০৪:৩৫ পি.এম
ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : ফ্রান্সের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ডান ও বামপন্থীদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে মধ্য-ডানপন্থীদের একক প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে প্রস্তাবিত প্রাইমারিতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী এদুয়ার ফিলিপ।
এ খবরটি জানানো হয়েছে বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে।
সাবেক প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপ ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর অধীনে দায়িত্ব পালন করেছেন। তিনি মধ্য-ডানপন্থী দল হরাইজনসের প্রার্থী হিসেবে পরিচিত। জনমত জরিপে তিনি মধ্য-ডানপন্থী অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে আছেন।
আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ
রোববার সন্ধ্যায় ফ্রান্সের টিএফ১ টেলিভিশনের সংবাদ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিপ মধ্য-ডানপন্থীদের একক প্রেসিডেন্ট প্রার্থী নির্ধারণের জন্য প্রস্তাবিত প্রাইমারিতে অংশ নেওয়ার সম্ভাবনা নাকচ করে দেন।
তিনি মন্তব্য করেন, ‘আমার মনে হয় না এই প্রাইমারি নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে।’ তার মতে, এই ধরনের উদ্যোগ কেবল ‘বিভক্তি ও বিভ্রান্তি’ সৃষ্টি করবে।
ফিলিপ আরও বলেন, বিভিন্ন প্রার্থীকে নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নিজেদের অবস্থান নির্ধারণ করতে হবে।
তার এই বক্তব্যের মাধ্যমে ইঙ্গিত পাওয়া গেছে যে, জনমত জরিপে পিছিয়ে থাকা প্রার্থীরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে মধ্য-ডানপন্থীদের অপেক্ষাকৃত শক্তিশালী প্রার্থীদের জয়ের পথ সহজ করতে পারেন।
আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
এর আগে গত সপ্তাহে মধ্য-ডানপন্থী আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী ও মাখোঁ সরকারের সাবেক প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল একক প্রার্থী বাছাইয়ের জন্য প্রাইমারি নির্বাচনের প্রস্তাব দেন।
এদিকে, জনমত জরিপে বর্তমানে এগিয়ে রয়েছেন কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালি দলের নেতা মেরিন ল্য পেন। অন্যদিকে, কট্টর বামপন্থী ফ্রান্স আনবোড দলের প্রবীণ নেতা জঁ-লুক মেলানশোঁও জনমত জরিপে ভালো অবস্থানে রয়েছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট আগামী বছর ১৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে চূড়ান্ত পর্বের ভোট হবে ২ মে।
আরও পড়ুন: ঢাকায় তিন দিনের সফরে এলেন চীনা মন্ত্রী লিউ হাইশিং
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন