ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল স্পেনে অনুষ্ঠিত হবে: স্পেন ফুটবল প্রধান


২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল স্পেনে অনুষ্ঠিত হবে: স্পেন ফুটবল প্রধান

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল স্পেনে অনুষ্ঠিত হবে, এই তথ্য পুনর্ব্যক্ত করেছেন স্পেনের ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রধান রাফায়েল লুসান। তিনি জানান, যদিও তাঁর দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, স্পেনের আয়োজক হওয়ার দাবি প্রত্যাহার করার কোনো পরিকল্পনা তাঁর নেই।

স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে। তবে ফাইনাল কোথায় হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ২০২৮ সালে।

ফাইনাল আয়োজনের জন্য স্পেনের পছন্দের স্থান হচ্ছে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম। পর্তুগালের কোনো উপযুক্ত স্টেডিয়াম নেই, তবে মরক্কো কাসাব্ল্যাঙ্কার কাছে নির্মাণাধীন ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার হাসান দ্বিতীয় স্টেডিয়ামে ফাইনাল আয়োজনের প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা

মাদ্রিদের উপকণ্ঠে আরএফইএফের সিউদাদ দেল ফুটবল সম্মেলনে লুসান বলেন, “ফাইনাল স্পেনে আয়োজনের বাইরে আমাদের অন্য কোনো পরিকল্পনা নেই।”

তিনি আরও উল্লেখ করেন, “স্পেনের কাছ থেকে আয়োজক হওয়ার দাবি প্রত্যাহারের বিষয়টি আমি এখন বিবেচনাই করছি না। কারণ, স্পেন ফাইনাল আয়োজন করবে না এমন সম্ভাবনা আমাদের আলোচনায় নেই।”

ডানপন্থী পিপলস পার্টির নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহোর বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে লুসান এসব মন্তব্য করেন।

৫ নভেম্বর এক টেলিভিশন সাক্ষাৎকারে ফেইহো বলেছিলেন, ২৯ নভেম্বরের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী হলে মরক্কোকে বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দায়িত্ব দেওয়া হলে স্পেনের আয়োজক হওয়ার দাবি প্রত্যাহারের পক্ষে অবস্থান নেবেন তিনি।

আরও পড়ুন: দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পায়নি বাংলাদেশ

লুসান বলেন, বিষয়টি সম্পূর্ণ কাল্পনিক। তিনি আরও বলেন, “এমন কোনো ধারণারই অস্তিত্ব নেই।” ফিফার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব মহাদেশগুলোর মধ্যে পর্যায়ক্রমে বণ্টনের ঐতিহ্য উল্লেখ করে তিনি বলেন, ফাইনাল আয়োজনের দায়িত্ব “ইউরোপীয় মহাদেশেরই প্রাপ্য।”

লুসান জানান, টুর্নামেন্টের ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করা স্পেনের বিভিন্ন স্টেডিয়াম পরিদর্শনে গত সপ্তাহে ফিফার কারিগরি বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল দেশটিতে এসেছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সব লাইটে সেন্সর লাগানোর নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সব লাইটে সেন্সর লাগানোর নির্দেশনা

৩০ নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সরের আওতায় আনার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। একইসঙ্গে, বিদ্যুতের অপচয় রোধ এবং সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সোনালী ব্যাংক লিমিটেডের শাখায় পৃথক সাব-মিটার স্থাপন ও চালু করার জন্য গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলডি হলে পৃথক সাব-মিটার স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত কমিটির তৃতীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা সম্পর্কে ডিপিডিসির মাধ্যমে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়। এ সময় সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সোলার প্যানেল স্থাপনের জন্য উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সোলার পাওয়ার সিস্টেমের উপযুক্ত সক্ষমতা নির্ধারণ এবং এ সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দকৃত সংসদ ভবন এলাকার (ফারহান ফাইয়াজ) খেলার মাঠের বরাদ্দ, চুক্তি এবং এ সংক্রান্ত ১৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের বিষয়ে ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত বিষয়াদি যাচাইয়ের জন্য একটি সাব-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য মো. আশরাফ উদ্দিন এমপি ও মারদিয়া মমতাজ এমপির সমন্বয়ে গঠিত সাব-কমিটিতে জাতীয় সংসদ সচিবালয়ের একজন প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের একজন প্রতিনিধি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন। সাব-কমিটিকে আগামী সভায় এ বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গণপূর্ত অধিদপ্তরের পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব ফিলিং স্টেশন-এর ব্যবহার ও পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে পার্লামেন্ট মেম্বার ক্লাব সংশ্লিষ্ট ইজারাদাতা ও ইজারাগ্রহীতার মধ্যে সম্পাদিত চুক্তিনামাটি পুনর্বিবেচনার বিষয়ে কমিটির পক্ষ থেকে আপত্তি জানানো হয়। একইসঙ্গে, চুক্তিনামাসহ বিষয়টি অবিলম্বে জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া, ডিপিডিসির মাধ্যমে সোলার পাওয়ার সিস্টেম চালুর লক্ষ্যে প্রণীত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ও কারিগরি সমীক্ষা কমিটির কাছে সন্তোষজনক প্রতীয়মান না হওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় জরিপ (সার্ভে) সম্পন্ন করে প্রতিবেদন প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়। প্রস্তুতকৃত প্রতিবেদন আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কমিটির সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় কমিটির সদস্য ও সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম এবং মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির আহ্বান, অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে দক্ষ জনশক্তি নিয়োগের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


রাষ্ট্রপতির আহ্বান, অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে দক্ষ জনশক্তি নিয়োগের সুযোগ

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের জন্য বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রেও আহ্বান জানান।

আজ সকালে নবনিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত এবং ফিজি ও গায়ানার অনাবাসিক হাইকমিশনারগণ রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার সময় তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে। এই জনশক্তি বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, উৎপাদন ও সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।

তিনি অস্ট্রিয়া ও গায়ানায় চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের পাশাপাশি ফিজিতে অবকাঠামো নির্মাণ ও কৃষি খাতে আরও দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানান। এ ক্ষেত্রে স্বচ্ছ ও দক্ষতাভিত্তিক অভিবাসন ব্যবস্থা এবং প্রয়োজনীয় দ্বিপক্ষীয় সমঝোতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আজ সকালে প্রথমে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন অস্ট্রিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ড. রবার্ট জিস্ক। পরে গায়ানার হাইকমিশনার ধারামকুমার সীরাজ এবং সবশেষে ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি তাঁর কাছে পরিচয়পত্র পেশ করেন।

এর আগে সকালে হাইকমিশনার ও রাষ্ট্রদূতগণ বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাঁদের গার্ড অব অনার প্রদান করে। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশটির প্রেসিডেন্ট ড. আলেকজান্ডার ভ্যান ডার ব্যালেনের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে অস্ট্রিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর এবং সরাসরি বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বানও জানান তিনি।

এ সময় রাষ্ট্রদূত বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশকে স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদানে তাঁর দেশের আগ্রহের কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার জন্য পররাষ্ট্র সচিবকে নির্দেশনা দেন।

গায়ানার হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সাম্প্রতিক নির্বাচনে গায়ানার প্রেসিডেন্ট ড. মোহাম্মেদ ইরফান আলী পুনর্নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

তিনি গায়ানার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে গায়ানায় বাংলাদেশের ওষুধ রপ্তানি সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন।

ফিজির হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে কৃষি, বাণিজ্য, পর্যটন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সুনীল অর্থনীতি ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এবং সমুদ্র ও নৌবিষয়ক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সাক্ষাৎকালে হাইকমিশনার ও রাষ্ট্রদূতগণ বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি নবনিযুক্ত রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আশা প্রকাশ করেন, তাঁদের দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আহমেদ তিবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আহমেদ তিবি

ইসরাইলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন আহমেদ তিবি, যিনি দেশটির রাজনৈতিক জোট জয়েন্ট লিস্টের চেয়ারম্যান।

তিবি তা’আল পার্টির নেতা হিসেবে পরিচিত। উল্লেখ্য, তার দল জয়েন্ট লিস্ট জোটের একটি গুরুত্বপূর্ণ শরিক।

গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে ইসরাইলে ()

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে বসেই হত্যার ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


সংসদে বসেই হত্যার ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

জাতীয় সংসদে বসে মোবাইল ফোনের মাধ্যমে হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু।

তিনি জানান, গত আট থেকে ১০ দিন ধরে তিনি বিভিন্ন ধরনের হুমকি পাচ্ছেন। সম্প্রতি, এসব হুমকি চরম পর্যায়ে পৌঁছেছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এই ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব অভিযোগ করেন।

মাহমুদা মিতু বলেন, দেশে ককটেল হামলা ও বিভিন্ন বিশৃঙ্খলার সূচনা হওয়ার পর থেকে হুমকির মাত্রা বৃদ্ধি পেয়েছে। প্রথমে তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। তবে গত দুই দিন ধরে সংসদে প্রতিদিন সন্ধ্যার বিরতির সময় একটি সংঘবদ্ধ চক্র বিকৃত ভাষায় তাকে হত্যা ও ধর্ষণের হুমকি প্রদান করছে।

এই সংসদ সদস্য ঘটনাটিকে বিচ্ছিন্ন হিসেবে দেখার জন্য প্রস্তুত নন। তার মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে পড়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এর ফলে, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরাও বর্তমানে হুমকির সম্মুখীন হচ্ছেন। তিনি নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

হুমকির ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার পাশাপাশি কূটনৈতিক ব্যর্থতার বিষয়টিও উল্লেখ করেন এই সংসদ সদস্য। তিনি দাবি করেন, ভারত থেকে উসকানি দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। এ বিষয়ে তার কাছে কিছু নথি ও ফোনকলের স্ক্রিনশট রয়েছে।

মাহমুদা মিতু ভারতীয় হাইকমিশনারকে তলব করে ব্যাখ্যা চাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভারতের মাটি ব্যবহার করে দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে সরকারকে জবাবদিহি করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরু করার দাবিও জানান তিনি।

তিনি নিজের জন্মস্থান ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের দুটি কমিটি ঘোষণার প্রসঙ্গ টেনে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এসব কার্যক্রম সম্ভব হয়নি বলে জানানো হয়েছিল। অথচ নির্বাচিত সরকারের সময় এমন ঘটনা ঘটছে, যা লজ্জাজনক এবং দেশের সাধারণ মানুষের জন্য হুমকিস্বরূপ।

তিনি আরও বলেন, একজন সংসদ সদস্যকে নিরাপত্তার জন্য থানায় এসে জিডি করতে হচ্ছে, এটি অত্যন্ত লজ্জাজনক। জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীরাও বিভিন্নভাবে হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মাহমুদা মিতু। তিনি জানতে চান, তার কাছে থাকা নথি নিয়ে ভারত সরকারকে তলব করা হবে কি না এবং কূটনৈতিকভাবে বিষয়টি কীভাবে মোকাবিলা করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%