ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেছে ৩৫ জনের


সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেছে ৩৫ জনের

সিরিয়ায় রাজধানী দামেস্কে দুই বাসের সংঘর্ষের কারণে অন্তত ৩৫ জন প্রাণ হারিয়েছেন এবং ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার(২৫ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এই দুর্ঘটনা ঘটেছে দেইর আল-জোর এবং দামেস্কের মধ্যবর্তী সড়কে। ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই গুরুত্বপূর্ণ মহাসড়ক পূর্ব সিরিয়াকে রাজধানী দামেস্কের সঙ্গে সংযুক্ত করে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সিরিয়ান আরব নিউজ এজেন্সি’(সানা)-এর তথ্যমতে, আল-সুখনা ও পালমিরার মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হোমস সামরিক হাসপাতালে স্থানান্তরের জন্য ঘটনাস্থলে বেশ কয়েকটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার কবলে পড়া একটি বাসে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিল এবং অন্যটিতে সাধারণ যাত্রীরা ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

দেইর আল-জোর ও দামেস্কের মধ্যবর্তী এই মহাসড়কটি সাধারণত নিরাপত্তার জন্য অত্যন্ত দুর্বল বলে পরিচিত। সিরিয়ার প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে বেসামরিক অবকাঠামোর যে শোচনীয় অবস্থা হয়েছে, এটি তারই প্রতিফলন।

গত অক্টোবরে দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়াদান বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশটিতে ২ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আল-সালেহ আরো উল্লেখ করেন, সিরিয়ায় মৃত্যুর অন্যতম প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে এ ধরনের সড়ক দুর্ঘটনা।

সূত্র: আলজাজিরা, রয়টার্স।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপিতে ৩ হাজার ২৫৭ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


ডিএমপিতে ৩ হাজার ২৫৭ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে

রাজধানীর বিভিন্ন অঞ্চলে যারা ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুই দিনে ৩ হাজার ২৫৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার এবং শুক্রবার (২৪ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে এবং এসব মামলাগুলো জমা করে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ট্রাফিক-রমনা বিভাগে মোট ১৬৮টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে রয়েছে ২৬টি বাস, ৩টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি এবং ৪৮টি মোটরসাইকেল। ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ২৪৬টি মামলা দায়ের হয়েছে, যেখানে রয়েছে ২৫টি বাস, ৫টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি এবং ১৪৮টি মোটরসাইকেল।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০১টি বাস, ২৪টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৬৮টি সিএনজি ও ১৯৯টি মোটরসাইকেলসহ মোট ৪৯২টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে মোট মামলা সংখ্যা দাঁড়িয়েছে ৪৫০টি, যার মধ্যে ৮৭টি বাস, ৪৪টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি এবং ১৪৩টি মোটরসাইকেল রয়েছে। অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে মোট ৩৭২টি মামলা হয়েছে; এখানে ৩৪টি বাস, ৩টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি এবং ১৫৫টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত রয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৬৯টি বাস, ২২টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি এবং ৩৫৩টি মোটরসাইকেলসহ মোট ৬৭০টি মামলা দায়ের হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে মোট ৪০১টি মামলা হয়েছে, যার মধ্যে ৬২টি বাস, ৩৩টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি এবং ১২৬টি মোটরসাইকেল রয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে মোট মামলা সংখ্যা ৪৫৮টি, যেখানে ৮৬টি বাস, ৬টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি এবং ১২৭টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত।

এই অভিযানের অংশ হিসেবে মোট ৯০৮টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৪২৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়াসার পানিতে ক্যান্সারের উপাদান শনাক্ত, কমিটি গঠনেই কি শেষ দায়বদ্ধতা?

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


ওয়াসার পানিতে ক্যান্সারের উপাদান শনাক্ত, কমিটি গঠনেই কি শেষ দায়বদ্ধতা?

প্রতিদিন যে পানি আমরা পান করছি, রান্নায় ব্যবহার করছি বা শিশুদের খাবার তৈরি করছি— সেই পানি কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠছে। ঢাকা ওয়াসার পানিতে একটি বিপজ্জনক রাসায়নিক ‘পিফাস’ শনাক্ত হয়েছে, যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে বলছেন গবেষকরা। ২০২৪ ও ২০২৫ সালে আলাদা দুটি গবেষণায় ‘পিফাস’ ধরা পড়লে ওয়াসা কমিটি গঠন করে। অথচ ৮ মাস পেরিয়ে গেলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

বর্তমানে রাধানীতে ওয়াসার বিশুদ্ধ পানির এটিএম বুথের সংখ্যা ৩৫২টি, এবং গ্রাহকের সংখ্যা ৮ লাখেরও বেশি। প্রতিদিন গড়ে ১৩ লাখ লিটার পানি বিক্রি হয়, যা পান ও রান্নায় এবং শিশুদের খাবার তৈরির জন্য ব্যবহৃত হচ্ছে। কিন্তু উদ্বেগ আছে এই পানিতে এমন কিছু রাসায়নিকের উপস্থিতি নিয়ে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সুইডেনের উমেয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় ঢাকা ওয়াসার বিভিন্ন জোন থেকে সংগৃহীত পানির নমুনায় ‘পিফাস’, বিভিন্ন কীটনাশকের অবশিষ্টাংশ এবং ওষুধজাত রাসায়নিক শনাক্ত করা হয়েছে। অথচ নগরবাসী এ সম্পর্কে অবগত নয়।

পিফাসকে ‘ফরএভার কেমিক্যাল’ বলা হয়। কারণ এই রাসায়নিকটি সহজে ভাঙে না এবং দীর্ঘদিন পরিবেশে টিকে থেকে মানবদেহেও জমা হতে পারে। আগের গবেষণাগুলোতে দেখা গেছে, ঢাকার ওয়াসার কলের পানিতে উচ্চমাত্রার পিফাস রয়েছে। নমুনাগুলো যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি সহ আন্তর্জাতিক গবেষণাগারে বিশ্লেষণ করা হয়েছে। কিছু নমুনায় পিএফওএ ও পিএফওএসের মতো উচ্চঝুঁকির ‘পিফাস’ এবং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ কিছু পিফাসও পাওয়া গেছে।

এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এসডো এর গবেষক ড. শাহরিয়ার হোসেন বলেন, ওয়াসার পানিতে ‘পিফাস’ কোথা থেকে আসছে তা শনাক্ত করতে হবে। তবে ২০২৬ সালেও ওয়াসার কোনো উদ্যোগ চোখে পড়ছে না।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘকাল এ ধরনের রাসায়নিকের সংস্পর্শে থাকলে লিভার ও কিডনির ক্ষতি, হরমোনের ভারসাম্যহীনতা, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়াসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। কিছু ‘পিফাস’ দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকিও বাড়াতে পারে।

গবেষক ড. শাহরিয়ার হোসেন বলেন, এই পানি পান করলে আমরা ধীরে ধীরে ক্যান্সারের দিকে ধাবিত হবো যা আমাদের নানা অঙ্গপ্রত্যঙ্গ এবং লিভারকে নষ্ট করবে। তাই জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়া প্রয়োজন।

এদিকে, গবেষণা প্রতিবেদনের ভিত্তিতে ওয়াসা কমিটি গঠন করেছে। আট মাস অতিবাহিত হলেও প্রতিষ্ঠানটি এখনও কোনো ফলাফল প্রকাশ করেনি। এ বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, গবেষণার ফলাফল তারা পর্যালোচনা করছেন।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, তারা নিজেদের লেভেল এবং ‘এপারেটাস’ ইউরোপীয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখছেন।

তবে প্রশ্ন থেকেই যায়—একের পর এক গবেষণায় একই ধরনের দূষণ তথ্য সামনে আসার পরও কার্যকর পদক্ষেপ কেন গ্রহণ করা হচ্ছে না?

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিপীড়ক নয়, জনগণের আস্থার পুলিশ হতে চাই: সিএমপি কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


নিপীড়ক নয়, জনগণের আস্থার পুলিশ হতে চাই: সিএমপি কমিশনার

চট্টগ্রাম, ২৫ জুলাই, ২০২৬ : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, আমাদের লক্ষ্য জনগণের পুলিশ হওয়া, নিপীড়ক হওয়া নয়।

তিনি আরো বলেন, পুলিশের ভালো কাজের মাপকাঠি হলো নাগরিক সন্তুষ্টি। সাধারণ মানুষের যদি পুলিশের সেবা ও আচরণে সন্তুষ্টি থাকে, তাহলে বুঝতে হবে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করছে।

আজ (শনিবার) চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভায় সিএমপি কমিশনার এ সকল কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাবের আয়োজনে ভিআইপি লাউঞ্জে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

হাসান মো. শওকত আলী আরো বলেন, আইনশৃঙ্খলা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যকর পুলিশিংয়ের অন্যতম প্রধান উপাদান হলো কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ। জনগণের পুলিশের সঙ্গে সম্পৃক্ততা যত বাড়ে, পুলিশ তত ভালোভাবে কাজ করতে সক্ষম হবে।

বাহিনীর আচরণ ও দৃষ্টিভঙ্গির প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুলিশ আলাদা, এটি শুধু আমাদের মনে করলে হবে না; সাধারণ মানুষকে পুলিশ কীভাবে কাজ করে এবং পুলিশের আচরণে সেটি উপলব্ধি করতে হবে।

সিএমপি কমিশনার আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। যদি কোনো সাংবাদিক পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন, তবে সেটি নেতিবাচকভাবে দেখার কোন সুযোগ নেই। বরং ওই প্রতিবেদনটি গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করে সেখান থেকে প্রয়োজনীয় বিষয়গুলো অনুধাবন করতে হবে।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুর, প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, কাজী আবুল মনসুর, সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান।

সিএমপির পক্ষ থেকে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাহারোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অনুদান বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


কাহারোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অনুদান বিতরণ

দিনাজপুরের কাহারোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য শিক্ষার সহায়তা প্রদানের কাজের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করতে দেখা গেছে।

শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে এসব উপকরণ ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকলেদা খাতুন মীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, মোট ৪০ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে, ২৪ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে, আর ১৬ জনকে ৭ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া, ১২ জন ছাত্র-ছাত্রীকে ১২টি বাইসাইকেল এবং ৮টি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে কাহারোল উপজেলার ১৫টি ঝড়াক্রান্ত ও অসহায় পরিবারের মধ্যে ১৫ বান ঢেউটিন বিতরণ করেন এবং ঘর মেরামতের জন্য প্রতিটি পরিবারের জন্য ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদানের ব্যবস্থা করেন।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালেব সরকার, উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নারায়ন মার্ডী, উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সদস্য সচিব রনিব মার্ডী, এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%