০৪:৩৫ পি.এম
ফেনী, ২ নভেম্বর, ২০২৬ : জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে ফেনীতে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব-উল করিম।
সোমবার সকাল ১০টায় র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ
র্যালির পর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাদিকুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সেক্রেটারি ও জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সদস্য ওসমান গনি রাসেল, নিরাপদ সড়ক আন্দোলনের সাবেক জেলা সভাপতি জিয়া উদ্দিন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সেজানুল আলম চৌধুরী প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার বাসস’কে বলেন, ‘রক্ত এটা আল্লাহর দান। রক্তের প্রয়োজনীয়তা আমরা তখন বুঝি যখন আমাদের কারো প্রয়োজন দেখা দেয়। এ ক্ষেত্রে আমাদের স্বেচ্ছাসেবী যারা আছে তাদের এগিয়ে আসতে হবে। যদিও আমরা এ বিষয়ে এখন অনেকটা এগিয়ে।
কিন্তু, আমাদের আরো এগিয়ে আসতে হবে। রক্ত দিয়ে আমরা অনেক জীবন বাঁচাতে পারি।’
আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন