প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার আগে তাকে চিকিৎসা-পরবর্তী প্রয়োজনীয় ওষুধ এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সম্প্রতি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় খান সাইফুলের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এরপর তিনি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে সাইফুলের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত ১১ অক্টোবর সাইফুলকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামানের অধীনে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।
প্রায় ১০ দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার বাড়ি ফেরার আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খান সাইফুলের সঙ্গে হাসপাতালে গিয়ে সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ আমান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন)। তারা সাইফুলের শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা-পরবর্তী প্রয়োজনীয় ওষুধ ও আর্থিক সহায়তা তুলে দেন।
সাক্ষাৎকালে অন্যদের মধ্যে অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফউদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম. আর. হাসান এবং ছাত্রনেতা আব্দুল্লাহ আল মিসবাহ উপস্থিত ছিলেন।
২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের নির্মম নির্যাতনের শিকার হন ছাত্রদল নেতা খান সাইফুল। সেই নির্যাতনের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। এর আগে বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন