ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

অভিনন্দন ও শুভেচ্ছা কাঁঠালিয়া থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) জনাব মেহেদী হাসানকে


অভিনন্দন ও শুভেচ্ছা কাঁঠালিয়া থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) জনাব মেহেদী হাসানকে

আমরা আশাবাদী, কাঁঠালিয়া থানায় যোগদানের পর তিনি সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, চুরি, ডাকাতি, ধর্ষণ, ভূমিদস্যুতা ও অন্যান্য অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাবেন।

কাঁঠালিয়া উপজেলাকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে তাঁর কার্যকর ভূমিকা প্রত্যাশা করছি।

আপনার সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটুক—এটাই আমাদের প্রত্যাশা।

আরও পড়ুন: সিলেটে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

*আপনার জন্য রইল আন্তরিক শুভকামনা, অভিনন্দন ও অফুরন্ত ভালোবাসা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৬৭

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


হাম উপসর্গে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৬৭

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৭ জন।

শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদন প্রকাশের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অপরজন সিলেট বিভাগের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬৪৬ জনে। একই সময়ে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৮৩ জন। ফলে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ হাজার ১১১ জন।

অধিদফতরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ শনিবার পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ২০ হাজার ২৪৭ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১১ হাজার ৩০৩ জন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ১০৭৫ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ১০৭৫ জন গ্রেপ্তার

চট্টগ্রাম, ১৪ নভেম্বর, ২০২৬ : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনের উদ্দেশ্যে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৪৯ জনকে আটক করা হয়েছে।

আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৮৫ জন, পূর্ববর্তী মামলায় ১২৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৫০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৩ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৮ জন, বিভিন্ন পরোয়ানামূলে ১৩৫ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জনকে আটক করা হয়েছে।

এ ছাড়া মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন ৬১ জন। তাদের মধ্যে মাদক বহনকারী ৪ জন এবং মাদকসেবী ৫৭ জন। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় ৬১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট ১২২ জনকে গ্রেপ্তার করা হয়।

মাদকবিরোধী অভিযানে ৪১টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং মোট ৩ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে ১১ হাজার ৩৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল স্কাফ সিরাপ, ২ বোতল বিদেশি মদ ও ১০ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেপ্তারের মধ্যে চট্টগ্রামে ২৫ জন, কক্সবাজারে পাঁচজন, কুমিল্লায় ২১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় চারজন, চাঁদপুরে ১০ জন, নোয়াখালীতে তিন জন, ফেনীতে তিন জন, লক্ষ্মীপুরে নয় জন, খাগড়াছড়িতে দুই জন এবং বান্দরবানে এক জন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৪৯ জনের মধ্যে ৩৩৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে এবং ২১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক কিশোর গ্যাং সদস্য আটকের মধ্যে চট্টগ্রামে ৭৬ জন, কক্সবাজারে ৩০ জন, কুমিল্লায় ২২৪ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮ জন, চাঁদপুরে ২৫ জন, নোয়াখালীতে ২০ জন, ফেনীতে ৫২ জন, লক্ষ্মীপুরে ৫৩ জন, রাঙামাটিতে ১৩ জন, খাগড়াছড়িতে ১০ জন এবং বান্দরবানে আট জন রয়েছেন।

জনস্বার্থে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটিতে তরুণদের জন্য মোবাইল স্টোরিটেলিং কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


রাঙামাটিতে তরুণদের জন্য মোবাইল স্টোরিটেলিং কর্মশালা অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনযাপন, সংস্কৃতি, পরিবর্তন ও ঘুরে দাঁড়ানোর গল্প তরুণদের মাঝে তুলে ধরার উদ্দেশ্যে রাঙামাটিতে শুরু হতে যাচ্ছে ৩ দিনের মোবাইল স্টোরিটেলিং কর্মশালা।

‘ভয়েসেস ফ্রম দ্য হিলস: ইয়ুথ মোবাইল স্টোরিটেলিং ওয়ার্কশপ অন কমিউনিটি, চেঞ্জ অ্যান্ড রেজিলিয়েন্স’ শীর্ষক এই কর্মশালায় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে ৪৫ জন তরুণ অংশগ্রহণ করবেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে এবং ইউএনডিপি বাংলাদেশের-ইকোসিস্টেমস রেস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্টস (ইআরআরডি-সিএইচটি) প্রকল্পের সহযোগিতায় ১৫ থেকে ১৭ নভেম্বর রাঙামাটির পর্যটন হলিডে কমপ্লেক্সে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

ইআরআরডি-সিএইচটি প্রকল্পটি পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, সুশাসন, সামাজিক সম্প্রীতি ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়তাও করছে প্রকল্পটি। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আবদুল কাবিল খান এবং বিভাগের প্রভাষক মেহেরুন নাহার ও মো. তানভীর রহমান। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, আশিকা ও ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধিরাও কর্মশালার বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

কর্মশালায় তরুণেরা মোবাইল ফোনের মাধ্যমে ছবি ও ভিডিও ধারণ, গল্প তৈরি, সাক্ষাৎকার গ্রহণ এবং ভিডিও সম্পাদনার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করবেন। মাঠপর্যায়ে তাঁরা শিক্ষা, জীবিকা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নারীর অংশগ্রহণ, তরুণদের স্বপ্ন, সংস্কৃতি ও পরিবেশ নিয়ে স্থানীয় মানুষের গল্প ধারণ করবেন। দলগতভাবে তাঁরা মোট নয়টি ছোট ভিডিও স্টোরি তৈরি করবেন। এসব গল্পে স্থানীয় মানুষের অভিজ্ঞতা, নিজেদের উদ্যোগে পরিবর্তন আনার চেষ্টা এবং ইতিবাচক পরিবর্তনের চিত্র উঠে আসবে। গল্প ধারণ ও প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি, সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং মানুষের মর্যাদা রক্ষার বিষয়েও গুরুত্ব প্রদান করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনা পলাতক মানবতাবিরোধী অপরাধী, দেশে ফেরার সুযোগ নেই: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


শেখ হাসিনা পলাতক মানবতাবিরোধী অপরাধী, দেশে ফেরার সুযোগ নেই: রিজভী

১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় শেখ হাসিনাকে ‘পলাতক মানবতাবিরোধী অপরাধী’ হিসেবে চিহ্নিত করে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি উল্লেখ করেন যে, দেশে ফেরার বা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই। রিজভী বলেন, "আইনের আওতায় তার যে দণ্ড হয়েছে এবং যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ডই তাকে ভোগ করতে হবে।"

শনিবার (১৪ নভেম্বর) আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

রিজভী আরও বলেন, "১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে পারেন না।" মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্র হত্যা ও শ্রমিক হত্যার জন্য তার যে দণ্ড হয়েছে এবং যেসব বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাকে ভোগ করতে হবে।

আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে তিনি বলেন, "দলটির নেতারা কলকাতায় ফ্ল্যাট কিনে দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী নিয়ে জীবনযাপন করছেন। কেউ থাইল্যান্ডের ব্যাংককে, কেউ সিঙ্গাপুরে অবস্থান করছেন। অথচ দেশে দলের তৃণমূলের কর্মীদের হাতে বোমা দিয়ে এখানে-সেখানে আতশবাজি করানো হচ্ছে।"

রিজভী আরো বলেন, "এসব কর্মকাণ্ড করে জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির অন্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখানো যাবে না। গুম-খুন ও নানা নিপীড়নের মধ্যেও তারা বুক চিতিয়ে লড়াই করেছেন। রবিউল ইসলাম নয়নও অনেক অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, তারপরও তাদের মাথা নত করানো যায়নি।"

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "জাতীয়তাবাদী শক্তির মাথা নত করা যাবে না। ফ্যাসিবাদের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা প্রতিরোধ করতে সারা দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি পথে পথে ব্যারিকেড গড়ে তুলবে।"

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%