০৩:০৯ পি.এম
ভারতীয় উপমহাদেশের মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন দাবি করেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। তিনি সদস্য দেশগুলোকে শান্তি ও নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা সহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান।
মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সোমবার (২ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসের আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় ‘প্রি-সিএইচওজিএম’ কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের রিট্রিট সেশনে তিনি এই আহ্বান জানান।
হুমায়ুন কবির তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ কার্যকর করার পাশাপাশি কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বিনিয়োগ বৃদ্ধির জন্য একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।
আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ
তিনি উল্লেখ করেন যে, ক্রমবর্ধমান জটিল বৈশ্বিক পরিস্থিতিতে শান্তি ও নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা এবং উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলায় কমনওয়েলথভুক্ত দেশগুলোকে নতুন করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলমান কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির বর্তমানে অ্যান্টিগুয়া ও বারবুডা সফর করছেন। সূত্র: বাসস
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন