০৮:২৫ পি.এম
নীলফামারী, ১ নভেম্বর, ২০২৬ : জেলায় বিএনপির এবং এর অঙ্গসংগঠনের প্রয়াত নেতা-কর্মীদের স্মরণে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভা শেষে বিএনপির প্রয়াত নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোওয়া মাহফিলও আয়োজন করা হয়।
আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, ধর্মান্তরিত হয়ে মুক্তি
সভায় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন। বক্তৃতা প্রদান করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা হক প্রধান বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রাহেদুল ইসলাম দোলন, জেলা বিএনপির সাবেক সদস্য মো. মোক্তার হোসেন, মো. আনিছুর রহমান কোকো, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. লুৎফুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোর্শেদ আযম এবং সদস্য সচিব মো. শিহাবুজ্জামান চৌধুরী শিহাব প্রমুখ।
বক্তারা সদ্য প্রয়াত জেলা বিএনপির সাবেক সদস্য এস কে মালেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের প্রয়াত নেতা-কর্মীদের রাজনৈতিক অবদান এবং দলীয় কর্মকাণ্ডে তাদের ভূমিকার কথা স্মরণ করেন। তারা বলেন, "দলের দুঃসময়ে এসব নেতা-কর্মীর ত্যাগ ও অবদান স্মরণীয় হয়ে থাকবে।"
তাদের আদর্শ ও অবদান আগামী দিনের নেতা-কর্মীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সভায় বিএনপির পাশাপাশি অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ডাকতে গিয়ে যাত্রী দেখেন মিঠাপুকুরে অটোরিকশাচালক মারা গেছেন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন