প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেফতারকৃত আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে তার সহযোগী ও স্বজনরা। এই ঘটনায় উজ্জ্বল নামের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ রতন ব্যাপারী নামের ওই আসামিকে গ্রেফতার করে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে শহরের উত্তর চেলোপাড়া এলাকার দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। গ্রেফতার হওয়া রতন ব্যাপারী ওই এলাকার বাদল ব্যাপারীর ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, রতন ব্যাপারীর বিরুদ্ধে চুরি, মাদক এবং ডাকাতির প্রস্তুতি সহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, মঙ্গলবার দুপুরে দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ডে টহল দেয়ার সময় পাঁচ পকেটমার অপরাধের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ রতনকে আটক করার পর তার সহযোগী ও আশপাশে থাকা স্বজনরা পুলিশের ওপর হামলা চালান। তারা রতনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এতে এএসআই উজ্জ্বল আহত হন।
পরে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রতনকে থানায় নিয়ে যান। আহত এএসআই উজ্জ্বলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন