০৩:০৬ পি.এম
এক ব্যক্তির হাতে লেখা সাদা কাগজের ছোট্ট চিঠিতে তিনি এক প্রেমিকাকে ভুলতে না পারার কথা উল্লেখ করেছেন। সেইসঙ্গে তিনি আল্লাহর কাছে স্বর্ণার মনে জায়গা করে দেওয়ার জন্যও প্রার্থনা করেছেন।
শনিবার (২১ নভেম্বর) সকালে ৪ মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। দানবাক্স থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী বাছাইয়ের সময় বেনামে লেখা একটি চিঠি আবিষ্কৃত হয়।
চিঠিতে ওই ব্যক্তি উল্লেখ করেন, ‘এই জীবনে আমি তোমাকে কখনও ভুলতে পারব না! স্বর্ণা। আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন। আমিন।’—এমন আবেগঘন কথার মাধ্যমে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে একটি চিঠি পাওয়া গেছে।
আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার
চিঠির কিছু লাইনে প্রকাশ পেয়েছে কারো প্রতি গভীর টান, আবেগ এবং মনের একান্ত আকাঙ্ক্ষা। দানবাক্সে বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি প্রায়ই মানুষের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করা শত শত চিঠি পাওয়া যায়।
পাগলা মসজিদে মানুষ বিভিন্ন নিয়ত, মানত ও প্রার্থনা নিয়ে দান করেন। সেই দানের সঙ্গে কখনো কখনো মানুষের ব্যক্তিগত আবেগ, আশা-আকাঙ্ক্ষা এবং না-বলা কথার প্রকাশও পাওয়া যায়। স্বর্ণাকে পাওয়ার আকুতি জানিয়ে লেখা এই চিঠিটি যেন তেমনই এক অনুভূতির নিদর্শন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন