ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
চরভদ্রাসনে তারেক রহমানের জন্মদিন পালিত

চরভদ্রাসনে বিএনপির উদ্যোগে তারেক রহমানের জন্মদিন উদযাপন


চরভদ্রাসনে বিএনপির উদ্যোগে তারেক রহমানের জন্মদিন উদযাপন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয়ে শুক্রবার বাদ মাগরিব একটি অনারম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুল কুদ্দুস বাদশা, উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান শিকদার, এজিএম বাদল আমিন, ওবায়দুল বারী দিপু, মনজুরুল হক মৃধা, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাশেদ আল ফারুকী, চরভদ্রাসন সরকারি কলেজের সাবেক ভিপি দেওয়ান ইউনুস, ছাত্রদলের আহবায়ক শুভ সালাউদ্দিন মোল্যা, কলেজ শাঁখা ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জন্মদিনের অনুষ্ঠানে প্রথমে দোয়া, দরুদ, কোরআন খানি ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম। মোনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয় এবং সুষ্ঠভাবে দেশ পরিচালনার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করা হয়। মোনাজাত শেষে উপজেলা বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে একটি অনারম্বর আয়োজনে জন্মদিনের কেক কাটা হয় এবং উপস্থিতিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা একে অপরকে কেক খাইয়ে দিয়ে পরস্পরের মধ্যে সোহার্দ্যতা বাড়িয়ে তোলেন।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশপুরে বিজিবির অভিযানে ১৭৫ আটক, ৪ কোটি ৩৮ লাখ টাকার মালামাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


মহেশপুরে বিজিবির অভিযানে ১৭৫ আটক, ৪ কোটি ৩৮ লাখ টাকার মালামাল জব্দ

ঝিনাইদহ, ২১ নভেম্বর ২০২৬ : মহেশপুর ৫৮ বিজিবি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পৃথক অভিযান পরিচালনা করে বিগত আড়াই মাসে ১৭৫ জনকে আটক করেছে। একই সময়ে আনুমানিক ৪ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ২৬৯ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন সীমান্ত দিয়ে পুশইন ঠেকাতে টহল ও নজরদারি জোরদার করেছে।

আজ শনিবার (২১ নভেম্বর) বেলা দেড়টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ানের সহকারী পরিচালক ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অবিরাম প্রচেষ্টার মাধ্যমে ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকা থেকে গত আড়াই মাসে প্রায় ৪ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ২৬৯ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। একই সাথে সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগে অন্তত ১৭৫ জনকে আটক করেছে বিজিবি।

গত ১ সেপ্টেম্বর থেকে চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীনে সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র এবং ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। বিজিবির বিশেষ অভিযানে ৫৭৫ দশমিক ৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর ৫৮ বিজিবির পৃথক টহল দল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত আড়াই মাসে ১ হাজার ২৫২ বোতল বিদেশি মদ জব্দ করেছে। এই সময়ে ৫ হাজার ৯৫৭ বোতল ভারতীয় নেশা জাতীয় নিষিদ্ধ সিরাপ, ৬ হাজার ৭৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯ কেজি ৭২ গ্রাম গাঁজা ও ৮ হাজার ৩৬১ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, "সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ চিহ্নিত করে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে।" তিনি আরও জানান, "সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।" লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, "সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিখ নেতা পান্নুন হত্যার ষড়যন্ত্রে ভারতীয় নাগরিকের ১৯ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


শিখ নেতা পান্নুন হত্যার ষড়যন্ত্রে ভারতীয় নাগরিকের ১৯ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে বসবাসকারী শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে ১৯ বছর ৭ মাসের কারাদণ্ড প্রদান করেছে মার্কিন আদালত।

মার্কিন আদালতের বিচারক ভিক্টর মাররো শুক্রবার (২১ নভেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে এই সাজা ঘোষণা করেন। ৫৫ বছর বয়সী নিখিল গুপ্ত গত ফেব্রুয়ারিতে ভাড়াটে খুনি দিয়ে পান্নুনকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তিনটি ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার করেন।

কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর গুপ্তকে ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হতে পারে।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিখিল গুপ্ত। তিনি তার বক্তব্যে অনুতাপ প্রকাশ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর অহিংস আদর্শ থেকে বিচ্যুত হওয়ার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘পান্নুনের কাছে আমি দুঃখিত। যেসব সম্প্রদায়ের ক্ষতি করেছি, তাদের জন্য দুঃখিত। নিজের পরিবারের কাছেও আমি ক্ষমাপ্রার্থী।’

শুনানিতে মার্কিন আইনজীবীরা জানান, ভারতের সরকারি কর্মকর্তা বিকাশ যাদবের সঙ্গে মিলে পান্নুনকে হত্যার পরিকল্পনা করেন নিখিল গুপ্ত।

এ উদ্দেশ্যে একজন ভাড়াটে খুনির কাছে ১৫ হাজার ডলার নগদ অর্থ পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছিল। তবে যাকে খুনি হিসেবে নিয়োগের চেষ্টা করা হয়েছিল, তিনি আসলে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন ছদ্মবেশী কর্মকর্তা ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীতে রেড ক্রিসেন্টের যুব সদস্যদের ‘সেফার এক্সেস’ ওরিয়েন্টেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


নীলফামারীতে রেড ক্রিসেন্টের যুব সদস্যদের ‘সেফার এক্সেস’ ওরিয়েন্টেশন শুরু

নীলফামারী, ২১ নভেম্বর ২০২৬ : আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নীলফামারী ইউনিটের যুব সদস্যদের জন্য ‘সেফার এক্সেস’ শীর্ষক দু’দিনের একটি ওরিয়েন্টেশন কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার সকালে স্কাউট ভবনে এই ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটির নীলফামারী ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নীলফামারী ইউনিটের সেক্রেটারী মীর সেলিম ফারুক, ইউনিট লেভেল কর্মকর্তা মো. ফজলুল করিম এবং যুব প্রধান মো. ইসমাইল হোসেন।

ইউনিট লেভেল কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, এই কার্যক্রমের মাধ্যমে নিরাপত্তা সচেতনতা, ঝুঁকি বিশ্লেষণ এবং নিরাপদ ও কার্যকরভাবে দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধির বিষয়ক ধারণা প্রদান করা হবে।

এই দুই দিনব্যাপী প্রশিক্ষণে ৩০ জন যুব সদস্য অংশগ্রহণ করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে ‘জিটিএ সিক্স’ ভাঙল রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে ‘জিটিএ সিক্স’ ভাঙল রেকর্ড

অ্যাকশন-অ্যাডভেঞ্চার ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (GTA VI) মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন জগতের ইতিহাসে সবচেয়ে বড় সূচনা ঘটিয়েছে। এই আয় গেমটিকে আগের সব রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ করে দিয়েছে, এমনকি ‘গ্র্যান্ড থেফট অটো ফাইভ’ (GTA V)-এর গড়া মাইলফলককেও।

রকস্টার গেমস, গেমটির নির্মাতা প্রতিষ্ঠান, জানিয়েছে যে জিটিএ সিক্সের প্রি-রিলিজ ও মুক্তির প্রথম দিনের বিক্রি মিলিয়ে মোট ৩ কোটি ২৫ লাখ কপি বিক্রি হয়েছে। গেমটি বিশ্বজুড়ে ব্যাপক উন্মাদনা ও সমালোচকদের প্রশংসার মধ্যে বাজারে এসেছে।

প্রথম দিনে জিটিএ সিক্স-এর আয় ২০১৩ সালে মুক্তি পাওয়া জিটিএ ফাইভ-এর প্রথম দিনের আনুমানিক ৮০ কোটি ডলার আয়ের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। ২৪ ঘণ্টার এই আয় মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির বিশ্বব্যাপী আজীবন বক্স অফিস আয় (প্রায় ২.৯৪ বিলিয়ন ডলার)-কেও ছাড়িয়ে গেছে।

গল্প, নির্মাতা ও গেমারদের উন্মাদনা

কাল্পনিক ভাইস সিটি শহরকে কেন্দ্র করে তৈরি এই গেমের কাহিনি দুই অপরাধী চরিত্র—লুসিয়া ও জেসন ব্লিৎজ-কে ঘিরে আবর্তিত হয়েছে। রকস্টার গেমসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট স্যাম হাউজার এই মুক্তিকে স্টুডিওর জন্য একটি ‘নতুন অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছেন।

রকস্টার গেমসের মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাক্টিভ, যারা ‘রেড ডেড রিডেম্পশন’ ও ‘এনবিএ টু-কে’-এর মতো জনপ্রিয় সিরিজের প্রকাশক, এই গেমের নির্মাণে প্রায় ১ বিলিয়ন ডলার খরচ করেছে। এই খরচ এটিকে অন্যতম ব্যয়বহুল বিনোদন প্রকল্পে পরিণত করেছে।

গেমটি টানা খেলতে নাকি অনেক গেমার অফিস থেকে ছুটি নিয়েছেন এবং সঙ্গীদের সাথে ‘চুক্তি’ করার মতো ঘটনাও শোনা গেছে।

প্রি-অর্ডার ও সামনের পরিকল্পনা

গত জুনে গেমটির প্রি-অর্ডার শুরু হলেও বিক্রির সংখ্যা গোপন রাখা হয়েছিল। তবে আগস্টে ‘জিটিএ সিক্স: অ্যান এক্সটেন্ডেড লুক’ শিরোনামের প্রচারমূলক ট্রেলার প্রকাশের পর প্রি-অর্ডার সংখ্যা ছয় গুণ বেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে বিনিয়োগকারীরা এখন গেমটির পিসি সংস্করণ এবং নতুন জিটিএ অনলাইন চালুর বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন। অনেক বিশ্লেষকের মতে, ২০২৭ সালে এই দুটিই আসতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%