০৪:৫০ পি.এম
কুমিল্লা, ১ নভেম্বর ২০২৬ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশীয় অস্ত্র হাতে থাকা কিশোর-তরুণদের একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় পুলিশ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ÔSBSÕ নামে পরিচিত কিশোর গ্যাংয়ের তিন সদস্য এবং ÔCTGÕ নামের একটি গ্রুপের একজন অ্যাডমিন রয়েছেন। এ তথ্য আজ কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান জানিয়েছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল শনিবার (৩১ অক্টোবর) সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির আওতাধীন টমছম ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদে ৮ থেকে ১০ জনের একটি দলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। জেলা পুলিশের নজরে আসার পর সদর দক্ষিণ মডেল থানার একটি অভিযানিক দল ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্টদের শনাক্তের কাজ শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ÔSBSÕ গ্রুপের তিন সদস্য এবং ÔCTGÕ গ্রুপের একজনসহ মোট চারজনকে আটক করা হয়।
আটককৃতরা পুলিশকে জানিয়েছেন, গত শুক্রবার (৩০ অক্টোবর) ভিডিওটি ধারণ করা হয়েছিল। নিজেদের অবস্থান জানান দিতেই তারা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কর্তব্যরত পুলিশ।
আরও পড়ুন: পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা
আটককৃতদের মধ্যে ÔSBSÕ গ্রুপের সদস্য মো. হাবিব (১৭), ইয়াছিন আহমেদ আকাশ (১৭) ও হাবিব (১৭) রয়েছেন। অপরজন ÔCTGÕ গ্রুপের অ্যাডমিন মো. শাওন (১৯)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক তিন কিশোরের বর্তমান ঠিকানা সদর দক্ষিণ উপজেলার উনাইসার এলাকা। তাদের স্থায়ী ঠিকানা নরসিংদী, হবিগঞ্জ ও কুমিল্লার লালমাই উপজেলায় অবস্থিত। অপরদিকে শাওনের স্থায়ী ঠিকানা বরুড়া উপজেলা হলেও বর্তমানে তিনি কুমিল্লা সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের উনাইসার এলাকায় বসবাস করছেন।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সূত্র ধরে তাদের শনাক্ত করে আটক করা হয়েছে।
আরও পড়ুন: স্পিকারের সঙ্গে ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন