প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের জাতীয় দলে নিয়মিতভাবে সুযোগ পাচ্ছেন না বৈভব সূর্যবংশী। তবে নিউজিল্যান্ড এই কিশোর ব্যাটসম্যানকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে কিউইরা ভারতের বিস্ময় বালককে থামানোর জন্য পরিকল্পনা তৈরি করেছে। পেসার জেকব ডাফি এ তথ্য জানিয়েছেন।
১৫ বছর বয়সী বৈভব আইপিএলে ব্যাট হাতে ঝড় তুলে ক্রিকেট বিশ্বে আলোচনায় এসেছেন। গত জুনে ভারতের জাতীয় দলে ডাক পাওয়ার পর থেকে তিনি দলের সঙ্গে থাকলেও নিয়মিত একাদশে জায়গা পাচ্ছেন না। অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন ও ইশান কিষাণের মতো ব্যাটসম্যানদের কারণে বাঁহাতি ওপেনারের জন্য একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে উঠেছে।
কিউই পেসার ডাফি বলেন, "প্রথমত, সে অবিশ্বাস্য প্রতিভাবান এক ক্রিকেটার। আইপিএলে সে ঝড় তুলেছে এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, সে খুবই আগ্রাসী শট খেলে কিন্তু তা করে চলেছে দারুণ ধারাবাহিকভাবে। প্রতিটি ম্যাচেই ২৫০ স্ট্রাইক রেটে খেলছে এবং খুব কমই এমন হয়েছে যে সে রান করেনি। এই ব্যাপারটি এমনিতেও অবিশ্বাস্য ব্যাপার।"
তিনি আরও বলেন, "সে ইংল্যান্ডে খেলেছে। সেখানকার কন্ডিশন তার জন্য ছিল ভিন্ন এবং তাকে চ্যালেঞ্জ জানানোর একটি উপায় সেটি। আমরা অবশ্যই তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছি এবং তাকে নিয়ে আমরা কী করতে চাই, তা নিয়ে আমাদের পরিকল্পনা তৈরি করেছি।"
ইংল্যান্ড সফরে তিন ম্যাচে ১৪, ১৩ ও ১৫ রান করে একাদশ থেকে বাদ পড়েছিলেন বৈভব। তবে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচে ১৮ বলে ফিফটি এবং আরেক ম্যাচে ৪৯ বলে ৮১ রান করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। এশিয়ান গেমসেও ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন এই তরুণ।
নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার আগেই জানিয়েছিলেন, বাউন্সি উইকেটে বৈভবের পরীক্ষা নিতে চান তারা। ডাফিও ক্রাইস্টচার্চের উইকেটে বাউন্স থাকার প্রত্যাশা করছেন।
আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। এরপর দুই দল পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্টেও মুখোমুখি হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন