা সেন ও ললিত মোদির সম্পর্ক ভেঙে গিয়েছিল। বর্তমানে তারা দুজনেই নিজেদের জীবনে এগিয়ে চলেছেন। তবে সাবেক প্রেমিকার জন্মদিনে শুভেচ্ছা জানাতে ললিত মোদি ভুল করেননি।

ললিত মোদির এই বিশেষ শুভেচ্ছাবার্তা সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর আবারও তাদের একসময়ের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইনস্টাগ্রামে সুস্মিতার সঙ্গে একটি ছবি শেয়ার করে ললিত মোদি লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু সুস্মিতা সেনকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। হাসিখুশি থেকো।’

‘প্রিয় বন্ধু’ সম্বোধনটি ভক্ত এবং অনুরাগীদের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে। কারণ একসময় এই দুজনের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনা ও সমালোচনা কম হয়নি। প্রেমের ঘোষণা থেকে বিচ্ছেদের জল্পনা— সবই ছিল সংবাদমাধ্যমের শিরোনামে।

সুস্মিতার জন্মদিনে ললিতের এই শুভেচ্ছা আসলে তাদের সম্পর্কের বর্তমান অবস্থান নিয়েও কৌতূহল সৃষ্টি করেছে। যদিও দুজনের কেউ-ই নতুন করে কোনো সম্পর্কের ইঙ্গিত দেননি। ললিত মোদির তরফ থেকে অভিনেত্রীকে শুধুমাত্র বন্ধু হিসেবেই সম্বোধন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%