০৪:৪৯ পি.এম
নাটোর, ২ নভেম্বর, ২০২৬ : ‘রক্তদানে জীবনের জয়গান, চক্ষুদানে আলোর সন্ধান’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন করা হয়েছে।
এই উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় নাটোর জেনারেল হাসপাতাল মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত ৪০ বছর বয়সী মোটরসাইকেল চালক
বক্তারা সভায় উল্লেখ করেন, প্রতিবছর দেশে অন্তত ১০ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয়ে থাকে। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এই চাহিদা মেটানো সম্ভব। তাছাড়া, দেশে কর্নিয়াজনিত অন্ধ মানুষের সংখ্যা ৫ লাখ, যাদের মধ্যে বেশিরভাগই ১৫ বছরের কম বয়সী। মৃত্যুর পরে কর্নিয়া দান করা হলে অন্ধ শিশুর চোখের আলো ফিরে আসবে এবং তারা পৃথিবী দেখতে পারবে। তাই রক্ত ও মরণোত্তর কর্নিয়া দানে সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার জন্য বক্তারা আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজনও করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন