০৭:৪৯ পি.এম
ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : ফরাসি লিগ ওয়ানে দুর্বল অবস্থানে থাকা ক্লাব লে হাভর কোচ দিদিয়ের দিগার্দকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে, চেয়ারম্যান জিন-মিশেল রুসিয়েরের পদত্যাগও ক্লাব কর্তৃপক্ষ গ্রহণ করেছে। শুক্রবার, ঘরের মাঠে পিএসজির কাছে ৫-১ গোলে পরাজয়ের পর এই পদক্ষেপ নেওয়া হয়।
এখনও জয়ের দেখা না পাওয়া লে হাভর লিগ ওয়ানের তলানিতে অবস্থান করছে, তাদের পয়েন্ট মাত্র দুই। পিএসজির কাছে শুক্রবারের বড় ব্যবধানের হার ক্লাবটির মার্কিন মালিকানা প্রতিষ্ঠান ব্লু ক্রো স্পোর্টস গ্রুপকে গভীর হতাশায় ফেলেছে।
মালিকপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘চেয়ারম্যান জিন-মিশেল রুসিয়েরের পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি।’
আরও পড়ুন: মেসি ছাড়া ২১ বছর পর আর্জেন্টিনার দল ঘোষণা
আগামী বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় তাঁর পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘এ ছাড়া চলমান প্রক্রিয়ার আওতায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোচ দিদিয়ের দিগার্দকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে লে হাভরে অ্যাথলেটিক ক্লাব।’
ক্লাবটির যুব দলের পরিচালক জাইর কারামকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সোমবার থেকে প্রথম দলের অনুশীলন পুনরায় শুরু হলে দায়িত্ব গ্রহণ করবেন।
চলতি মৌসুমে লিগ ওয়ানে দিগার্দ দ্বিতীয় কোচ হিসেবে বরখাস্ত হলেন। এর আগে, মাত্র ছয়টি লিগ ম্যাচে দায়িত্ব পালন করার পর লেন্সের জার্মান কোচ ডিনো টপমোলারকেও বরখাস্ত করা হয়েছিল।
আরও পড়ুন: ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন হলান্ড, সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন