মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং
০৮:৩১ পি.এম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, বিচার ব্যবস্থায় যারা অবস্থান করে, আওয়ামী লীগ তাদেরকেও কিনে ফেলে।
তিনি বলেন, "আওয়ামী লীগ যে ইতিহাস সৃষ্টি করে গেছে, সেই ইতিহাসের পুনরাবৃত্তি আমরা হতে দেব না।" তিনি আরও উল্লেখ করেন, "তাদের প্রতিমন্ত্রীর যে ৫০০ বাড়ি, তাদের নেতার ছেলে ইহুদি বিয়ে করে আমেরিকাতে কয়েকটি বিশাল প্রাসাদ গড়ে তুলেছে।" স্পিকার বলেন, "এদের যে কি ধন-সম্পত্তি কল্পনা করতে পারবেন না। আসলে এগুলো হলো চোর। চুরি করে আর লুটপাট করে নিয়ে গেছে।"
মঙ্গলবার (২০ অক্টোবর) লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সংবর্ধনার আয়োজন করে লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি।
হাফিজ উদ্দিন বলেন, "এদের (আওয়ামী লীগ নেতা) টাকার এত শক্তি, এদেরকে শাস্তি দেয়াও খুব মুশকিল। সবকিছু তারা কিনে ফেলে। বিচার ব্যবস্থায় যারা থাকে তাদেরকেও কিনে ফেলে।" তিনি উল্লেখ করেন, "তাদের বিরুদ্ধে মামলাও শক্তভাবে করা হয় না। বিদেশের সরকারগুলোও ভাবে যে, হাজার হাজার কোটি টাকা আমার দেশে আনছে, আমার দেশে বিনিয়োগ করতেছে, আমার দেশে মিল-ফ্যাক্টরি করছে, ওরাও চুপ করে বসে থাকে।"
স্পিকার বলেন, "বিশ্বব্যবস্থায় নানা অনৈতিক কাজকর্ম হয়, সেগুলোতে প্রথম সারিতে আছে এই বাংলাদেশের আওয়ামী লীগের নেতারা। তারা যে বিশাল লুটপাট করে গেছে, রাজার হালে এরা বিদেশে আছে।" তিনি বলেন, "ভারতে প্রসাদের মধ্যে থাকে, আমেরিকাতেও বড় বড় প্রাসাদ আছে। কানাডার বেগমপাড়া এলাকায় শত শত বাড়ি আছে আওয়ামী লীগের এমপিদের।"
তিনি ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংশোধনের আহ্বান জানিয়ে বলেন, "ইতোমধ্যেই দেখেছেন ঢাকায় একজন মহিলা এমপির নাম উঠে এসেছে, তার বিরুদ্ধে অভিযোগ এসেছে একটা হাসপাতাল দখল করার জন্য।" তিনি উল্লেখ করেন, "তাকে প্রধানমন্ত্রী পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন গতকালকে বা পরশুদিন সাদেক হোসেন খোকার ছেলে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, তিনিও পদত্যাগ করেছেন।"
স্পিকার বলেন, "ইশরাক হোসেন কাজটা ভালোই করেছেন।" তবে তিনি বলেন, "তবে তার হাতে অস্ত্র নেয়াটা ঠিক হয় নাই, এটা মানায় না।" তিনি বলেন, "সরকারের প্রতিমন্ত্রী, তার সাথে তো বডিগার্ড আছে, পুলিশ বাহিনী যদি দুর্বল হয় দলীয় কর্মী বাহিনী যেতে পারে। কিন্তু একজন নেতা, মন্ত্রী পর্যায়ের, তাদের হাতে অস্ত্র আইনি হোক কি বেআইনি হোক, এটা শোভা পায় না।"
স্পিকার বলেন, "আমাদের জন্য এই গত ১৫-১৬ বছর ছিল এক মসীদৃপ্ত কলঙ্কময় অধ্যায়।" তিনি বলেন, "এরকম লুটপাট পৃথিবীর কোনো দেশে রাজনৈতিক নেতারা করতে পারে নাই, যেটা আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তার এই সন্ত্রাসী এমপিগুলো গত ১৫ বছরে করে গিয়েছে।"
তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার দেড় বছর ছিল, বিএনপি সরকারেরও তো প্রায় এক বছর হচ্ছে, এখন পর্যন্ত কারও তো বাড়িটাড়ি উঠে নাই কোনো জায়গায়।" তিনি বলেন, "বিদেশে যাওয়ার সুযোগ পায় নাই, লুটপাট করার সুযোগ পায় নাই, মাঝখান থেকে অন্যায় করলে মন্ত্রিত্ব, এমপিত্ব চলে যাচ্ছে। সুতরাং আমরা ন্যায়বিচারের একটা দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই।"
সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় নেতারা।
সভায় শুরুতে উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদক স্পিকারকে ধানের শীষ প্রতীকের সোনার স্মারক দেন।
এছাড়া ইউনিয়ন পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে স্পিকারে ফুলের শুভেচ্ছা জানান। সভায় দরিদ্রদের মধ্যে সরকারি সহায়তার চেক বিতরণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারতের জাতীয় দলে নিয়মিতভাবে সুযোগ পাচ্ছেন না বৈভব সূর্যবংশী। তবে নিউজিল্যান্ড এই কিশোর ব্যাটসম্যানকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে কিউইরা ভারতের বিস্ময় বালককে থামানোর জন্য পরিকল্পনা তৈরি করেছে। পেসার জেকব ডাফি এ তথ্য জানিয়েছেন।
১৫ বছর বয়সী বৈভব আইপিএলে ব্যাট হাতে ঝড় তুলে ক্রিকেট বিশ্বে আলোচনায় এসেছেন। গত জুনে ভারতের জাতীয় দলে ডাক পাওয়ার পর থেকে তিনি দলের সঙ্গে থাকলেও নিয়মিত একাদশে জায়গা পাচ্ছেন না। অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন ও ইশান কিষাণের মতো ব্যাটসম্যানদের কারণে বাঁহাতি ওপেনারের জন্য একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে উঠেছে।
কিউই পেসার ডাফি বলেন, "প্রথমত, সে অবিশ্বাস্য প্রতিভাবান এক ক্রিকেটার। আইপিএলে সে ঝড় তুলেছে এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, সে খুবই আগ্রাসী শট খেলে কিন্তু তা করে চলেছে দারুণ ধারাবাহিকভাবে। প্রতিটি ম্যাচেই ২৫০ স্ট্রাইক রেটে খেলছে এবং খুব কমই এমন হয়েছে যে সে রান করেনি। এই ব্যাপারটি এমনিতেও অবিশ্বাস্য ব্যাপার।"
তিনি আরও বলেন, "সে ইংল্যান্ডে খেলেছে। সেখানকার কন্ডিশন তার জন্য ছিল ভিন্ন এবং তাকে চ্যালেঞ্জ জানানোর একটি উপায় সেটি। আমরা অবশ্যই তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছি এবং তাকে নিয়ে আমরা কী করতে চাই, তা নিয়ে আমাদের পরিকল্পনা তৈরি করেছি।"
ইংল্যান্ড সফরে তিন ম্যাচে ১৪, ১৩ ও ১৫ রান করে একাদশ থেকে বাদ পড়েছিলেন বৈভব। তবে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচে ১৮ বলে ফিফটি এবং আরেক ম্যাচে ৪৯ বলে ৮১ রান করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। এশিয়ান গেমসেও ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন এই তরুণ।
নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার আগেই জানিয়েছিলেন, বাউন্সি উইকেটে বৈভবের পরীক্ষা নিতে চান তারা। ডাফিও ক্রাইস্টচার্চের উইকেটে বাউন্স থাকার প্রত্যাশা করছেন।
আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। এরপর দুই দল পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্টেও মুখোমুখি হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেফতারকৃত আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে তার সহযোগী ও স্বজনরা। এই ঘটনায় উজ্জ্বল নামের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ রতন ব্যাপারী নামের ওই আসামিকে গ্রেফতার করে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে শহরের উত্তর চেলোপাড়া এলাকার দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। গ্রেফতার হওয়া রতন ব্যাপারী ওই এলাকার বাদল ব্যাপারীর ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, রতন ব্যাপারীর বিরুদ্ধে চুরি, মাদক এবং ডাকাতির প্রস্তুতি সহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, মঙ্গলবার দুপুরে দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ডে টহল দেয়ার সময় পাঁচ পকেটমার অপরাধের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ রতনকে আটক করার পর তার সহযোগী ও আশপাশে থাকা স্বজনরা পুলিশের ওপর হামলা চালান। তারা রতনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এতে এএসআই উজ্জ্বল আহত হন।
পরে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রতনকে থানায় নিয়ে যান। আহত এএসআই উজ্জ্বলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার আগে তাকে চিকিৎসা-পরবর্তী প্রয়োজনীয় ওষুধ এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সম্প্রতি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় খান সাইফুলের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এরপর তিনি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে সাইফুলের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত ১১ অক্টোবর সাইফুলকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামানের অধীনে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।
প্রায় ১০ দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার বাড়ি ফেরার আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খান সাইফুলের সঙ্গে হাসপাতালে গিয়ে সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ আমান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন)। তারা সাইফুলের শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা-পরবর্তী প্রয়োজনীয় ওষুধ ও আর্থিক সহায়তা তুলে দেন।
সাক্ষাৎকালে অন্যদের মধ্যে অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফউদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম. আর. হাসান এবং ছাত্রনেতা আব্দুল্লাহ আল মিসবাহ উপস্থিত ছিলেন।
২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের নির্মম নির্যাতনের শিকার হন ছাত্রদল নেতা খান সাইফুল। সেই নির্যাতনের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। এর আগে বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার নতুন তথ্য প্রকাশিত হয়েছে। মুম্বাই পুলিশের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হামলার পর অভিযুক্তরা মোটরসাইকেলে পালিয়ে গিয়ে তাদের কথিত নির্দেশদাতাদের কাছে ‘অপারেশন সম্পন্ন’ বলে বার্তা পাঠিয়েছিলেন।
পুলিশের ধারণা, হামলার পরিকল্পনা পূর্ব থেকেই করা হয়েছিল এবং এর সঙ্গে কারাগারে অবস্থানরত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নেটওয়ার্কের সম্পর্ক থাকতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল ম্যাচ খেলে ফেরার সময় টাইগার শ্রফের গাড়ির দিকে একাধিক গুলি চালানো হয়েছে।
এই ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন বিহারের বেগুসরাইয়ের ২২ বছর বয়সী হৃতিক ওরফে রোশন এবং হরিয়ানার ১৮ বছর বয়সী রেহান ও ফুল সিং।
অভিযুক্তদের সোমবার রাজস্থানের কোটায় গ্রেফতার করা হয় এবং পরে তাদের সড়কপথে মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামলাটির তদন্ত করছে মুম্বাই পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেল।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, গুলিবর্ষণের আগে ও পরে অভিযুক্তরা কথিত নির্দেশদাতাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন। হামলার পূর্বে টাইগার শ্রফের ফুটবল খেলার একটি ছোট ভিডিও তাদের কাছে পাঠানো হয়েছিল বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। ভিডিও পাওয়ার পর হামলা চালানোর অনুমতি দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের ধারণা, হামলার পর অভিযুক্তদের কাছ থেকে খবর পাওয়ার অপেক্ষায় ছিলেন কথিত নির্দেশদাতা অনিল পণ্ডিত ও তার সহযোগীরা। পরে সংবাদমাধ্যমে গুলিবর্ষণের খবর প্রকাশিত হলে তারা হামলার বিষয়টি নিশ্চিত করেন বলে অভিযোগ। এরপর আগে থেকে তৈরি করা একটি ফেসবুক পোস্ট ও অডিও ক্লিপ প্রকাশ করা হয় বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি।
তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে; আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত এগুলোকে অভিযোগ হিসেবেই বিবেচনা করতে হবে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, হামলা চালানোর জন্য তিন অভিযুক্তকে সম্মিলিতভাবে ৫০ হাজার রুপি অগ্রিম দেওয়া হয়েছিল। কাজ সফলভাবে সম্পন্ন হলে আরও অর্থ দেওয়ার প্রতিশ্রুতিও ছিল বলে অভিযোগ।
পুলিশের প্রাথমিক তদন্তে আরও দাবি করা হয়েছে, রেহান প্রায় দুই মাস আগে পাঞ্জাবের অমৃতসরে এক ব্যবসায়ীকে ভয় দেখানোর উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনায় জড়িত ছিলেন। ওই ঘটনার পরই অনিল পণ্ডিতের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
সূত্রের দাবি, টাইগার শ্রফকে লক্ষ্য করে হামলার জন্য রেহানকে অগ্রিম ৩৫ হাজার রুপি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। পাশাপাশি বিদেশে চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতিও ছিল।
রেহান আবার হৃতিককে হামলায় অংশ নেওয়ার বিনিময়ে অর্থ ও বিদেশে চাকরির প্রলোভন দিয়েছিলেন বলে অভিযোগ। এসব তথ্য যাচাই করছে পুলিশ।
হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে এক ব্যক্তি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করেন বলে দাবি করা হয়েছে। ওই ব্যক্তি নিজেকে অনিল পণ্ডিত পরিচয় দিয়ে হারমান সান্ধুর সঙ্গে হামলার দায় নেওয়ার কথা বলেন।
অডিওতে সালমান খানের সঙ্গে কাজ করা ব্যক্তিদেরও হুমকি দেয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে অডিওটির সত্যতা, বক্তার পরিচয় এবং কথিত গ্যাংয়ের সঙ্গে হামলার প্রকৃত যোগসূত্র তদন্ত করে দেখছে পুলিশ।
তদন্তকারীদের ধারণা, অনিল পণ্ডিত কারাগারে থাকা লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী হতে পারেন। তবে এ ঘটনায় তার ভূমিকা ও বৃহত্তর কোনো নেটওয়ার্কের সম্পৃক্ততা এখনো তদন্তাধীন।
মুম্বাই পুলিশের ভাষ্য অনুযায়ী, জুহুর ঘটনাস্থল থেকে পাঁচটি খালি কার্তুজের খোসা এবং দুটি জীবন্ত কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, অভিযুক্ত রেহানের ব্যবহার করা আগ্নেয়াস্ত্রে ত্রুটি দেখা দেওয়ার পর দুটি জীবন্ত কার্তুজ পড়ে যায়।
অভিযুক্তদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। তৃতীয় অভিযুক্ত যাত্রাপথে নিজের ফোন ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ। উদ্ধার করা ফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন তদন্তকারীরা।
ফোনের কল রেকর্ড, ছবি, ভিডিও এবং যোগাযোগের অ্যাপ বিশ্লেষণ করে হামলার আগে অভিযুক্তরা কোন কোন এলাকায় গিয়েছিলেন, কার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং সম্ভাব্য নির্দেশদাতাদের কাছে কী তথ্য পাঠিয়েছিলেন, তা জানার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, ফুটবল মাঠ ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। তদন্তকারীদের দাবি, কিছু ফুটেজে অভিযুক্তদের ঘটনাস্থল পর্যবেক্ষণ বা রেইকি করার সম্ভাব্য চিত্র পাওয়া গেছে। হামলার আগে অন্য কেউ ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করেছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি টাইগার শ্রফের দৈনন্দিন চলাফেরা, প্রকাশ্য অনুষ্ঠান ও ফুটবল খেলার সময়সূচি সম্পর্কে কারা জানতেন, সেই তথ্যও সংগ্রহ করছেন তদন্তকারীরা। এসব তথ্য হামলার পরিকল্পনায় ব্যবহার করা হয়েছিল কি না, তা জানার চেষ্টা চলছে।
তবে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার পেছনে কারা জড়িত, হামলার উদ্দেশ্য কী ছিল এবং লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে এর প্রকৃত সম্পর্ক কতটা—এসব প্রশ্নের চূড়ান্ত উত্তর এখনো মেলেনি। পুলিশের তদন্ত ও আদালতের প্রক্রিয়ায় বিষয়গুলো স্পষ্ট হবে।
সূত্র: এনডিটিভি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ