০৫:৪১ পি.এম
যুক্তরাষ্ট্রে বসবাসকারী শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে ১৯ বছর ৭ মাসের কারাদণ্ড প্রদান করেছে মার্কিন আদালত।
মার্কিন আদালতের বিচারক ভিক্টর মাররো শুক্রবার (২১ নভেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে এই সাজা ঘোষণা করেন। ৫৫ বছর বয়সী নিখিল গুপ্ত গত ফেব্রুয়ারিতে ভাড়াটে খুনি দিয়ে পান্নুনকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তিনটি ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার করেন।
কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর গুপ্তকে ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হতে পারে।
আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিখিল গুপ্ত। তিনি তার বক্তব্যে অনুতাপ প্রকাশ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর অহিংস আদর্শ থেকে বিচ্যুত হওয়ার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘পান্নুনের কাছে আমি দুঃখিত। যেসব সম্প্রদায়ের ক্ষতি করেছি, তাদের জন্য দুঃখিত। নিজের পরিবারের কাছেও আমি ক্ষমাপ্রার্থী।’
শুনানিতে মার্কিন আইনজীবীরা জানান, ভারতের সরকারি কর্মকর্তা বিকাশ যাদবের সঙ্গে মিলে পান্নুনকে হত্যার পরিকল্পনা করেন নিখিল গুপ্ত।
এ উদ্দেশ্যে একজন ভাড়াটে খুনির কাছে ১৫ হাজার ডলার নগদ অর্থ পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছিল। তবে যাকে খুনি হিসেবে নিয়োগের চেষ্টা করা হয়েছিল, তিনি আসলে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন ছদ্মবেশী কর্মকর্তা ছিলেন।
আরও পড়ুন: পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন: ন্যাটোর প্রতিক্রিয়া কি হবে?
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন