ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

রাশিয়ার হামলায় বিদ্যুৎ ও পানিহীন ইউক্রেনের একাধিক অঞ্চল


রাশিয়ার হামলায় বিদ্যুৎ ও পানিহীন ইউক্রেনের একাধিক অঞ্চল

রুশ বাহিনী ইউক্রেনের প্রতিরক্ষা খাতকে সহায়তা প্রদানকারী একাধিক বিদ্যুৎ উপকেন্দ্র এবং সামরিক সরঞ্জাম ও জ্বালানি পরিবাহী জাহাজে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই তথ্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস (TASS) নিশ্চিত করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, ইউক্রেনীয় সামরিক বাহিনীর রসদ সরবরাহ ও প্রতিরক্ষা শিল্পকে সচল রাখার জন্য জ্বালানি নেটওয়ার্ক লক্ষ্য করে এসব ড্রোন হামলা অব্যাহত রয়েছে।

হামলার মূল লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে, দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ভোলনোগোর্স্কে ৩৩০ কেভি (kV) এবং পলতাভা অঞ্চলের ক্রেমেনচুকে ১৫৪ কেভি ক্ষমতার দুটি প্রধান বৈদ্যুতিক উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিভ অঞ্চলের পেরিয়াসলাভ ও ইয়াগোতিনে দুটি ১১০ কেভি বৈদ্যুতিক উপকেন্দ্রে আঘাত হানা হয়েছে।

আরও পড়ুন: উড়ার আগে এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাইয়ের হুমকি, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক

একই সময়ে, কৃষ্ণসাগরের ওডেসা উপকূলের উত্তর-পূর্বে ইউক্রেনীয় বাহিনীর জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনকারী একটি বাল্ক কার্গো জাহাজ এবং জ্বালানিবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে রাশিয়া। ওডেসার পূর্বে দ্বিমুখী ব্যবহারের (Dual-use) পণ্যবাহী আরও একটি কার্গো জাহাজ রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ইউক্রেন জুড়ে ক্ষয়ক্ষতি ও বিদ্যুৎ সংকটের চিত্র ফুটে উঠেছে। ইউক্রেনের রাজ্য জরুরি সেবা সংস্থা জানিয়েছে, কিরোভোগ্রাদ অঞ্চলের গোলোভানেভস্কি জেলায় একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

পলতাভা অঞ্চলের প্রশাসনিক প্রধান ভিটালি ডিয়াকভনিচ জানান, পলতাভস্কি জেলার একটি জ্বালানি কেন্দ্র এবং ক্রেমেনচুকের একটি শিল্প প্রতিষ্ঠানে সরাসরি আঘাত লেগেছে। হামলার পর পলতাভার একটি বড় অংশজুড়ে বিদ্যুৎ ও পানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রশাসনিক প্রধান অ্যালেক্সান্ডার গানঝা নিশ্চিত করেছেন যে, ক্রিভয় রগ ও ভোলনোগোর্স্ক শহরের বেশ কয়েকটি অবকাঠামো এবং শিল্পপ্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: তাস।

আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ২ ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ২ ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রথম ইনকোর্স পরীক্ষা শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৬ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরীক্ষার নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে উভয় পরীক্ষাটি সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য যারা পূর্বে পরীক্ষায় অংশগ্রহণ করেননি, তাদের জন্যও এই শিক্ষাবর্ষের নিয়ম প্রযোজ্য হবে। ইনকোর্স পরীক্ষায় ১০ এবং অ্যাসাইনমেন্টে ৫ নম্বর নির্ধারিত রয়েছে। উভয় পরীক্ষায় পৃথকভাবে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।

এছাড়া, ক্লাসে কমপক্ষে ৬০ শতাংশ উপস্থিতি থাকতে হবে এবং উপস্থিতির জন্য ন্যূনতম ৩ নম্বর পেতে হবে। এসব শর্ত পূরণ না হলে শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের জন্য যোগ্য বিবেচিত হবেন না। দুটি ইনকোর্স পরীক্ষার নম্বরের গড় করে অনলাইনে জমা দিতে হবে।

নম্বর এন্ট্রির নির্দিষ্ট সময় পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। নির্ধারিত সময়ের পর নম্বর এন্ট্রির সুযোগ থাকবে না এবং অনলাইন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে যাদের ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি করা থাকবে, কেবল তাদের নামই ২০২৬ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্ত হবে।

আগে পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হওয়া এবং মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নতুন করে ইনকোর্স পরীক্ষা দিতে হবে না। তাদের পূর্বের ইনকোর্স নম্বর স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করবে এবং শিক্ষকেরা উত্তরপত্র মূল্যায়ন করবেন। ইনকোর্স, অ্যাসাইনমেন্ট ও ক্লাসে উপস্থিতির নম্বর অনলাইনে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। একবার নম্বর ইনপুট দেওয়ার পর তা পরিবর্তন বা পুনরায় ইনপুট দেওয়ার সুযোগ থাকবে না।

এছাড়া, দুটি ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র পৃথক প্যাকেটে সংরক্ষণ করে একসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র অথবা গাজীপুর ক্যাম্পাসে পাঠাতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে অগ্নিসংযোগ, দুর্বৃত্ত শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


মিরপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে অগ্নিসংযোগ, দুর্বৃত্ত শনাক্ত

রাজধানীর মিরপুরের পল্লবীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টার পর মিরপুর ১২ নম্বর সেকশনের ফুলকলি মোড়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টির মধ্যে কয়েকজন দুর্বৃত্ত বাস দুটিতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। এ অগ্নিকাণ্ডের ফলে বিকল্প পরিবহনের একটি বাসের ভেতরের সব আসন ও বডি সম্পূর্ণরূপে পুড়ে যায়। অপরদিকে, অভিজাত পরিবহনের বাসটিও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানিয়েছেন, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন মাধ্যমের সাহায্যে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে নাশকতা ঠেকাতে মাঠে পুলিশ-বিজিবি-এসআরবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


নারায়ণগঞ্জে নাশকতা ঠেকাতে মাঠে পুলিশ-বিজিবি-এসআরবি

নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক, সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এবং কাঁচপুর শিল্প এলাকার কারখানাগুলোতে শ্রমিকরা স্বাভাবিক ও নিরবচ্ছিন্নভাবে উৎপাদনে অংশ নিচ্ছেন। প্রতিদিনের মতো আজ সকালে শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কর্মস্থলে যোগদান করেন।

তবে সামগ্রিক পরিস্থিতি যেন অশান্ত না হয়, সে জন্য শিল্প এলাকা ও মহাসড়কগুলোতে যৌথ বাহিনীর নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, ফতুল্লা ও বিসিক শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলায় ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং দুটি বিশেষ টহল দল মাঠে রয়েছে।

শিল্পাঞ্চল ও মহাসড়কের নিরাপত্তায় বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মো. আরাফাত জানান, তৈরি পোশাকশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলনের পর নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। নাশকতা বা অপ্রীতিকর ঘটনার তাৎক্ষণিক আশঙ্কা না থাকলেও সতর্কতা হিসেবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবির টহল অব্যাহত থাকবে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নারায়ণগঞ্জ-৪-এর পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ জানান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, আনসার, এসআরবি ও জেলা প্রশাসনের সমন্বয়ে তারা যৌথভাবে কাজ করছেন। বেশিরভাগ কারখানায় স্বাভাবিক উৎপাদন চলছে। যেসব কারখানায় বেতন-ভাতা বা কর্মপরিবেশ নিয়ে অভ্যন্তরীণ ক্ষোভ রয়েছে, তা সমাধানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কাজ করছে।

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে লরিতে আগুন, গ্রেপ্তার ৯

এদিকে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা–নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি কড়ইতলা এলাকায় একটি পণ্যবাহী লরির চাকায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে কেটে পড়ে দুর্বৃত্তরা।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, চালক ও তার সহকারী গাড়িতে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে তাৎক্ষণিক আগুন নেভাতে সক্ষম হন, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে লরিটি রক্ষা পায়। সিসিটিভি ফুটেজ দেখে নাশকতাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এ ছাড়া নাশকতার পরিকল্পনা ও মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে একই রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশেদ খানের অভিযোগ, জামায়াত-শিবির আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


রাশেদ খানের অভিযোগ, জামায়াত-শিবির আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান মন্তব্য করেছেন যে, জামায়াত-শিবির আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে। তিনি অভিযোগ করেছেন যে, জামায়াত-শিবির আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান না নিয়ে বরং এসব কর্মকাণ্ডকে স্বাভাবিক করার চেষ্টা করছে।

তিনি বুধবার (১১ নভেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে এই বক্তব্য প্রকাশ করেন।

রাশেদ খান তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ‘আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে শক্তভাবে মাঠে না নেমে জামায়াত-শিবির সস্তা ডায়ালগ দিতে শুরু করেছে যে, ‘নিষিদ্ধ আ.লীগ কর্তৃক বাসে আগুন দেওয়ার গোয়েন্দা তথ্য কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নেই?’ তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীর অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে বিবৃতি দিয়েছে। এভাবে জামায়াত-শিবির সুকৌশলে আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে।

পোস্টে তিনি আরও লেখেন, ‘আচ্ছা, অতীতে যে সাদিক কায়েম শিবিরের ঢাবি শাখার সভাপতি থাকাবস্থায় গুপ্ত হয়ে ছাত্রলীগ করত, এটা কি শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামাল জানতো? আর সারা দেশে জামায়াত-শিবিরের অনেকে যে গুপ্তবেশে ছাত্রলীগ-আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল, এই গোয়েন্দা তথ্য কি আওয়ামী ফ্যাসিস্টদের কাছে ছিল? ছিল না।’

তিনি বলেন, ‘সুতরাং একটা দলের গুপ্ত পলিসিসহ চোরাগোপ্তা আক্রমণ সংক্রান্ত সব তথ্য গোয়েন্দা সংস্থা কিংবা সাংবাদিকদের কাছেও থাকে না। তবে শিবিরের অনেকে যেহেতু ছাত্রলীগ করতো, তারা অতীতের ন্যায় ছাত্রলীগের সাথে মিশে গিয়ে আওয়ামী দুর্বৃত্তদের চোরাগোপ্তা সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে সরকারের কাছে আগাম তথ্য লিক করতে পারে!’

তিনি লেখেন, ‘তবে একটা বিষয় পরিষ্কার যে, আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির। ছাত্রলীগ-আওয়ামী লীগ এখন জামায়াতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। আর জামায়াত-শিবির দল ভারী করতে আওয়ামী দুর্বৃত্তদের দলে জায়গা করে দিচ্ছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘ছাত্রলীগের অনেকে শিবিরের ছায়াতলে গিয়ে বলার চেষ্টা করছে যে, ‘কায়দা করে বেঁচে থাকতে ছাত্রলীগ করতাম, কিন্তু আসলে তো পরিবারের চৌদ্দ গোষ্ঠী জামায়াত-শিবির!’ জুলাই গাদ্দার মেজর আক্তারুজ্জামানকে যেভাবে জামায়াত আশ্রয় দিয়ে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করে তুলেছে...! আর ঠিক এ কারণেই আ.লীগের অপতৎপরতা ও অগ্নিসন্ত্রাস দমনে ঐ অর্থে জামায়াত-শিবিরের শক্ত কোনো ভূমিকা নেই এবং এই মুহূর্তে জামায়াত-শিবির শক্তভাবে মাঠেও নামবে না।

রাশেদ খান লেখেন, ‘এর পিছনে দুটি কারণ থাকতে পারে; প্রথমত, জামায়াত-শিবিরের চিন্তা এমন যে, আ.লীগ মাঠে নেমে বিশৃঙ্খলা করলে বিএনপি সরকার দুর্বল হবে। আর সরকার দুর্বল হয়ে পড়লে সরকারের কাছে বিরোধী দল হিসেবে জামায়াত-শিবিরের কদর বাড়বে এবং সরকার তখন আ.লীগ দমনে বিরোধী দলের সহযোগিতা চাইবে। আর সে সময় জামায়াত-শিবির এটাকে বার্গেনিং টুল/দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করবে এবং বিরোধী দলে থেকে সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ স্টেক রাখতে প্রতিনিয়ত ছড়ি ঘোরাবে।’

তিনি বলেন, ‘সরকারি দল বিরিয়ানি খাচ্ছে আর আমাদের চকলেট ধরিয়ে দিচ্ছে’ মিয়া গোলাম পরওয়ারের এই বক্তব্য বিশ্লেষণ করলে তো সব উত্তর পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয়ত, সাম্প্রতিককালে একটি দেশের গোয়েন্দা কর্মকর্তার সাথে মিয়া গোলাম পরওয়ার, এটিএম মা’ছুমসহ জামায়াতের প্রতিনিধিদল বৈঠক করেছে। যেহেতু বৈঠকের বিষয়টি জামায়াত অস্বীকার করেছে, এই অস্বীকার করার কারণেই জামায়াত বড় ধরনের ট্রাপে পড়ে গেছে।’

তিনি লেখেন, ‘ধারণা করা যায় সেখানে এমন আলোচনা হয়েছে যে, আপনারা জাতীয় সংসদের বিরোধীদল, সারাক্ষণ আ.লীগের বিরোধিতা করে আপনাদের ফায়দা কী? বরং আ.লীগের কাজ তারা করুক, আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে জামায়াত সম্মত না হলে, আ.লীগের বিষয়ে এতো নমনীয় হওয়ার কথা নয়।’

‘তবে প্রথম বা দ্বিতীয় পর্যবেক্ষণের মধ্যে যেটিই হোক না কেন, জামায়াত-শিবিরের এই খায়েশ কখনোই পূরণ হবে না। বাংলাদেশপন্থী শক্তিকে সাথে নিয়ে আওয়ামী অপশক্তিকে মোকাবিলা করার লড়াই বিএনপি চালিয়ে যাবে, ইনশাআল্লাহ। রাজনৈতিক ফায়দা নিতে বিএনপি সরকারকে দুর্বল করার আওয়ামী-জামায়াতি ষড়যন্ত্রকে সম্মিলিতভাবেই রুখে দিতে হবে। আর এ কারণে চলতি নভেম্বরসহ আগামী ডিসেম্বর ও জানুয়ারি টানা ৩ মাস ফ্যাসিবাদ দমনের মাস হিসেবে রাজপথে শক্তভাবে প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%