০৮:২৫ পি.এম
ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, যা পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের লক্ষ্যে নেওয়া হয়েছে।
সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম এক বার্তায় উল্লেখ করেছেন যে, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি কারখানার কার্যক্রম সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় তারা যে চাপের মধ্যে রয়েছেন, তা বিকেএমইএ উপলব্ধি করছে। একই সঙ্গে বৈশ্বিক মন্দা, জ্বালানি সংকট, উৎপাদন ব্যয়ের ক্রমাগত বৃদ্ধি এবং কারখানাগুলোতে রপ্তানি আদেশের হ্রাসের চ্যালেঞ্জগুলোও বাস্তব।
আরও পড়ুন: কমার্স ব্যাংকের পর্ষদে দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ
বার্তায় উল্লেখ করা হয়েছে, শ্রমিকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা এবং কারখানার কার্যক্রম সচল রাখা- এই দুটি বিষয়ই সমান গুরুত্বপূর্ণ।
মোহাম্মদ হাতেম বলেন, নতুন মজুরি বোর্ডে সরকার, মালিক এবং শ্রমিক- এই তিন পক্ষের প্রতিনিধিত্ব রয়েছে। পারস্পরিক আলোচনা ও আলাপ-আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণ করা সম্ভব বলে বিকেএমইএ বিশ্বাস করে।
তিনি বলেন, এমন একটি মজুরি কাঠামো প্রয়োজন, যা শ্রমিকদের জীবনমান সুরক্ষিত করবে এবং শিল্পের সক্ষমতাও বজায় রাখবে।
বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, শ্রমিক ও শিল্প পরস্পরের পরিপূরক। উভয় পক্ষের স্বার্থ সুরক্ষিত হলে দেশের অর্থনীতি এগিয়ে যাবে। তাই সংশ্লিষ্ট সকলকে নিয়ে একটি গ্রহণযোগ্য ও টেকসই সমাধানে পৌঁছানোর চেষ্টা করা উচিত।
আরও পড়ুন: এলপি গ্যাসের দাম ২২৩ টাকা বেড়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ
বিকেএমইএর বার্তায় বলা হয়েছে, ‘শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে, শিল্প বাঁচলেই শ্রমিক বাঁচবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন