প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জামালপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে ৩৫ বিজিবির আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ সীমান্তে ক্লোজ সার্কিট (সিসিটিভি) এবং সার্চলাইট স্থাপন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) জামালপুরের ধানুয়া কামালপুরসহ গুরুত্বপূর্ণ স্থানে জামালপুর ৩৫ বিজিবির উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়েছে।
এই সার্চলাইটগুলো অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ এবং পুশইন ঠেকাতে সহায়তা করবে। একইসাথে, সিসি টিভি স্থাপনের মাধ্যমে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি নিশ্চিত করা হবে।
সূত্রে জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা এবং কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারী উপজেলার ৭২ কিলোমিটার এলাকা জুড়ে ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। এই দুই জেলার সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়ন।
সীমান্তবর্তী এই অঞ্চলে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং জোরপূর্বক পুশইনের চেষ্টার ঘটনা প্রায়শই ঘটে থাকে। সম্প্রতি, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টার পর জামালপুর বিজিবি সীমান্তে কঠোর নজরদারি বৃদ্ধি করেছে।
যেসব সীমান্তে চোরাচালান ও ঝুঁকিপূর্ণ কার্যক্রম রয়েছে, সেইসব সীমান্তে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তসহ কয়েকটি স্থানে ৩৫টি সিসিটিভি এবং ১৭টি সার্চলাইট বসানো হয়েছে।
স্থানীয়রা জানাচ্ছেন, ভারত তাদের সীমান্তে সার্চলাইট ও সিসি ক্যামেরা স্থাপন করেছে। তারা প্রয়োজন অনুযায়ী লাইট চালু ও বন্ধ করে। সুযোগ পেলে মধ্যরাতে লাইট বন্ধ করে মাদক পাচার, চোরাচালান ও পুশইনের চেষ্টা করে। বিজিবির এই উদ্যোগে স্থানীয়রা সন্তুষ্ট।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেছেন, "জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ৭২ কিলোমিটার সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ও সার্চলাইট স্থাপন কার্যক্রম শুরু হয়েছে।" তিনি আরও জানান, "এখন পর্যন্ত ১৭টি সার্চলাইট ও ৩৫টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় টহল দলের পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং চোরাচালান বন্ধ করতে এসব সার্চলাইট ও ক্যামেরা বসানো হয়েছে। আশা করি আগের চেয়ে বেশি নজরদারি করা সম্ভব হবে। পর্যায়ক্রমে ৭২ কিলোমিটার সীমান্তে সিসি ক্যামেরা ও সার্চলাইট বসানো হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন