প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দিনাজপুরের কাহারোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য শিক্ষার সহায়তা প্রদানের কাজের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করতে দেখা গেছে।
শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে এসব উপকরণ ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকলেদা খাতুন মীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, মোট ৪০ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে, ২৪ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে, আর ১৬ জনকে ৭ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া, ১২ জন ছাত্র-ছাত্রীকে ১২টি বাইসাইকেল এবং ৮টি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে কাহারোল উপজেলার ১৫টি ঝড়াক্রান্ত ও অসহায় পরিবারের মধ্যে ১৫ বান ঢেউটিন বিতরণ করেন এবং ঘর মেরামতের জন্য প্রতিটি পরিবারের জন্য ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদানের ব্যবস্থা করেন।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালেব সরকার, উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নারায়ন মার্ডী, উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সদস্য সচিব রনিব মার্ডী, এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন