ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

দেশে আনা ৬টি স্বর্ণের ডিম আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক


দেশে আনা ৬টি স্বর্ণের ডিম আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক

আবুধাবি থেকে বাংলাদেশে আনা স্বর্ণের ডিমের একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ পেয়েছে, যেখানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) জানিয়েছে যে, কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে ব্যর্থ হওয়ার কারণে সেগুলো পুনরায় আবুধাবিতে ফেরত নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।

দুটি পৃথক অভিযানে মোট ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের ডিম আটক করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

রোববার (১ নভেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রী মোহাম্মদ মিনহাজকে সন্দেহভাজন হিসেবে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়। উক্ত ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে যায়।

আরও পড়ুন: পঞ্চগড়ে মিলল অ্যালবিনিজম বৈশিষ্ট্যের বিরল হলদে-সাদা জলঢোঁড়া সাপ

পরবর্তীতে কাস্টমস গোয়েন্দার তৎপরতায় উক্ত যাত্রীর সহযোগিতায় ৩টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ কেজি ৩৬৪ গ্রাম।

অন্য একটি ঘটনায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা আরও ৩টি স্বর্ণের ডিম আটক করেন, যার ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সিআইআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বর্ণের ডিমগুলো পূর্বে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। কিন্তু দেশের বাজারে প্রত্যাশিত মূল্য না পাওয়ায় সেগুলো পুনরায় আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।

স্বর্ণ চোরাচালানের এই ব্যতিক্রমী ঘটনায় নতুন প্রশ্নের উদ্ভব হয়েছে—বিদেশ থেকে অবৈধভাবে আনা স্বর্ণ দেশের বাজারে কাঙ্ক্ষিত দামে বিক্রি না হলে তা কি আবার বিদেশে পাচার করা হচ্ছে?

আরও পড়ুন: প্রতিবন্ধীদের বন্ধু শিক্ষক আলী তানভীরের মানবিক উদ্যোগ

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর স্বর্ণের প্রকৃত উৎস, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা, সম্ভাব্য চোরাচালান চক্র এবং আন্তর্জাতিক যোগাযোগের বিষয়গুলো খতিয়ে দেখছে।

এ ঘটনার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোস্তফা জামাল হায়দারকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪২ এম


মোস্তফা জামাল হায়দারকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

জাতীয় পার্টি (কাজী জাফর)-এর চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বর্তমানে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্বাস্থ্য খোঁজার জন্য হাসপাতালে যান।

রোববার (১ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল এই তথ্য প্রকাশ করে। রাষ্ট্রপতি মোস্তফা জামাল হায়দারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ, জাতীয় পার্টি (কাজী জাফর)-এর মহাসচিব কাজী মোহাম্মদ নাহিদ, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার জুবায়ের হায়দারসহ দলের অন্যান্য নেতারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ও বাহরাইনের সেনাবাহিনী প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪২ এম


বাংলাদেশ ও বাহরাইনের সেনাবাহিনী প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাহরাইন ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল নুয়াইমির।

২২তম মানামা ডায়ালগ ফোরাম ২০২৬-এ অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ২৯ অক্টোবর বাহরাইনে পৌঁছান। সফরের সময় গত ৩১ অক্টোবর তিনি বাহরাইন ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎটি করেন।

রোববার (১ নভেম্বর) সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করা হয়।

পোস্টে উল্লেখ করা হয়, সাক্ষাৎকালে বাহরাইনের চিফ অব স্টাফ তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং মানামা ডায়ালগ ফোরামে অংশগ্রহণের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি আরও জানান যে, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফের এই সফর ফলপ্রসূ হবে বলে তিনি আশাবাদী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনানীতে নলকূপ খননে গ্যাস বেরিয়ে আগুন, মজুদ নিরূপণে জরিপ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪২ এম


ইনানীতে নলকূপ খননে গ্যাস বেরিয়ে আগুন, মজুদ নিরূপণে জরিপ শুরু

কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুনের ঘটনা ঘটেছে। ওই অঞ্চলে গ্যাসের সম্ভাব্য মজুদ নিরূপণের জন্য ভূতাত্ত্বিক জরিপ, ২ডি সিসমিক জরিপসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

রবিবার (১ নভেম্বর) পেট্রোবাংলার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পেট্রোবাংলা জানায়, গত ২৭ অক্টোবর কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতুর কাছে এ ঘটনা ঘটে। এক হাজার ফুট খননের পর ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন ধরে যায়।

ঘটনার পরপরই বাপেক্সের দুইজন ভূতত্ত্ববিদ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা কক্সবাজারে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, আগুন ছড়িয়ে পড়া রোধ করতে গ্যাস উন্মুক্তভাবে নির্গমনের সুযোগ দেওয়া হচ্ছে। আনুমানিক ১৫ দিনের মধ্যে আগুনের প্রবাহ ক্রমান্বয়ে কমে আসার সম্ভাবনা রয়েছে।

পেট্রোবাংলা জানিয়েছে, যদি যথানিয়মে আগুনের প্রবাহ না কমে, তাহলে বিশেষজ্ঞ টিমের মাধ্যমে বিকল্প ব্যবস্থা হিসেবে অগ্নিনির্বাপণসহ গ্যাস প্রবাহ বন্ধের কার্যক্রম গ্রহণ করা হবে।

সতর্কতা হিসেবে ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পেট্রোবাংলা, বাপেক্স ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক মনিটরিং করছে।

এ বিষয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার এবং প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে ছাত্রলীগ নেতা অর্ক সাহা আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ এম


ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে ছাত্রলীগ নেতা অর্ক সাহা আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ক সাহাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

রোববার (১ নভেম্বর) বিকালে হলের একটি ক্যান্টিন থেকে তাকে আটক করা হয়। পরে মারধরের শিকার অর্ক সাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অর্ক সাহা প্রায়ই জগন্নাথ হলে যাতায়াত করতেন। রোববার বিকালে হলের একটি ক্যান্টিনে খাবার খাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা তাকে দেখতে পেয়ে আটক করেন। পরে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের পদধারী কারো নামেই হলে এখন কোনো আসন বরাদ্দ নেই। তাদের সবার আসন আগেই বাতিল করা হয়েছে। অর্ক সাহা মাঝেমধ্যে হলে যাতায়াত করতেন বলে জানা গেছে। রোববার তাকে দেখতে পেয়ে শিক্ষার্থীরা আটক করেন।

তিনি আরও জানান, হলে এ ধরনের অন্য কেউ অবৈধভাবে অবস্থান করছেন কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে হল প্রশাসন। অর্ক সাহাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ দেখবে।

ঘটনার বিষয়ে জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ধ্রুব রায় বলেন, দীর্ঘদিন ধরে অর্ক সাহা রাতে হলে লুকিয়ে অবস্থান করছিলেন। রোববার দিনের বেলায় তাকে দেখতে পেয়ে তারা আটক করেন। সম্প্রতি জগন্নাথ হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় অর্ক সাহা জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, অর্ক সাহা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%