প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনযাপন, সংস্কৃতি, পরিবর্তন ও ঘুরে দাঁড়ানোর গল্প তরুণদের মাঝে তুলে ধরার উদ্দেশ্যে রাঙামাটিতে শুরু হতে যাচ্ছে ৩ দিনের মোবাইল স্টোরিটেলিং কর্মশালা।
‘ভয়েসেস ফ্রম দ্য হিলস: ইয়ুথ মোবাইল স্টোরিটেলিং ওয়ার্কশপ অন কমিউনিটি, চেঞ্জ অ্যান্ড রেজিলিয়েন্স’ শীর্ষক এই কর্মশালায় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে ৪৫ জন তরুণ অংশগ্রহণ করবেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে এবং ইউএনডিপি বাংলাদেশের-ইকোসিস্টেমস রেস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্টস (ইআরআরডি-সিএইচটি) প্রকল্পের সহযোগিতায় ১৫ থেকে ১৭ নভেম্বর রাঙামাটির পর্যটন হলিডে কমপ্লেক্সে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
ইআরআরডি-সিএইচটি প্রকল্পটি পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, সুশাসন, সামাজিক সম্প্রীতি ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়তাও করছে প্রকল্পটি। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আবদুল কাবিল খান এবং বিভাগের প্রভাষক মেহেরুন নাহার ও মো. তানভীর রহমান। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, আশিকা ও ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধিরাও কর্মশালার বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
কর্মশালায় তরুণেরা মোবাইল ফোনের মাধ্যমে ছবি ও ভিডিও ধারণ, গল্প তৈরি, সাক্ষাৎকার গ্রহণ এবং ভিডিও সম্পাদনার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করবেন। মাঠপর্যায়ে তাঁরা শিক্ষা, জীবিকা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নারীর অংশগ্রহণ, তরুণদের স্বপ্ন, সংস্কৃতি ও পরিবেশ নিয়ে স্থানীয় মানুষের গল্প ধারণ করবেন। দলগতভাবে তাঁরা মোট নয়টি ছোট ভিডিও স্টোরি তৈরি করবেন। এসব গল্পে স্থানীয় মানুষের অভিজ্ঞতা, নিজেদের উদ্যোগে পরিবর্তন আনার চেষ্টা এবং ইতিবাচক পরিবর্তনের চিত্র উঠে আসবে। গল্প ধারণ ও প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি, সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং মানুষের মর্যাদা রক্ষার বিষয়েও গুরুত্ব প্রদান করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন